
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে পালন উপলক্ষে শ্রীপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খন্দকার আব্বাস উদ্দিন, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মুন্সি রেজাউল করিম,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্র, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, মাসুদ মজুমদার,শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান , সিনিয়র যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফিকসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

























