Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

শীতকে বরণ করে নিতে ইবিতে তিন দিনব্যাপী কুহেলিকা উৎসব।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:18:44 pm, Monday, 22 January 2024
  • 244 বার পড়া হয়েছে

শীতকে বরণ করে নিতে ইবিতে তিন দিনব্যাপী ‘কুহেলিকা উৎসব।।

ইবি প্রতিনিধি।।

শীতকে বরণ করে নিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে -ইবি-দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে কুহেলিকা উৎসব।

সোমবার-২২ জানুয়ারি-অনুষদ ভবন সংলগ্ন বটতলায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য আয়োজিত তিন দিনব্যাপী এই উৎসব শুরু হয়।

উৎসবে হারিয়ে যাওয়া গ্রামীন ঐতিহ্যকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন আয়োজকেরা। পুরো বটতলা প্রাঙ্গনের সাজসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে বাঙালির ইতিহাস ও সংস্কৃতির রূপ। উৎসবে বিভিন্ন ধরণের প্রায় ৩০টি স্টল স্থান পেয়েছে। ভোজন রসিকদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের পিঠা ও খাবারের দোকান। যেগুলোতে রয়েছে বিভিন্ন শীতকালীন পিঠা ও মুখরোচক খাবারের সমাহার। এছাড়া রয়েছে ক্যাম্পাসের ক্ষুদ্র উদ্যোক্তা শিক্ষার্থীদের কসমেটিকস, শাড়ি, কাঠের গয়না, মাটির তৈরি বিভিন্ন কারুখচিত শখের জিনিসের স্টল৷ পাশাপাশি বইপ্রেমীদের জন্য রয়েছে বইয়ের স্টল।

এছাড়া এবারের আয়োজনে মূল আকর্ষণ হিসেবে রয়েছে চিঠিবক্স ও মৌলিক সাংষ্কৃতিক অনুষ্ঠান ‘রঞ্জন’।  চিঠিবাক্স এর মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাদের যেকোনো প্রিয়জনের কাছে চিঠি পাঠাতে পারবেন। এর জন্য নাম, বিভাগ ও ঠিকানা সংবলিত চিঠি লিখে বক্সে ফেললে পরবর্তীতে অভয়ারণ্যের সদস্যরা তা পৌঁছে দিবেন। অন্যদিকে রঞ্জন নামক মৌলিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বরচিত মৌলিক কবিতা, গান, গল্প ইত্যাদি পরিবেশন করা হবে।

সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত ছিলো কুহেলিকা উৎসবের প্রথমদিন। ক্লাস-পরীক্ষা ও এসাইনমেন্টের ফাঁকে শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের সাথে আসছেন একসাথে কিছু ভালো সময় কাটাতে। উদ্যোক্তাদের কাছ থেকে পছন্দসই পোশাক কিনছেন তারা। এমন ব্যতিক্রমী আয়োজন পেয়ে সকলেই উচ্ছ্বসিত।

কুহেলিকা উৎসবে ঘুরতে আসা বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তৌহিদুল ইসলাম বলেন, ‘কুহেলিকা উৎসবের মতো আয়োজন পেয়ে আমরা আনন্দিত। এ ধরনের আয়োজনগুলো বিশ্ববিদ্যালয়কে প্রাণবন্ত করে তোলে। এই ব্যতিক্রমী আয়োজনের জন্য অভয়ারণ্যকে ধন্যবাদ জানাই। আশা করি তারা আগামীতেও এ ধরনের অনুষ্ঠানের আয়োজন করবে।

আয়োজনের বিষয়ে অভয়ারণ্যের সভাপতি ইসতিয়াক ফেরদৌস ইমন বলেন, ‘ক্যাম্পাসের ৮টি সামাজিক সংগঠনকে সাথে নিয়ে শীতকে বরণ করে নেওয়ার জন্য এই কুহেলিকা উৎসবের আয়োজন করা হয়েছে। পাশাপাশা এর মাধ্যমে হারিয়ে যাওয়া বাঙালি সংস্কৃতিকেও ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আমাদের এবারের আয়োজনের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে চিঠিবক্স এবং রঞ্জন। চিঠিবক্সের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থিত তাদের যেকোনো প্রিয়জনদের কাছে তাদের অব্যক্ত কথাগুলো লিখে পৌঁছাতে পারবেন। আর রঞ্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের লেখা মৌলিক কবিতা, গান, গল্প ইত্যাদি পরিবেশন করা হবে, মৌলিকতা তুলে ধরা হবে।

উল্লেখ্য, আজ থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উৎসবটি উপভোগ করতে পারবে শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর।

শীতকে বরণ করে নিতে ইবিতে তিন দিনব্যাপী কুহেলিকা উৎসব।।

আপডেট সময় : 01:18:44 pm, Monday, 22 January 2024