
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সহসভাপতি রিপন মিয়া (৪২) হত্যা মামলার এজাহারনামীয় আসামী সারোয়ার খানকে (২০) কে ২০ অক্টোবর মঙ্গলনার রাতে গ্রেফতার করেছে এসআরবি- ১১।
নারায়ণগঞ্জ ও গাজীপুর এসআরবি এর যৌথ অভিযানে নিজস্ব গোয়েন্দা নজরদারি ও ঢাকা ইন্টের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন ঢাকা – টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফ্লাইওভারের পাশের তানহা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
সে রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের পাইস্কা গ্রামের মোক্তার খানের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই মোঃ আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য পূর্ব শত্রুতার জের, ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না দেওয়া ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভোলাবো ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ও কাঠ ব্যবসায়ী রিপন মিয়াকে গত ১৮অক্টোবর কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রিপন মিয়ার ছেলে শাওন ইফাত বাদী হয়ে নয়জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত সারোয়ার খান এজাহারের তিন নম্বর আসামী।
























