Dhaka , Thursday, 23 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ রামু থানার ওসি মনিরুল ইসলামের নেতৃত্বে ১৬ ঘণ্টার অভিযানে অপহৃত রুস্তম আলী উদ্ধার কালীগঞ্জে জ্বালানি কার্ড যাচাইয়ে ইউএনও’র কড়াকড়ি: বিভ্রান্তি কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক পাইকগাছায় জেলা প্রশাসকের দিনব্যাপী কর্মসূচি: মতবিনিময়, পরিদর্শন ও রোভার মুট উদ্বোধন বাংলাদেশি শ্রমিকের ঘামে টিকছে পর্তুগালের কৃষি ; খরা-শ্রমিক সংকট মোকাবেলায় প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি শ্রীমঙ্গলে রক্তদান সংগঠনের নতুন কমিটি ঘোষণা ডেমরায় পাম্প থেকে তেল সরিয়ে ড্রামে করে যাচ্ছে কালোবাজারে লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন “চন্দনাইশে ব্রাকের ভ্রাম্যমাণ ক্লিনিকে বিনামূল্যে গবাদিপশু চিকিৎসা সেবা প্রদান” রূপগঞ্জে ১১৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে পুলিশের পরিচয়ে সৌদি প্রবাসীর গাড়িতে ডাকাতি \ ১৭ লক্ষাধিক টাকা মাল লুট ডিকেএমসি হসপিটাল চিকিৎসা বিষয়ক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত মাদক সেবনে বাঁধা দেয়ায় রূপগঞ্জে অন্তস্বত্তা গৃহবধূকে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার জাজিরায় পার্টনার কংগ্রেস, আধুনিক কৃষি ও পুষ্টি উদ্যোক্তা তৈরিতে জোর লালমনিরহাটে ব্র্যাকের উদ্যোগে চক্ষু ক্যাম্প: সেবা পেলেন ৩ শতাধিক মানুষ চুক্তি অনুযায়ী ফ্ল্যাট হস্তান্তর না করে উল্টো অর্থ দাবির অভিযোগ কোরাল রীফের বিরুদ্ধে

লালমনিরহাটে কয়েকদিন যাবত চলছে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি

  • Reporter Name
  • আপডেট সময় : 07:19:03 pm, Monday, 28 April 2025
  • 126 বার পড়া হয়েছে

লালমনিরহাটে কয়েকদিন যাবত চলছে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি

তৌহিদুল ইসলাম চঞ্চল, বিশেষ প্রতিনিধি
   
লালমনিরহাট থেকে ঢাকাগামী ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনের বুড়িমারী থেকে যাত্রা শুরু করার দাবিতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ করে রেখেছেন ‘বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ’ ও স্থানীয় জনগণ। 
পাশাপাশি আন্তঃনগর ‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটির বুড়িমারী থেকে যাত্রা শুরুর দাবি উঠিয়েছেন তারা।
একই দাবিতে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী রেল পথ অবরুদ্ধ করে রেখেছেন তারা। ফলে এই রুটে সকল প্রকার ট্রেন চলাচল গত কয়েকদিন থেকে বন্ধ রেখেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার -২৮ এপ্রিল- সকালে লালমনিরহাট জেলার হাতীবান্ধায় অবস্থিত লালমনিরহাট থেকে বুড়িমারীগামী মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেন স্থানীয় জনগণ। এতে উভয় পথে প্রায় ৫ কি.মি. পথ জুড়ে হাজার হাজার যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।ফলে যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। 
অবরোধ চলাকালে আন্দোলনকারীরা জানান, লালমনিরহাট বাংলাদেশের মানচিত্রে দৈর্ঘ্যের দিক দিয়ে লম্বা ও ভারতীয় সীমান্তবর্তী একটি জেলা। যার ১০০ শ কিলোমিটার দীর্ঘ রেল ও  সড়কপথ রয়েছে। এর ৫টি উপজেলার একদিকে রয়েছে লালমনিরহাট সদর আর শেষপ্রান্তে রয়েছে পাটগ্রাম।আর এই পাটগ্রামে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বুড়িমারী। 
অন্যদিকে লালমনিরহাট দেশের ৪ টি রেলওয়ে বিভাগের মধ্যে অন্যতম। এই বিভাগীয় শহর থেকে ঢাকা যাতায়াত করার জন্য মাত্র ২ টি আন্তঃনগর ট্রেন চলাচল করে। এর মধ্যে‘লালমনি এক্সপ্রেস’ ট্রেনটি জেলা শহরের রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যায়। অন্যটি’ বুড়িমারী এক্সপ্রেস’ যা বুড়িমারী থেকে যাত্রা শুরুর কথা থাকলেও উদ্বোধনের পর থেকে অদ্যাবধি লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে । ফলে ট্রেনটির দেখা পাননি জেলার অন্য ৪টি উপজেলার মানুষ। 
লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে বুড়িমারী রেল স্টেশনের দূরত্ব প্রায় ১০০ শ কিলোমিটার। সেই কারণে আন্তঃনগর ট্রেনে ভ্রমণ করতে দীর্ঘপথ পাড়ি দিয়ে জেলা সদরে আসতে হয় তাদেরকে । এমনকি বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ী ও পাসপোর্টধারী বাংলাদেশ- ভারত দুই দেশে যাতায়াতকারী নাগরিকরা। 
দীর্ঘদিন থেকে জেলার ৪ উপজেলার জনগণ ট্রেন দুইটি বুড়িমারী থেকে যাত্রা শুরুর দাবি জানিয়ে আসছেন। কিন্তু এর কোনো সমাধান না হওয়ায় বাধ্য হয়ে রেলপথ ও সড়কপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন তারা।  
রেলওয়ে কর্তৃপক্ষ এর আগে ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেনটি বুড়িমারী থেকে যাত্রা শুরুর প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে টিকেট বিক্রি শুরু করে। কিন্তু ট্রেনটি বুড়িমারী থেকে যাত্রা শুরু করার আগেই সেই সিদ্ধান্ত স্থগিত করেন তারা। রেলওয়ের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন স্থানীয় জনগণ তাই এই অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। 
তারা আরও জানান, এই কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার হাতীবান্ধা রেলওয়ে স্টেশন থেকে মশাল মিছিলের আয়োজন করা হয়। এছাড়াও রবিবার সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন ‘বুড়িমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ’ এর সমন্বয়ক এম সাহিদুজ্জামান কোয়েল, ফিরোজ হোসেন, নিশাত ফারুক, সামসুল আলম খান বুলেট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মহসিন আলম, রানা, তাওহীদসহ স্থানীয় জনগণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন

লালমনিরহাটে কয়েকদিন যাবত চলছে সড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি

আপডেট সময় : 07:19:03 pm, Monday, 28 April 2025