Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে

সাভারে লোমহর্ষক হত্যাকাণ্ড: চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 02:26:15 pm, Saturday, 3 January 2026
  • 139 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

সাভারে এক ব্যবসায়ীকে চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ভয়াবহ হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভার উপজেলার আমিনবাজার ইউনিয়নের বড়দেশী উত্তরপাড়া এলাকার নিজ বাড়ির একটি কক্ষে ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। দুর্বৃত্তরা তাকে অত্যন্ত নিষ্ঠুরভাবে চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে হত্যা করে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হত্যার পর ঘরের ভেতরেই মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় তারা।
শুক্রবার বিকেল পর্যন্ত দেলোয়ার হোসেনের কোনো খোঁজ না পেয়ে তার স্বজন ও স্থানীয়রা বাড়িতে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখেন। এ দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে দ্রুত সাভার মডেল থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একনজর দেখার জন্য ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। অনেকে এমন বর্বর হত্যাকাণ্ড আগে কখনো দেখেননি বলে মন্তব্য করেন।
নিহত দেলোয়ার হোসেন পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তিনি বিভিন্ন স্থান থেকে জুতা সংগ্রহ করে সাভারসহ আশপাশের এলাকায় দোকানে দোকানে ঘুরে বিক্রি করতেন বলে জানা গেছে। তার কোনো শত্রু ছিল কি না, কিংবা এটি ব্যক্তিগত বিরোধ, পূর্ব শত্রুতা নাকি অন্য কোনো অপরাধের সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন,
“ঘটনাটি অত্যন্ত নৃশংস। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং কী কারণে ঘটিয়েছে, তা জানতে আমরা তদন্ত শুরু করেছি। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। দ্রুত হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও সময় সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে। একই সঙ্গে সন্দেহভাজনদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান জোরদার করা হবে।
এদিকে এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাভারে লোমহর্ষক হত্যাকাণ্ড: চোখ উপড়ে ও লিঙ্গ কর্তন করে ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা

আপডেট সময় : 02:26:15 pm, Saturday, 3 January 2026