
মুজাহিদ শেখ,
মাগুরার শ্রীপুরে ৮নং নাকোল ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে নাকোল ইউনিয়ন যুবদলের আয়োজনে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে নাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জিয়াউল হক ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াসিকুর রহমান কল্লোল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম ও উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাগুরা জেলা যুবদল সিনিয়র সহ সভাপতি সৈয়দ মাহবুবুল আলম মিল্টন, দপ্তর সম্পাদক হিমেল আহমেদ। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিটু,
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এনায়েত মোল্লা, সদস্য সচিব হেমায়েত হোসেন নাকোল ইউনিয়ন বিএনপির সভাপতি খান রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল শেখ, শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোঃ মেহেদী হাসান অন্তর প্রমুখ।

























