Dhaka , Saturday, 4 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা প্রাথমিকে ৩৬ হাজার প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন।। পূর্বের প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যেই অপসারণ করা হচ্ছে ভায়াডাক্টের নীচের মাটি-:রেলমন্ত্রী। রূপগঞ্জে বিশ্বকাপ দেখতে যুবকদের প্রজেক্টর দিলেন কাউন্সিলর প্রার্থী নোয়াখালীতে ৫৮ বোতল বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার চট্টগ্রামের মুরাদপুরে দিনদুপুরে যুবককে গুলি করে হত্যা হোটেল সোনারগাঁওয়ে নগর জনস্বাস্থ্য প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় বক্তারা কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন রূপগঞ্জে সাংগঠনিক আলোচনায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আষাঢ়ের বৃষ্টিতে পাইকগাছায় ছাতা মেরামতের ধুম পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপির মতবিনিময় সভা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ মধুপুরে তৃতীয় শ্রেনীর ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তের শাস্তির দাবিতে মানববন্ধন রূপগঞ্জে বেদে পল্লীর ১৮০ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ রূপগঞ্জ পূর্বাচলে সার্বিক নিরাপত্তায় ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন, ৩১ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নাসির হত্যা মামলার আসামি শরিফকে আদালতে তোলার সময় বিক্ষোভ, ৫ দিনের রিমান্ড মঞ্জুর রূপগঞ্জে চাঁদা দাবির অভিযোগে ইউএনও’র সংবাদ সম্মেলন \ অপ-সাংবাদিকতা প্রতিকারের দাবি পাইকগাছা পৌরসভায় বাজেট ঘোষণা: প্রস্তাবিত বাজেট ৫২ কোটি ১৯ লাখ টাকা দীর্ঘ এক যুগ বন্ধ মাদ্রাসা: জমি ফেরত চেয়ে ইউএনও’র কাছে আবেদন মাদারীপুর সদর উপজেলায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ চট্টগ্রামের কর্নফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি, ক্রুদের জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড পাইকগাছায় জনগুরুত্বপূর্ণ বাইনতলা-খড়িয়া সড়ক সংস্কারহীন; চরম দুর্ভোগে এলাকাবাসী চন্দনাইশ প্রবাসী সমিতি-দাম্মাম এর সহযোগিতায় বরকল এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান কিশোর বয়সে প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আশেকানে গাউছিয়া সুলতানপুরী পরিষদ

রূপগঞ্জে সড়ক অবরোধ বিক্ষোভে দুই পুলিশ আহতের ঘটনায় কুড়িল-কাঞ্চন সড়ক সিএনজি চালকদের বিরুদ্ধে মামলা- গ্রেফতার পাঁচ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:38:07 pm, Thursday, 6 March 2025
  • 116 বার পড়া হয়েছে

রূপগঞ্জে সড়ক অবরোধ বিক্ষোভে দুই পুলিশ আহতের ঘটনায় পূর্বাচলে কুড়িল-কাঞ্চন সড়ক সিএনজি চালকদের বিরুদ্ধে মামলা- গ্রেফতার পাঁচ

মোঃ আবু কাওছার মিঠু নারায়ণগঞ্জ প্রতিনিধি
  
পূর্বাচল উপশহরের ৩’শ ফুট সড়ক নামে পরিচিত কাঞ্চন-কুড়িল সড়কে সিএনজি চালকদের কাছ থেকে বিআরটিসি বাসের লোকদের চাঁদা দাবী ও তাদের মারধরের প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও দুই পুলিশ আহতের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রূপগঞ্জ থানার এসআই ফরহাদ হোসেন বাদী হয়ে ২১ জনকে নামীয় ও অজ্ঞাত ১৫০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। পুলিশ ৫জন আসামীকে গ্রেফতার করেছে। গতকাল ৬মার্চ বৃহস্পতিবার ভোরে রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হচ্ছে উপজেলার গুতিয়াবো এলাকার সিএনজি চালক আব্দুর রউফ, পিতলগঞ্জ এলাকার কাউসার, কাঞ্চন মায়ারবাড়ী এলাকার ফেরদৌস, আরিফ হোসেন ও বাদল মিয়া। তারা প্রত্যেকেই সিএনজি চালক। তাদের বয়স ৩০ থেকে ৪০ বছর। 
সরেজমিনে গিয়ে জানা গেছে, গত কয়েক দিন ধরে পূর্বাচল ৩’শ ফুট সড়ক নামে পরিচিত কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে চলাচলকারী বিআরটিসি বাসের ঠিকাদারদের নিয়োজিত রাকিব হাসান ও জাহিদ হাসান নামের দুই যুবক সিএনজি চালকদের কাছে প্রতি মাসে ৩হাজার টাকা করে চাঁদা দাবি করে আসছে। গত ১মার্চ কুড়িল এলাকায় তাদের দাবীকৃত চাঁদার টাকা সিএনজি চালকরা দিতে অস্বীকার জানালে রাকিব হাসান ও জিহাদ হাসানের নেতৃত্বে ১০/১৫ সদস্যের একদল যুবক দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ৭/৮জন সিএনজি চালকদের মারধর ও তাদের সিএনজি ভাংচুর করে। বিষয়টি তারা ভুলতা-কুড়িল সড়কের বিআরটিসির দায়িত্বশীল কর্মকর্তাদের জানিয়েছেন। কিন্তু কোন ফল হয়নি।   
গত ৫মার্চ বুধবার কুড়িল এলাকায় সকাল থেকে রাকিব হাসান ও জিহাদ হাসানের নিয়োজিত যুবকরা সিএনজি চালকদের কাছে ফের চাঁদা দাবী করে। তাদের দাবীকৃত চঁদার টাকা দিতে অস্বীকার করায় আবারো ৩/৪জন সিএনজি চালককে মারধর ও তাদের সিএনজি ভাংচুর করে। এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুর ১টার দিকে চালকরা সিএনজি বন্ধ করে কাঞ্চন সেতুর পশ্চিম পাড়ে অবস্থান নেয়। ওই সড়কে চলাচলকারী বেশ কয়েকটি বিআরটিসি বাস আটকে যাত্রী নামিয়ে দেয়।  
 খবর পেয়ে পূর্বাচল চায়না ক্যাম্পের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। বিআরটিসি বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার দৃশ্য পুলিশ মোবাইলে ভিডিও ধারণ করে। এসময় সিএনজি চালকরা পুলিশের উপর হামলা করে। হামলায় এসআই আবু ছাইম ও কনস্টেবল বাচ্চু মিয়া আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সিএনজি চালকদের হামলায় আহত পূর্বাচল চায়না পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু ছাইম বলেন, গাড়ী থামিয়ে যাত্রীদের নিরাপদে নামাতে গেলে পুলিশের সঙ্গে সিএনজি চালকদের মধ্য ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। তখন তাদের কেউ কেউ পুলিশের উপর চড়াও হয়। 
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, কাঞ্চন-কুড়িল সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি এখন শান্ত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৭ বছর পর আনুশকার রেকর্ডে ইতি টানলেন সামান্থা

রূপগঞ্জে সড়ক অবরোধ বিক্ষোভে দুই পুলিশ আহতের ঘটনায় কুড়িল-কাঞ্চন সড়ক সিএনজি চালকদের বিরুদ্ধে মামলা- গ্রেফতার পাঁচ

আপডেট সময় : 07:38:07 pm, Thursday, 6 March 2025