Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের প্রতিবাদ মিছিল তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ গাইবান্ধায় খেলা করতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ হারাল দুই শিশু রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন শাহীন হত্যার বিচারের দাবিতে ফতুল্লা আদালত চত্বরে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু, পরিচয় মেলেনি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন পাইকগাছায় অসময়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির গুরুত্বারোপ চট্টগ্রামে ১ দিনে ১ লাখ গাছ রোপণে ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন ডিসি জাহিদ রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে বিনাশ্রম কারাদণ্ড পাঁচ লাখ লোকের জন্য ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কমিশনার পাঁচবিবিতে এক দিনের ব্যবধানে ফের কোটি টাকার কালো বেলে পাথর উদ্ধার আটক ১ সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের দীঘিনালায় কঠিন চীবর দানোৎসব ঘিরে বিজিবির নিরাপত্তা সভা, বিহারগুলোতে অনুদান

সীমান্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি।।

  • Reporter Name
  • আপডেট সময় : 10:48:23 am, Monday, 12 February 2024
  • 208 বার পড়া হয়েছে

সীমান্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি।।

তৌহিদ বেলাল
ব্যুরো চিফ কক্সবাজার।। 
বান্দরবান সীমান্ত পরিস্থিতির কারণে সেখানকার ঘুমধুম সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্রটি সরিয়ে নেওয়া হয়েছে। উত্তর ঘুমধুমের দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা নেয়া হবে। এছাড়া আগামী দুয়েক দিনের মধ্যেই বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সদস্যদের ফেরত পাঠানো হবে।
সোমবার-১২ ফেব্রুয়ারি-দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও তুমব্রু সীমান্ত এলাকা পরিদর্শন শেষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম সাংবাদিকদের এই কথা জানান। 
এ সময় তাঁর সাথে চট্টগ্রামের পুলিশের ডিআইজি মোহাম্মদ নূরে আলম মিনা, কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান ও পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার ও ডিআইজি সীমান্ত এলাকা ও ঘুমধুম উচ্চ বিদ্যালয়টি পরিদর্শন করেন। ওই কেন্দ্রটিতে এবার পাঁচ শতাধিক এসএসসি পরীক্ষার্থী রয়েছে। বর্তমানে ওই কেন্দ্রটিতে ১৫৮ জন মিয়ানমারের বিজিপি সদস্য অবস্থান করছেন। তাদের খাদ্য ও চিকিৎসা সহায়তা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।
চট্টগ্রামে ডিআইজি নূরে আলম মিনা জানিয়েছেন, সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে সীমান্তে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এজন্য পুলিশ কাজ করছে।
এদিকে সীমান্তে নতুন করে কোনো গোলাগুলি না হওয়ায় পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে লোকজনদের জিরো লাইনের কাছে না যেতে নির্দেশনা দিয়েছে বিজিবি। বিজিবির টহল বৃদ্ধি করা হয়েছে সীমান্তে। সীমান্ত এলাকায় বসবাসকারীরা সবাই এখন ঘরে ফিরে গেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড

সীমান্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিআইজি।।

আপডেট সময় : 10:48:23 am, Monday, 12 February 2024