Dhaka , Wednesday, 15 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড রেলওয়ের প্রকল্পের কাজ শেষ না হতেই বিলের টাকা ঠিকাদারের হাতে মধুপুরে নবযোগদানকৃত ইউএনওর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার কাউখালীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ১ হাজার মানুষের মাঝে মাঝে চাল বিতরণ ক্যাজুয়াল লুক থেকে শাড়ি, মালদ্বীপে অন্য রূপে কেয়া পায়েল সেমিফাইনালের আগে সুখবর পেল ফ্রান্স নাগাল্যান্ডে আসাম রাইফেলসের গাড়িতে আইইডি বোমা হামলা, নিহত ১ সরকারের আর্থিক সংস্কার ও রাজনৈতিক দায়িত্বশীলতায় আইএমএফ সন্তুষ্ট: অর্থমন্ত্রী মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, সাইন্সল্যাব–ঢাবি–উত্তরায় তীব্র যানজট রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে

রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:40:12 am, Tuesday, 5 May 2026
  • 32 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নগরপাড়া ব্রিজ থেকে নগরপাড়া বাজার পর্যন্ত সড়ক নির্মাণের অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কটিতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। বালুর সাথে কাদাযুক্ত মাটি ও পুরনো পিচ থেকে উঠানো খোয়া মেশানোর কারণে সড়কটি তেমন টেকসই হবে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা । ফলে অতি দ্রুত সড়কটি সেই আগের মত বেহাল অবস্থায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া-ডেমড়া সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কের নগরপাড়া ব্রিজ থেকে নগরপাড়া বাজার পর্যন্ত অংশটুকু ভাঙ্গাচুরা এবং বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে। বৃষ্টি হলে এই অংশে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বড় বড় ভাঙ্গা ঘটতে পড়ে দুর্ঘটনার শিকার হয় অনেকে। জনগণের দুর্ভোগের চিন্তা করে প্রায় ৩’শ মিটার বেহাল সড়কটি ইউনি ব্লক রাস্তা নির্মাণের জন্য এলজিইডি ৫০ লাখ ৮২ হাজার ৭১১ টাকা বরাদ্দ দেন। কাজটি পায় বাইতুল আল মামুর এজেন্সির মালিক সালাউদ্দিন নামের এক ঠিকাদার। সালাউদ্দিন আবার সাব-ঠিকাদার নুর উদ্দিনকে কাজটি করার দায়িত্ব দেন।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগ, নগরপাড়া ব্রিজ থেকে নগরপাড়া বাজার পর্যন্ত সড়কটি খুড়ে প্রায় ২০ দিন বন্ধ রেখেছিল। সড়ক কি বন্ধ থাকায় এলাকার মানুষের চলাচলের ভোগান্তি যেন শেষ নেই।
কাজটি শুরু করলেও সড়কটিতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। পুরনো সড়কটি খুড়ে বালুর সাথে কাদাযুক্ত মাটি ও পুরনো পিচ থেকে উঠানো খোয়া মেশানো হচ্ছে । এসব পুরোনো এবং নিম্নমানের মালামাল দিয়ে কাজ করার কারণে সড়কটি তেমন টেকসই হবে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা । ফলে অতি দ্রুত সড়কটি সেই আগের মত বেহাল অবস্থায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে সরকারের ব্যয় করা লাখ লাখ টাকা বিফলে চলে যাবে।
স্থানীয় বাসিন্দা মামুন মিয়া, আনোয়ার হোসেন, আক্কাস আলী, রাসেল আহমেদসহ আরো অনেকেই বলেন, আমরা চাই সড়কটি নির্মাণে যেন টেকসই হয়। নিম্নমানের মালামাল ব্যবহার না করে যাতে করে ভালো মানের মালামাল দিয়ে কাজ করা হয়। যাতে করে অল্প সময়ের মধ্যে সড়কটি ভেঙে এবং বেহাল অবস্থায় পরিণত না হয়। এজন্য সড়ক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।
সড়ক নির্মাণ শ্রমিকরা বলেন, আমাদের ঠিকাদার যেভাবে কাজটি করার নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবেই করছি।
এ ব্যাপারে ঠিকাদার নুরুদ্দিনের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নিয়ম অনুসারেই সড়কের কাজ করছি। ময়লাযুক্ত মালামাল ফেলে দিয়ে ভালো মালামাল ব্যবহার করা হচ্ছে। এলাকার মানুষ না বুঝে আমাদের দোষারোপ করছেন। পুরনো মালামালের পরে নতুন মালামাল দেওয়া হবে। পরে ইউনি ব্লক দিয়ে রাস্তাটি সম্পন্ন করা হবে।

এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন বলেন, নগরপাড়া বাজারের সড়কের অংশটুকুতে পানি জমে বিধায় জিওভি মেন্টেনসের আওতায় কাজটি করা হচ্ছে। এখানে পুরনো মালামাল ধরা আছে এটি সড়কের কাজে ব্যবহার করা হবে। তবে নিম্নমানের মালামাল দিয়ে কাজটি করার কোন সুযোগ নেই। আমরা সবসময় সড়কটি কাজের তদারকি করছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা

রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ

আপডেট সময় : 11:40:12 am, Tuesday, 5 May 2026