Dhaka , Thursday, 22 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উচ্চতা চার ফুট ১৬ বছর ধরে মোবাইল মেরামত করে জীবিকা চালান আল-আমিন সাগরে মাছ নেই, নিষেধাজ্ঞার পরও কমছে উৎপাদন: গণহারে মাছ ধরা, নদী দূষণ ও িঅবৈধ জালকে দায়ী করছেন গবেষক নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী রামুর ঈদগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল আজিম মাইজ্জার ইন্তেকাল বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত আমিন জুট মিলসকে উৎপাদনমুখী করে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার:- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বাঁশখালীতে SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৬ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত \ আহত তিন শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে ঢাকাফেরত যুবক নিখোঁজ মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নেত্রকোনা মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ দীঘিনালায় নিজ বাড়িতে কিশোরীর মৃত্যু, কারণ অনুসন্ধান করছে পুলিশ নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে নিজ দেশে বিক্ষোভের মধ্যেই হঠাৎ সৌদি সফরে ম্যাক্রোঁ মৌলভীবাজারে ১,০২২ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : আবু সুফিয়ান এমপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: এরশাদ উল্লাহ এমপি উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ মধুপুর পৌরশহরে ২৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব রূপগঞ্জের যুবদল নেতা হত্যা মামলার আসামী সারোয়ার খান গ্রেফতার জাজিরায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ সবার সহযোগিতায় নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে: মেয়র ডা. শাহাদাত হোসেন কক্সবাজার সৈকতে দুর্গাপ্রতিমা বিসর্জন, লাখো মানুষের ঢল ‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 05:56:53 pm, Thursday, 22 October 2026
  • 3 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

স্বাস্থ্যসম্মত উপায়ে নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদন নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, শুধু কৃষিপণ্যের উৎপাদন বাড়ালেই হবে না, ভোক্তারা যাতে নিরাপদ ও পুষ্টিকর ফল খেতে পারেন, সেটিও নিশ্চিত করতে হবে। বাণিজ্যিকভাবে ফল চাষ, সংরক্ষণ ও পাকানোর ক্ষেত্রে ক্ষতিকর হরমোন ও রাসায়নিকের ব্যবহার বন্ধে কৃষকদের সচেতন ও উদ্বুদ্ধ করা জরুরি।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলার পাহাড়ি গ্রাম নেদুরবাজার ও মহিষমারায় পৃথক দুটি কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের মধুপুর গড় কলা, আনারসসহ বিভিন্ন ফল উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। এখানকার উৎপাদিত ফল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। বর্তমানে মধুপুরের আনারস স্পেন, পর্তুগাল ও পাকিস্তানেও রপ্তানি হচ্ছে। এ রপ্তানির ধারা অব্যাহত রাখতে হলে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফল চাষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ করতে হবে।

তিনি আরও বলেন, ফল পাকাতে ক্ষতিকর হরমোন ও রাসায়নিক ব্যবহারের অনুশীলন পরিহার করতে হবে। উৎপাদন থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপে নিরাপদ পদ্ধতি অনুসরণ নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে কৃষকদের সচেতনতা বাড়ানোর পাশাপাশি তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিতে হবে।

মধুপুরের কৃষি সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বাণিজ্যিক ভিত্তিতে আদা ও হলুদ চাষ সম্প্রসারণে সরকারি পৃষ্ঠপোষকতার কথাও জানান। তিনি বলেন, কৃষির বহুমুখীকরণ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

কৃষক সমাবেশে এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপনসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে কৃষিমন্ত্রী রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত আদর্শ কৃষক ছানোয়ার হোসেনের ফল, সবজি ও মসলার খামার পরিদর্শন করেন। এ সময় তিনি খামারের বিভিন্ন ফসলের উৎপাদন কার্যক্রম ও কৃষির সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উচ্চতা চার ফুট ১৬ বছর ধরে মোবাইল মেরামত করে জীবিকা চালান আল-আমিন

নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

আপডেট সময় : 05:56:53 pm, Thursday, 22 October 2026