Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া সার্টিফিকেটে সনদ  ও চাকরিজীবীর দলিল লেখক নিবন্ধন বাতিলের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:45:21 pm, Tuesday, 3 February 2026
  • 109 বার পড়া হয়েছে
মোঃ জাকারিয়া হোসেন,
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সাব-রেজিস্ট্রার অফিসে ভুয়া সনদ ব্যবহার করে দলিল লেখক হিসেবে নিবন্ধন গ্রহণ এবং আর্থিক লেনদেনের মাধ্যমে অবৈধভাবে কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ভুরুঙ্গামারী সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত কয়েকজন দলিল লেখক ভুয়া বা অবৈধ সনদ ব্যবহার করে এবং কিছু ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে লাইসেন্স গ্রহণ করেছেন, যা প্রচলিত আইন ও বিধি-বিধান অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
অভিযোগপত্রে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন— মোঃ বদিউজ্জামান (সনদ নং ১০৮/১২), শ্রী নবীন চন্দ্র বর্মন (সনদ নং ০৫/০৫), মোঃ রবিউল আলম (সনদ নং ১১৬/১৩), মোঃ আব্দুল গনি (সনদ নং ১৫৯/১৯) এবং মোঃ আবুল কালাম আজাদ (সনদ নং ১৬২/১৯)।
এছাড়া এমপিওভুক্ত ও চাকরিজীবী অবস্থায় দলিল লেখক হিসেবে লাইসেন্স গ্রহণের অভিযোগে আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। তারা হলেন—মোঃ মাহমুদুল হাসান (সনদ নং ১২৩/১৩), যিনি ভুরুঙ্গামারী মহিলা কলেজের প্রভাষক; ভোলানাথ দত্ত (সনদ নং ১২৪/১৩), ভুরুঙ্গামারী কিশলয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক; এবং মোঃ মোজাম্মেল হক (সনদ নং ৭৫/৩৮), যিনি চাকরি থেকে অবসরপ্রাপ্ত হলেও বর্তমানে সরকারি সম্মানি ভাতা উত্তোলন করছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, চাকরিজীবী ও এমপিওভুক্ত অবস্থায় দলিল লেখক হিসেবে সনদ গ্রহণ আইনবিরোধী এবং সরকারি বিধি-বিধানের সম্পূর্ণ পরিপন্থী।
অভিযোগকারী মোঃ জাকির হোসেন জেলা রেজিস্ট্রারের কাছে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ভুয়া ও অবৈধ সনদ যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, প্রয়োজনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তদন্ত এবং অবৈধভাবে অর্জিত সুবিধা বাতিলের দাবি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দুর্নীতি দমন কমিশন, জেলা প্রশাসন, নিবন্ধন অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে অভিযোগপত্রের অনুলিপি পাঠানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা সাব রেজিস্ট্রার অফিসার মোঃ মাহফুজুর রহমান জানান অভিযোগটি পেয়েছেন এবং জেলা রেজিস্ট্রারের নিকট পাঠানো হয়েছে। তার নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।
কুড়িগ্রাম জেলা রেজিস্ট্রার রুহুল কুদ্দুস বলেন অভিযোগ বিষয়ে কাগজপত্র যাচাই-বাছাই করে নিবন্ধন বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

সাব রেজিস্ট্রার অফিসে ভুয়া সার্টিফিকেটে সনদ  ও চাকরিজীবীর দলিল লেখক নিবন্ধন বাতিলের অভিযোগ

আপডেট সময় : 09:45:21 pm, Tuesday, 3 February 2026