Dhaka , Thursday, 7 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা কাপ্তাই হ্রদে নিবন্ধিত ২৭ হাজার জেলেকে কৃষি কার্ডের আওতায় আনা হবে :- মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এ্যাম্বুলেন্সে বহনকৃত এক লক্ষ পাঁচ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক মধুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রূপগঞ্জে বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ/ ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সাতকানিয়ায় অবৈধ আচার কারখানায় অভিযান: ৫০ হাজার টাকা জরিমানা, বিপুল মালামাল জব্দ জামিনে মুক্তি পেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু। রূপগঞ্জে তারাব পৌরসভায় বিশ্ব ব্যাংকের মেগা প্রকল্প বদলে যাবে নাগরিক সেবা জামায়াাতে ইসলাম আফিম মাদকের চেয়েও বিপজ্জনক: বুলু ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের হামলায় র‍্যাবের ৩ সদস্য আহত, একজন ঢামেকে স্থানান্তর ৭ বছরের শিশুকে অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি, ১৬ বছর পর ৫ আসামির যাবজ্জীবন, পিতার জিম্মায় ফিরল নেয়ামুল উপকূলের মাটিতে আঙ্গুরের স্বপ্ন: সফল উদ্যোক্তা তৈয়েবুর রহমান রামগঞ্জে ফসলি জমির মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সন্দেহ: ভাইভা বোর্ড থেকে আটক ৩

  • Reporter Name
  • আপডেট সময় : 05:08:22 pm, Wednesday, 4 February 2026
  • 52 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ প্রক্রিয়ায় লিখিত ও মৌখিক (ভাইভা) পরীক্ষার তথ্যে গড়মিল পাওয়ায় তিন পরীক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয়ে ভাইভা চলাকালীন সন্দেহজনক আচরণের প্রেক্ষিতে অধিকতর তদন্তের জন্য তাদের সদর থানায় সোপর্দ করা হয়।

গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নৈশ প্রহরীর ৩৭টি শূন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। সেই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১১৬ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়। জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভাইভা বোর্ডে পরীক্ষার্থীদের মেধা যাচাইয়ের সময় জালিয়াতির বিষয়টি সামনে আসে।

লিখিত পরীক্ষার উত্তরপত্রের লিখনশৈলীর সাথে ভাইভা বোর্ডের পারফরম্যান্সে স্পষ্ট অসামঞ্জস্য ধরা পড়লে জেলা প্রশাসকের নির্দেশে তিনজনকে আটক করা হয়। তারা হলেন— কালীগঞ্জ উপজেলার সোহাগী খাতুন, হাতীবান্ধা উপজেলার মো. রায়হান এবং সদর উপজেলার লীপন কান্তি রায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, আটককৃতদের বিরুদ্ধে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ বোর্ডের সংশ্লিষ্টরা জানান, মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন নিশ্চিত করতেই এই কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির সন্দেহ: ভাইভা বোর্ড থেকে আটক ৩

আপডেট সময় : 05:08:22 pm, Wednesday, 4 February 2026