Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে

সীমান্তে ১৫ বিজিবির মাদকবিরোধী হানা: ইয়াবা ও ট্যাবলেটসহ আটক ১, বিপুল পরিমাণ গাঁজা জব্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:15:36 pm, Thursday, 8 January 2026
  • 92 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)। অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৫৯ হাজার ৪০০ টাকা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানায় ১৫ বিজিবি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ৭ জানুয়ারি পৃথক দুটি সীমান্তে এই সফল অভিযানগুলো পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দিঘলটারী বিওপির আওতাধীন পূর্ব দিঘলটারী এলাকায় অভিযান চালায় বিজিবির টহল দল। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে সীমান্ত থেকে আসতে দেখে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি সদস্যরা ধাওয়া দিয়ে লালমনিরহাট শহরের জুম্মাপাড়া এলাকার রবিউল ইসলাম (২৫) নামে একজনকে আটক করে। তার কাছ থেকে ১৩৫ পিস ভারতীয় ইয়াবা এবং ১১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিন সকাল ৭টা ৩০ মিনিটের দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার অনন্তপুর বিওপির আওতাধীন ফেলানীর মোড় এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। সেখানে বিজিবির ধাওয়ার মুখে চোরাকারবারীরা ২৫ কেজি গাঁজা এবং ৫০ বোতল ইস্কাপ সিরাপ ফেলে ভারতের দিকে পালিয়ে যায়। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মাদকের মধ্যে ইয়াবার মূল্য ৪০,৫০০ টাকা, ট্যাপেন্টাডল ১১,৪০০ টাকা, গাঁজা ৮৭,৫০০ টাকা এবং ইস্কাপ সিরাপের মূল্য ২০,০০০ টাকা।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি জানান, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

সীমান্তে ১৫ বিজিবির মাদকবিরোধী হানা: ইয়াবা ও ট্যাবলেটসহ আটক ১, বিপুল পরিমাণ গাঁজা জব্দ

আপডেট সময় : 06:15:36 pm, Thursday, 8 January 2026