Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

সদরপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:05:38 am, Monday, 21 October 2024
  • 123 বার পড়া হয়েছে

সদরপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন।।

শিমুল তালুকদার
সদরপুর থেকে।।
   
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের ২২নং মুলামেরটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  অনিয়মের সাথে সম্পৃক্ত প্রধান শিক্ষক মমতাজ বেগমের  অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্কুলের নতুন ও প্রাক্তন শিক্ষার্থী, যুব সমাজ এবং এলাকাবাসী।
মানববন্ধনে এলাকাবাসী- শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন প্রধান শিক্ষক মমতাজ বেগম বিদ্যালয়ে যোগদানের পর থেকে একের পর এক অনিয়ম করে যাচ্ছেন। বিদ্যালয়টি তাঁর বাড়ির পাশে হওয়ায় তিনি নিয়ম-কানুন না মেনে ঠিকমতো বিদ্যালয়ে আসেন না, এলেও খুব দ্রুত চলে যান ফলে তার সহকারী শিক্ষকরাও একই ধাঁচে হাঁটছে,স্কুলে আর্সেনিক মুক্ত পানির ব্যাবস্থা থাকার পরে ও প্রধান শিক্ষকের অব্যবস্থাপনার কারনে শিক্ষার্থীরা বিশুদ্ধ পানি থেকে বঞ্চিত হচ্ছে- স্কুলে শিক্ষার্থীদের ওয়াশরুম না থাকায় আশেপাশের বাড়ীতে  যাচ্ছে- স্কুল চলাকালীন সময়ে শ্রেণীকক্ষে প্রাইভেট পড়ান, স্কুলের ডিজিটাল মাল্টিমিডিয়ার সরঞ্জাম ও সাংস্কৃতিক সরঞ্জাম স্কুলে ব্যবহার না করে তার বাসায় নিয়ে ব্যবহার করেন, স্লিপ বরাদ্দকৃত অর্থ থেকে শুরু করে সরকারি সকল বরাদ্দ নামমাত্র খরচ দেখিয়ে তিনি ইচ্ছামত ভোগ করে যাচ্ছেন- যা সহকারী শিক্ষকদেরও জানতে দিচ্ছেন না।
এ বিষয়ে এলাকাবাসী প্রধান শিক্ষককে বারবার অবগত করার পরেও  প্রধান শিক্ষক কোন তোয়াক্কা করতেন না। পরবর্তীতে বিষয়টি সাবেক সভাপতি লুৎফুর রহমানকে জানানো হলে তিনি আজ পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করেনি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার অভিযোগ দেওয়া হলেও উপর মহলে তার লোক থাকার কারণে সেগুলোর কার্যকারিতা হারায় বলে অভিযোগ করেন।
প্রধান শিক্ষক মমতাজ বেগম এর পিতা ও তার স্বামী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বিধায় রাজনৈতিক ছত্র ছায়ায় থাকার কারণে অভিভাবকরা কিছু বললে তাকে দেখে নেওয়ার  হুমকি দেন। তাঁর অনৈতিক কর্মকাণ্ডের ফলে দিন দিন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ হারাচ্ছে। স্কুলের শিক্ষার্থীদের অতিরিক্ত বেত্রাঘাত করার কারণে শিক্ষার্থীরা স্কুল থেকে বিমুখ হয়ে যাচ্ছেন- স্কুলটি শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে- ছাত্র ছাত্রী সংগ্রহে ও  শিক্ষকদের কোন কর্মতৎপরতা নেই।
অভিযোগ অস্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম  বলেন- দীর্ঘদিন ধরে একটি চক্র স্কুল ও তার সুনামকে বিনষ্ট করতে অহেতুক মিথ্যা অভিযোগ করে আসছে যার কোনোটিরই ভিত্তি নেই। 
তিনি আরো বলেন- স্কুলের আশেপাশের স্থানীয় বাড়ির লোকজন ফসলি মৌসুমে স্কুলের মাঠে ফসল রাখেন- ফসলের যাবতীয় প্রক্রিয়াজাতকরণ করনের কাজ সম্পন্ন করেন- বিদ্যালয়ের মাঠে ও বেড়ার সাথে গরু ছাগল বাধেন এতে স্কুলের পরিবেশ দূষণ হয়- শব্দ দূষণ হয়- শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বিঘ্নিত হয়। তাঁর বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। এলাকা বাসীকে স্কুলের যায়গায় ফসল রাখতে নিশেধ করার কারনে অহেতুক আমার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। তাছারা আমি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমার বিরুদ্ধে ইতি পুর্বেও শিক্ষা অফিসে অভিযোগ করা হয়েছিল- যদি আমার বিরুদ্ধে কোন অনিয়ম থাকতো তবে অবশ্য ই শিক্ষা দপ্তর আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

সদরপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন।।

আপডেট সময় : 09:05:38 am, Monday, 21 October 2024