Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় আকাশে ড্রোন, ইলিশ রক্ষা অভিযানে প্রযুক্তির ছোঁয়া

  • Reporter Name
  • আপডেট সময় : 08:37:41 pm, Tuesday, 7 October 2025
  • 78 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে শরীয়তপুরের জাজিরা উপজেলায় শুরু হয়েছে ‘মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫’। এবারের অভিযানকে আরও কার্যকর করতে মাঠে নামানো হয়েছে আধুনিক ড্রোন প্রযুক্তি। নদীর বুকে উড়ে বেড়ানো এই ড্রোন এখন পাহারা দিচ্ছে ইলিশের নিরাপদ প্রজননভূমি।

সোমবার (৬ অক্টোবর) সকালে জাজিরার মাঝিরঘাট এলাকা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ নজরদারি কার্যক্রম। ড্রোনের মাধ্যমে নদীপথ পর্যবেক্ষণের মাধ্যমে অবৈধ মাছ ধরা, জাটকা নিধন ও নিষিদ্ধ সময়ে জাল ফেলাসহ নানা অনিয়ম রোধে এই অভিযান পরিচালিত হচ্ছে।

অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর রহমান ও মোঃ মামুন অর রশিদ চৌধুরী, জাজিরা উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল শরীফ এবং মাঝিরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মোশাররফ হোসেন।

উপজেলা মৎস অফিস সূত্রে জানা যায়, নদীপথে স্থল ও জল টহলের পাশাপাশি আকাশপথে ড্রোনের রিয়েল-টাইম ভিডিও মনিটরিংয়ের মাধ্যমে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। ড্রোনে ধারণ করা ফুটেজ সরাসরি নিয়ন্ত্রণকক্ষে পাঠানো হয়, যেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে। এর ফলে মা ইলিশ ধরার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, প্রযুক্তির এই ব্যবহার মা ইলিশ সংরক্ষণ অভিযানে এনেছে নতুন গতি। এতে নদীতে নজরদারি বাড়ার পাশাপাশি অভিযানের কার্যকারিতাও বেড়েছে বহুগুণ।
মা ইলিশ রক্ষা অভিযান ২০২৫-এর মূল লক্ষ্য হলো—প্রজননকালীন ইলিশ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও জেলেদের টেকসই জীবিকা নিশ্চিত করা। সরকার ঘোষিত এই অভিযানে জেলার বিভিন্ন স্থানে নৌ-পুলিশ, স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে টহল কার্যক্রম অব্যাহত রেখেছে।

এ বিষয়ে জাজিরা উপজেলা মৎস্য অফিসার মোঃ রেজাউল শরীফ বলেন, “মা ইলিশ সংরক্ষণ শুধু সরকারের দায়িত্ব নয়, এটা আমাদের সবার নৈতিক দায়িত্ব। নদীতে ড্রোন নজরদারির ফলে অবৈধ জাল ফেলা ও মাছ ধরার প্রবণতা অনেকটাই কমে এসেছে। আমরা চাই, জনগণের সহযোগিতায় এই অভিযান আরও সফল হোক এবং দেশের ইলিশ সম্পদ আগামীর প্রজন্মের জন্য টিকে থাকুক।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

শরীয়তপুরে মা ইলিশ রক্ষায় আকাশে ড্রোন, ইলিশ রক্ষা অভিযানে প্রযুক্তির ছোঁয়া

আপডেট সময় : 08:37:41 pm, Tuesday, 7 October 2025