Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

সত্য লেখার চর্চা হারিয়ে যাচ্ছে সাংবাদিকতায় :- ওসমান গণি মনসুর

  • Reporter Name
  • আপডেট সময় : 07:55:27 pm, Saturday, 11 October 2025
  • 192 বার পড়া হয়েছে

ইসমাইল ইমন, চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

দি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ও কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সেক্রেটারি জেনারেল ওসমান গণি মনসুর বলেছেন,‘সাংবাদিকের দায়িত্ব হলো সাদাকে সাদা, কালোকে কালো বলা, সেই চর্চা এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে। লেখনির মধ্য দিয়ে সত্যকে ধারণ করতে না পারলে সাংবাদিকতা অর্থহীন হয়ে পড়ে।’

১১ অক্টোবর শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত প্রয়াত সাংবাদিক মো. মাহবুব উল আলম, বীর মুক্তিযোদ্ধা সাবের আহমেদ আসগারী ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদের দোয়া মাহফিল ও স্মরণসভায় অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

ওসমান গণি মনসুর বলেন, ‘একসময় কিছু গোষ্ঠী নিজেদের স্বার্থে প্রেস ক্লাবটিকে কুক্ষিগত করে রেখেছিল। সেটি কোনো সভ্য সমাজে কাম্য নয়। গত কয়েক বছরে আমরা এমন এক সময় দেখেছি, যখন সাংবাদিকরা হয়ে পড়েছিলেন উপহাসের পাত্র।’

তিনি আরও বলেন, ‘ষাটের দশকে চট্টগ্রাম প্রেস ক্লাব উদ্বোধন করেছিলেন ফিল্ড মার্শাল আইয়ুব খান। পরবর্তীতে সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদও এখানে আসার চেষ্টা করেছিলেন, কিন্তু বিভিন্ন কারণে আসা হয়নি। এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে এসেছিলেন, আমি তখন তাঁর ছবি তুলেছিলাম। ছবি তুলতে গেলে জিয়াউর রহমান সাহেব বলেছিলেন, ‘খাওয়ার ছবি নয়, কাজের ছবি তোলো।’ এই বাক্যটাই আমাকে সারাজীবন অনুপ্রেরণা দিয়েছে।’

সভায় বক্তারা বলেন, আসগারী ভাই একজন বীর মুক্তিযোদ্বা ছিলেন। তিনি জ্ঞান ও প্রজ্ঞাবান সাংবাদিক ছিলেন। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে একটি বই লিখেছিলেন, তিনি তাঁর সুহৃদ বন্ধুদের বলেগিয়েছিলেন বইটি তাঁর মৃত্যুর পর প্রকাশ করার জন্য। তাঁর পরিবারের প্রতি আহ্বান জানাই, বইটি প্রকাশ করার উদ্যোগ নিলে প্রেস ক্লাব এ ব্যাপারে সহযোগিতা করবে। প্রয়াত এই তিন সাংবাদিক চট্টগ্রাম ও দেশের সাংবাদিকতার ক্ষেত্রে স্বমহিমায় উজ্জ্বল ছিলেন। তাঁরা সমাজ ও রাস্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট সাংবাদিকতা করেছিলেন। তাঁরা সত্যনিষ্ঠ সাংবাদিক ছিলেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে সাবের আহমেদ আসগারী তখন চট্টগ্রাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২৬ মার্চ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, সেই ঘোষণাপত্রের খসড়া লেখার দায়িত্বে ছিলেন আসগারী। পরে এ কে খান সাহেব ও এম এ হান্নান সাহেব সেই খসড়াটি সংশোধন করেন।

এর আগে, প্রয়াত সাংবাদিক মো. মাহবুব উল আলম, বীর মুক্তিযোদ্ধা সাবের আহমেদ আসগারী ও বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন শাহ আনিছ জামে মসজিদের খতিব মাওলানা জামাল উদ্দিন।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সঞ্চালনা করেন বৈশাখী টিভি’র চট্টগ্রাম ব্যুরো চীফ গোলাম মওলা মুরাদ।

স্মরণ সভায় বক্তব্য রাখেন, মুস্তফা নঈম, মাঈনুদ্দিন কাদেরী সওকত, শহিদুল ইসলাম, শাহনেওয়াজ রিটন, মাহবুবুল মওলা রিপন, ফারুক মুনির, হাসান মুকুল, সোহাগ কুমার বিশ্বাস, মাহবুবুর রহমান, মুহাম্মদ আজাদ, কামরুল হুদা ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

সত্য লেখার চর্চা হারিয়ে যাচ্ছে সাংবাদিকতায় :- ওসমান গণি মনসুর

আপডেট সময় : 07:55:27 pm, Saturday, 11 October 2025