Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে

আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:50:24 pm, Wednesday, 15 July 2026
  • 2 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের সেমিফাইনালে নিজেদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা ডোরাকাটা জার্সির বদলে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরার অনুমতি পেয়েছে আর্জেন্টিনা। বিশেষ অনুরোধের পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের এ অনুমোদন দিয়েছে।

কোয়ার্টার ফাইনালে নরওয়েকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। অন্যদিকে, সুইজারল্যান্ডকে অতিরিক্ত সময়ে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এখন ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। এই ম্যাচের বিজয়ী দল রোববারের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।

আর্জেন্টিনা-ইংল্যান্ড দ্বৈরথ বিশ্বকাপ ইতিহাসের অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতা। ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের ম্যাচে ২-১ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। আবার ১৯৯৮ বিশ্বকাপে দিয়েগো সিমিওনের সঙ্গে ঘটনার জেরে লাল কার্ড দেখেছিলেন ইংল্যান্ডের ডেভিড বেকহ্যাম।

উল্লেখযোগ্য বিষয় হলো, ওই দুই ম্যাচেই আর্জেন্টিনা গাঢ় নীল বা নেভি রঙের জার্সি পরে খেলেছিল। অন্যদিকে ১৯৬৬ ও ২০০২ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আকাশি-সাদা ডোরাকাটা জার্সি পরে মাঠে নেমে দুইবারই পরাজিত হয়েছিল আলবিসেলেস্তেরা।

এই ইতিহাসকে শুভ লক্ষণ হিসেবে বিবেচনা করেই সেমিফাইনালেও নীল অ্যাওয়ে জার্সি পরার অনুমতি চেয়েছিল আর্জেন্টিনা। ফিফা সেই আবেদন মঞ্জুর করায় ইংল্যান্ডের বিপক্ষে তারা নীল জার্সিতেই মাঠে নামবে।

বিষয়টি নিয়ে ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও রসিকতা করেছেন। তিনি বলেন, ওয়ার্ম-আপের আগে পর্যন্ত তিনি জানতেন না কোন জার্সি পরবেন। পরে জানতে পারেন, আর্জেন্টিনা নীল জার্সি এবং ইংল্যান্ড স্বাগতিক দল হিসেবে সাদা জার্সি পরবে। টুখেলের মন্তব্য, যদি কোনো বিশ্বাস বা কুসংস্কার থেকেই আর্জেন্টিনা এই সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে সেটিও তাদের প্রস্তুতিরই অংশ। তিনি নিজেও এমন পরিস্থিতিতে একই কাজ করতে পারতেন বলে জানান।

এখন দেখার বিষয়, ‘পয়া’ হিসেবে বিবেচিত নীল জার্সি আর্জেন্টিনাকে ফাইনালের টিকিট এনে দিতে পারে কি না। মাঠের লড়াই শেষেই মিলবে সেই উত্তর।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা

আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা

আপডেট সময় : 03:50:24 pm, Wednesday, 15 July 2026