Dhaka , Thursday, 22 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
উচ্চতা চার ফুট ১৬ বছর ধরে মোবাইল মেরামত করে জীবিকা চালান আল-আমিন সাগরে মাছ নেই, নিষেধাজ্ঞার পরও কমছে উৎপাদন: গণহারে মাছ ধরা, নদী দূষণ ও িঅবৈধ জালকে দায়ী করছেন গবেষক নির্ভেজাল ও পুষ্টিকর ফল উৎপাদনে গুরুত্ব দিচ্ছে সরকার: কৃষিমন্ত্রী রামুর ঈদগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নুরুল আজিম মাইজ্জার ইন্তেকাল বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠিত আমিন জুট মিলসকে উৎপাদনমুখী করে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার:- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বাঁশখালীতে SRB পরিচয়ে ব্যবসায়ী অপহরণ, ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ৬ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত \ আহত তিন শামীম তালুকদারকে দেখতে হাসপাতালে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান গাইবান্ধায় ঘাঘট নদীতে গোসল করতে নেমে ঢাকাফেরত যুবক নিখোঁজ মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নেত্রকোনা মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ দীঘিনালায় নিজ বাড়িতে কিশোরীর মৃত্যু, কারণ অনুসন্ধান করছে পুলিশ নিউইয়র্কে গ্ল্যামারাস লুকে ধরা দিলেন তমা মির্জা তিনশ বলে ১৬০, টাইগাররা কি পারবে ৪১ রানে জিততে নিজ দেশে বিক্ষোভের মধ্যেই হঠাৎ সৌদি সফরে ম্যাক্রোঁ মৌলভীবাজারে ১,০২২ মণ্ডপে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব হিমছড়ি সৈকতে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২ ধর্মের শিক্ষা শুধু উৎসবে নয়, প্রতিফলিত হোক কর্মেও: ডিসি জাহিদ নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন সরকারের কার্যকর পদক্ষেপের প্রতিফলন : আবু সুফিয়ান এমপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে: এরশাদ উল্লাহ এমপি উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার: অর্থ উপদেষ্টা পাইকগাছায় এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ৪৯ মধুপুর পৌরশহরে ২৭ পূজামণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী খন্দকার মোতালিব রূপগঞ্জের যুবদল নেতা হত্যা মামলার আসামী সারোয়ার খান গ্রেফতার জাজিরায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ সবার সহযোগিতায় নির্বিঘ্নে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে: মেয়র ডা. শাহাদাত হোসেন কক্সবাজার সৈকতে দুর্গাপ্রতিমা বিসর্জন, লাখো মানুষের ঢল ‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

আমিন জুট মিলসকে উৎপাদনমুখী করে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার:- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 05:52:51 pm, Thursday, 22 October 2026
  • 5 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম বলেছেন, বন্ধ বস্ত্রকল, পাটকল ও টেক্সটাইল মিলগুলো চালু করা সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। এসব শিল্পকারখানাকে পুনরায় উৎপাদনমুখী করার মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার লক্ষ্যে সরকার কাজ করছে।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার চট্টগ্রাম আমিন জুট মিলস্ লিঃ পরিদর্শনকালে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এই মিলকে উৎপাদনমুখী করার সম্ভাবনা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। মিলটির বিদ্যমান অবস্থা, উৎপাদন সক্ষমতা এবং কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা পর্যালোচনার মাধ্যমে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন, যাতে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে কার্যকর অবদান রাখতে পারে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন,সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে শিল্প খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালুর সম্ভাবনা কাজে লাগানো গেলে দেশের বেকার জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং শিল্প খাতে নতুন গতির সঞ্চার হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের শিল্প খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে বন্ধ হয়ে যাওয়া শিল্পকারখানাগুলো পুনরায় চালুর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব কারখানা কার্যকরভাবে চালু করা সম্ভব হলে একদিকে যেমন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, অন্যদিকে শিল্প উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় অর্থনীতিকে আরো শক্তিশালী করার পথ সুগম হবে। আমিন জুটমিল প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন এই মিলসকে কীভাবে পুনরায় উৎপাদনমুখী প্রতিষ্ঠানে পরিণত করা যায়, কীভাবে এই মিলের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা যায় এবং দেশের অর্থনীতিতে এর অবদান নিশ্চিত করা যায়, তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। দেশের শিল্পকারখানা গুলোকে শুধু অবকাঠামোগত স্থাপনা হিসেবে বিবেচনা করলে চলবে না; এগুলোকে উৎপাদন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কার্যকর কেন্দ্রে পরিণত করতে হবে। এ জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা, উৎপাদন সক্ষমতা এবং বাস্তবসম্মত পরিকল্পনার ভিত্তিতে শিল্প কারখানাগুলো চালুর সম্ভাবনা পর্যালোচনা করা প্রয়োজন। তিনি আরো উল্লেখ কররন, পাট বাংলাদেশের ঐতিহ্যবাহী অর্থকরী ফসল। পাট ও পাটজাত পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে পাটশিল্পকে আরো গতিশীল করা গেলে কৃষক, শ্রমিক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশের রপ্তানি আয় বৃদ্ধিতেও এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যথাযথ পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে আমিন জুট মিলসসহ দেশের বন্ধ শিল্পকারখানাগুলোর সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে। এর ফলে শিল্পায়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধি, স্থানীয় অর্থনীতির বিকাশ এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখার সুযোগ তৈরি হবে।দেশের শিল্প খাতকে গতিশীল করা, বন্ধ কলকারখানার সম্ভাবনাকে কাজে লাগানো এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নেওয়াই সরকারের এ উদ্যোগের মূল লক্ষ্য।

এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং আমিন জুট মিলস্ এর কর্মকর্তা এবং কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

উচ্চতা চার ফুট ১৬ বছর ধরে মোবাইল মেরামত করে জীবিকা চালান আল-আমিন

আমিন জুট মিলসকে উৎপাদনমুখী করে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার:- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

আপডেট সময় : 05:52:51 pm, Thursday, 22 October 2026