Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’

শরীয়তপুর পুলিশ সুপারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির দাবীতে ইসিতে আবেদন

  • Reporter Name
  • আপডেট সময় : 10:23:12 pm, Tuesday, 20 January 2026
  • 100 বার পড়া হয়েছে

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহানের বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ এনেছেন মোয়াজ্জেম হোসেন মিলন নামের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে ইতোমধ্যে তিনি বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর একটি আবেদন করেছেন।

তার দাবী পুলিশ সুপার একটি দলের পরিবারের সদস্য। এছাড়াও আপন চাচা আবু তাহের তালুকদার নেত্রকোনা-৫ আসন থেকে একটি দলের হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন, তাই আগামী নির্বাচনে তিনি পক্ষপাত করবেন বলেও আশংকা করেছেন ওই আবেদনকারী।

খোঁজ নিয়ে জানা যায়, আবেদনকারী মোয়াজ্জেম হোসেন মিলন নামের ওই ব্যক্তির বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বকাউল কান্দি এলাকায়।
বিভিন্ন অভিযোগ এনে তিনি শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহানকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রকার নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জেলায় একজন নিরপেক্ষ ও পেশাদার পুলিশ সুপার নিয়োগের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছেন। গত ১১ জানুয়ারি আবেদনটি করেন তিনি। আবেদনের অনুলিপি নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠিয়েছেন।

আবেদনটিতে উল্লেখ করা হয়, চব্বিশের ৫ আগষ্টের পূর্বে জামায়াত ও বিএনপির বহু কর্মী-সমর্থক নিজেদের নিরাপত্তাজনিত কারণে তৎকালীন ফ্যাসিবাদী সরকারের দলীয় লোকদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চলতে বাধ্য হয়েছিলো। কেউ কেউ বিভিন্ন পদ পদবীও ধারন করেছিলেন। নড়িয়া উপজেলা ও সখিপুর থানার জামায়াতের এ ধরনের কর্মী-সমর্থক ও যারা জামাত প্রার্থীর পক্ষে কাজ করছে তাদের অনেককে বর্তমান পুলিশ প্রশাসন আওয়ামী সমর্থক আখ্যা দিয়ে গ্রেফতার করে বিভিন্ন মামলায় জড়িয়ে দিচ্ছে।

অপরদিকে বিএনপির এ ধরণের কর্মী-সমর্থক, যারা আওয়ামী ফ্যাসিবাদের সাথে যুক্ত হয়ে নানা অপকর্মে লিপ্ত ছিলো, তাদেরকে পুলিশ বরং ছাড় দিয়ে যাচ্ছে। এমনকি হত্যা মামলা থাকা সত্ত্বেও বিএনপির সাথে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার কারণে তারা ধরা ছোয়ার বাইরে আছেন। পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার করছে না ও ভুলক্রমে যদি তাদের কাউকে থানায় আনা হয়, সাথে সাথে বিএনপির নেতাকর্মীরা এসে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। এ বিষয়ে থানার ওসি পুলিশ সুপারের হুকুম তামিল করছেন বলে উল্লেখ করা হয়।

এছাড়াও আবেদনে পুলিশ সুপারকে একটি রাজনৈতিক দলের পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করা হয়। সেখানে উল্লেখ করা হয় প্রীতি বিনষ্টকারী, ভীতি সঞ্চারী কর্মকান্ডের জন্য দায়ী পুলিশ সুপার বিএনপি পরিবারের একজন সদস্য। তার আপন চাচা মো: আবু তাহের তালুকদার (পূর্বধলা উপজেলা) নেত্রকোনা-৫ আসন থেকে এবারের নির্বাচনে বিএনপি প্রার্থী হিসাবে নির্বাচন করছেন। তাই পক্ষপাতদুষ্ট পুলিশ অফিসার থাকলে উৎসবমুখর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নির্বাসিত হবে বলে আবেদনে আশংকা জানিয়েছেন তিনি।

বিষয়টি নিয়ে আবেদনকারী মোয়াজ্জেম হোসেন মিলন বলেন, দেখা যায় যারা সেভাবে আওয়ামী লীগ করেনি তবে নির্বাচনে উপলক্ষে জামায়াতের হয়ে কাজ করতে আসে তাদের ধরে আগের বিভিন্ন মামলায় অজ্ঞাত আসামী হিসেবে ধরপাকর করছে। কিন্তু যারা আওয়ামী লীগের বিশেষ বিশেষ লোক বিএনপি করতেছে তাদের ধরতে বললে এসপি (পুলিশ সুপার) ধরেন না। থানাগুলোও আমাদের অসহযোগীতা করছে, কিন্তু বিএনপি লোক থানায় গিয়ে লিস্ট ধরিয়ে দিলে তাদের গিয়ে ধরে আনছে। আমরা বিষয়গুলো নির্বাচন কমিশনারের দৃষ্টিগোচরের জন্য আবেদন জানিয়েছি। ওনার (এসপির) আপন চাচা বিএনপির নমিনেশন নিয়ে ইলেকশন করছেন। সব মিলিয়ে মনে হচ্ছে ওনি একটি দলের দিকে ঝুঁকে পড়ছেন। আমরা চাই নির্বাচন কমিশন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুক।

অভিযোগের ব্যাপারে জেলা পুলিশ সুপার রওনক জাহান বলেন, অভিযোগের বিষয়টি আমার জানা নেই।

শরীয়তপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মিজ তাহসিনা বেগম বলেন, আমি এখনো এইধরনের কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর

শরীয়তপুর পুলিশ সুপারকে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতির দাবীতে ইসিতে আবেদন

আপডেট সময় : 10:23:12 pm, Tuesday, 20 January 2026