Dhaka , Tuesday, 20 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পরিবারসহ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক। দুর্গাপুরে সম্প্রীতির উদাহরণ: ২২ পূজামণ্ডপে জামাল উদ্দিন মাস্টারের আর্থিক সহায়তা সোনারগাঁয়ে ১,৫০০ পরিবারের মাঝে শাড়ি বিতরণ করলেন অমল পোদ্দার কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান পাইকগাছায় ৮০ পিস ইয়াবা উদ্ধার; আটক ২ নবাগত সিভিল সার্জনকে পাইকগাছা স্বাস্থ্য বিভাগের শুভেচ্ছা শারদীয় দুর্গোৎসবে পাইকগাছার ৬ মন্দিরে পৌরসভার আর্থিক সহায়তা জামায়াত ১৮কোটি মানুষের জন্য কাজ করেনা : এমপি খোকন তালুকদার নজর কাড়লেন সেমন্তী ‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল’ আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা মঙ্গলবার রাজশাহীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত-রেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী চরভদ্রাসনে পূজামণ্ডপে শাড়ি ও ১০ হাজার টাকা দিলেন এমপি শহিদুল ইসলাম বাবুল প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ নারীর মাঝে শাড়ি বিতরণ রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা\ছাত্র গ্রেফতার ‎৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, দুই বছর ধরে চরম ভোগান্তিতে গাইবান্ধাবাসী সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই, প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর দীঘিনালায় ইক্বরা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে হত্যা, মূল আসামিসহ ৬ জন গ্রেপ্তার, এলজি, রিভলভার ও পিস্তল উদ্ধার ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না দেওয়াকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ঈদগাঁওতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলা: ৫ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার বাউফলে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে গেল গরুর ঘর; ক্ষতিগ্রস্ত ২ গরু ও ৩ ছাগল সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল

লক্ষ্মীপুরে মসজিদ সহ বাড়িঘর ভাঙ্গনের মুখে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 02:22:54 pm, Friday, 13 September 2024
  • 236 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে মসজিদ সহ বাড়িঘর ভাঙ্গনের মুখে।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর প্রতিনিধি।।
    
লক্ষ্মীপুরে খালের তীব্র স্রোতে ভাঙনের মুখে মসজিদসহ বিস্তীর্ণ জনপদ মসজিদ ও রাস্তাসহ আশপাশের এলাকা রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। 
লক্ষ্মীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় ওয়াপদা খালের তীব্র স্রোতে ভাঙনের মুখে পড়েছে মসজিদ-বসতঘরসহ বিস্তীর্ণ জনপদ। এ ভাঙনে মান্দারী ইউনিয়নের পশ্চিম মান্দারী গ্রামের মিয়াজান পাটোয়ারী বাড়ি জামে মসজিদ ও চাঁদখালী-আমিন বাজার সড়ক ঝুঁকিতে রয়েছে।
আজ শুক্রবার -১৩ সেপ্টেম্বর- সকালে মসজিদ ও রাস্তাসহ আশপাশের এলাকা রক্ষায় দ্রুত বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
এ সময় বক্তব্য প্রদান করেন স্থানীয় সমাজ সেবক গোলাম সারোওয়ার স্বপন পাটওয়ারী- মিয়াজান পাটোয়ারী বাড়ি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমান পাটোয়ারী ও মান্দারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন পাটওয়ারী প্রমুখ।
বক্তারা জানান, ওয়াপদা খাল মসজিদে থেকে প্রায় ২০০ ফুট দূরে দক্ষিণে ছিল। দীর্ঘ ৪ বছর ধরে খালটি ভেঙে চওড়া হয়ে পড়েছে। ইতিমধ্যে মসজিদের শৌচাগার ভাঙনে খালের পেটে তলিয়ে গেছে। কোনোমতে বালুভর্তি বস্তা ও বাঁশসহ গাছের খুঁটি দিয়ে জঙ্গলা বাঁধ দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেছে স্থানীয় বাসিন্দারা।
এতে মসজিদের দেওয়ালের সঙ্গে সংযুক্ত ওযুখানা ঘেঁষে ভাঙন এসে ঠেকেছে। তবে খালের তীব্র স্রোতের কারণে ভাঙনে যেকোনো সময় মসজিদটি বিলীন হয়ে যেতে পারে। এতে ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ডাম্পিং অথবা ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
মান্দারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন পাটওয়ারী বলেন- দীর্ঘ ১৫ দিন ধরে ওয়াপদা খালের তীব্র স্রোতে আমাদের গ্রামের বিভিন্ন এলাকা ভেঙে তলিয়ে যাচ্ছে।
এ ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে জিও ব্যাগ ডাম্পিংসহ ব্লক দিয়ে বাঁধ নির্মাণ করা প্রয়োজন। তা না হলে বিস্তীর্ণ জনপদ ভেঙে বিলীন হয়ে যাবে। এ এলাকার মানুষজনের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।
লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ জামান খান বলেন- ওয়াপদাখালে তীব্র স্রোত রয়েছে। এতে বিভিন্ন এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
ইতিমধ্যে ভাঙন রোধে বিভিন্ন এলাকায় খালে জিওব্যাগ ডাম্পিং করেছি। মিয়াজান পাটওয়ারী মসজিদটি রক্ষায় সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পরিবারসহ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়ক।

লক্ষ্মীপুরে মসজিদ সহ বাড়িঘর ভাঙ্গনের মুখে।।

আপডেট সময় : 02:22:54 pm, Friday, 13 September 2024