Dhaka , Tuesday, 27 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন কক্সবাজার শহরে মাদক সেবনের দায়ে ৭ জনের কারাদণ্ড বিশ্বাস, ভক্তি, ঐতিহ্যের বন্ধন গোলয়া পাগল নাথের ১৬৪ তম মেলা অনুষ্ঠিত সাজেক সংকটে সমঝোতা আটকে মূল দাবিতে, অব্যাহত অবরোধ ​দিনাজপুরে বিজিবির অভিযান বিরল সীমান্তে ৭৫ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার সবচেয়ে কম বয়সে ব্যালন ডি’অর জিতেছেন যারা ‘পৃথিবী বিপক্ষে দাঁড়ালেও রাশমিকার সঙ্গে থাকব’ দুর্নীতির অভিযোগে স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দেশত্যাগে নিষেধাজ্ঞা স্বর্ণের দাম আরও বাড়ল কালিয়াকৈরে আনসার-ভিডিপি একাডেমির কুটিরশিল্পের পণ্যে আকৃষ্ট চার দেশের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সাজে চমক, শেষ পর্যন্ত বিএনপির মনোনয়ন পেলেন না মেঘনা আলম ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত সরাইলে মব সন্ত্রাসের প্রতিবাদে কৃষকদলের প্রতিবাদ মিছিল তানজিন তিশার বিরুদ্ধে হত্যার হুমকির অভিযোগ কাউখালীতে সন্ধ্যা নদীতে সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ গাইবান্ধায় খেলা করতে গিয়ে ডোবায় ডুবে প্রাণ হারাল দুই শিশু রূপগঞ্জ উপজেলা জাতীয় যুবশক্তির কমিটি গঠন শাহীন হত্যার বিচারের দাবিতে ফতুল্লা আদালত চত্বরে মানববন্ধন সিদ্ধিরগঞ্জে ইজিবাইকের ধাক্কায় যুবকের মৃত্যু, পরিচয় মেলেনি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ সংযোগের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন পাইকগাছায় অসময়ের তরমুজ চাষে কৃষকের সাফল্য লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির গুরুত্বারোপ চট্টগ্রামে ১ দিনে ১ লাখ গাছ রোপণে ১৫ হাজার সহকর্মী নিয়ে মাঠে নামছেন ডিসি জাহিদ রূপগঞ্জে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ১২জনকে বিনাশ্রম কারাদণ্ড পাঁচ লাখ লোকের জন্য ২ হাজার পুলিশ দায়িত্ব পালন করছেন: ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পুলিশ কমিশনার পাঁচবিবিতে এক দিনের ব্যবধানে ফের কোটি টাকার কালো বেলে পাথর উদ্ধার আটক ১ সরাইলে ১০ মাসে ১,১৫৮ আসামি গ্রেপ্তার, মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার নাদিয়া পাঠান পাপন এমপির শুভেচ্ছা বিনিময় প্লাস্টিক পুনর্ব্যবহারে বড় শিল্প গড়ার আহ্বান ডিসি জাহিদের

সিএনজির কবলে শমশেরনগর শহীদ মিনার দখল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:53:28 am, Sunday, 18 February 2024
  • 247 বার পড়া হয়েছে

সিএনজির কবলে শমশেরনগর শহীদ মিনার দখল।।

মৌলভীবাজার প্রতিনিধি।।
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে প্রধান শহীদ মিনারটি সারা বছর সিএনজি অটোরিকশার দখলে থাকে। পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষজন শহীদ বেদির পাশে মলমূত্র ত্যাগ করে পুরো শহীদ মিনার এলাকাকে দুর্গন্ধময় করা তুলেছে। এ সমস্যার সমাধানে স্থানীয় প্রশাসন বা উপজেলা প্রশাসন কোনো উদ্যোগই নিচ্ছে না।
জাতীয় দিবস আসলে এক দিনের জন্য কেবল ভাষা প্রেমের চেতনা জাগ্রত হয়। তখন আগের দিন এ শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। আর বাকি সারা বছর থাকে বেহাল অবস্থা।
সরেজমিনে শমশেরনগর প্রধান শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায়, শহীদ মিনারের দেয়ালের ভিতরে শহীদ বেদি পর্যন্ত প্রায় ৩০ থেকে ৩৫টি সিএনজি অটোরিকশা রাখা। আর এসবের ফাঁক-ফোকরে গিয়ে পরিবহনশ্রমিক ও সাধারণ মানুষজন মূত্র ত্যাগ করছেন। এ শহীদ মিনার এলাকার পুরো নিয়ন্ত্রণ যেন সিএনজি অটোরিকশাচালক সমিতির।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা বলেন, সাধারণ মানুষজন এ নিয়ে জোরালোভাবে কোনো প্রতিবাদ করে না। তারা ভয়ে পরিবহনশ্রমিকদের সঙ্গে অহেতুক সমস্যায় জড়াতে চায় না।
শহীদ মিনার সংলগ্ন বাসার মালিক বিশিষ্ট কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, এখানে সিএনজি স্ট্যান্ড গড়ে ওঠায় শহীদ মিনার চত্বর এখন তাদের দখলে। এমনকি শহীদ মিনার রেলওয়ে স্টেশনের সরু সড়কেও অসংখ্য সিএনজি অটোরিকশা রাখায় মানুষজনের চলাচলের বিঘ্ন ঘটছে। শহীদ বেদির দুই দিকে দিনে-দুপুরে মূত্র ত্যাগ করা হয়, যা দৃষ্টিকটু। তাই তিনি নিজ ব্যয়ে শহীদ মিনারের উত্তর দিকের দেয়াল আরও ৩ ফুট উঁচু করে নির্মাণ করে দিয়েছেন। তিনি মনে করেন এদিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত।
শমশেরনগর উত্তর বাজার সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চালক সমিতির সভাপতি মোস্তফা মিয়া বলেন, ভাষা দিবস এলে এক দিন আগে তারা এ এলাকাকে সিএনজি মুক্ত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করে দেন। এবারও দুই-এক দিনের মধ্যে সিএনজি অটোরিকশা সরিয়ে স্থানটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। বাজার এলাকায় আলাদা জায়গা না থাকায় তারা বাধ্য হয়ে শহীদ মিনারের খালি জায়গায় সিএনজি অটোরিকশা রাখছেন।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও-জয়নাল আবেদীন বলেন, বিষয়টি দেখার জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে আঁধার প্রদীপ ফাউন্ডেশনের নবগঠিত কেন্দ্রীয় পর্ষদের শপথ গ্রহণ, প্রশিক্ষণ কর্মশালা ও ‘ফ্রি অক্সিজেন সেবা’ কর্মসূচির উদ্বোধন

সিএনজির কবলে শমশেরনগর শহীদ মিনার দখল।।

আপডেট সময় : 09:53:28 am, Sunday, 18 February 2024