Dhaka , Wednesday, 15 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী এই বিশ্ববিদ্যালয় আমার অন্তরের অত্যন্ত কাছের, কারন আমার বাবা-মা দুজনই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন: নববর্ষে চবিতে মীর হেলাল শ্রীপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন অসাম্প্রদায়িক চেতনায় নতুন বছর সাজানোর আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর বর্ণিল আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে পহেলা বৈশাখ উদযাপন রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হাতীবান্ধা ও নাগেশ্বরী সীমান্তে লালমনিরহাট ব্যাটালিয়নের অভিযানে পৌনে ২ লাখ টাকার মালামাল জব্দ মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন রূপগঞ্জে বাংলা নববর্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি আনন্দ উৎসবে বোয়ালী ইউনিয়নে পহেলা বৈশাখ উদযাপন সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্মীয় মূল্যবোধের বিকল্প নেই:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও বৈশ্বিক শক্তির টানাপোড়েন—নতুন বিশ্বব্যবস্থার আলোচনা জোরদার বিশ্ব আবারও এক অনিশ্চিত মোড়ে—তৃতীয় বিশ্বযুদ্ধ কি কেবল সময়ের অপেক্ষা? রূপগঞ্জে পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহাসিক আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ: পরিচ্ছন্ন ও তিলোত্তমা ঢাকা গড়ার অঙ্গীকার নারায়ণগঞ্জে অবৈধ হকার উচ্ছেদ অভিযান রূপগঞ্জের দুর্ধর্ষ ডাকাতি, হাত পা বেধে স্বর্ণ ও টাকা লুট, জনমনে আতঙ্ক আমি ওয়াদা করেছিলাম রাঙ্গুনিয়ায় বালু ব্যবসা বন্ধ করে দেব:- হুমাম কাদের চৌধুরী এমপি  কুড়িগ্রাম সীমান্তে ২ যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ: ফিরিয়ে আনতে বিজিবির তোড়জোড় বর্ণিল আয়োজনে নববর্ষ বরণে প্রস্তুত ছায়ানট; রমনা বটমূলে আজ উৎসবের আমেজ পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আরসিসি বক্স কালভার্ট নির্মাণে ধীরগতি,খাল নয় যেন ময়লা আবর্জনার ভাগাড় নারায়ণগঞ্জে নকল টিকা কার্ডে প্রতারণা: এক নারীর কারাদণ্ড লালমনিরহাটে হাম-রুবেলার প্রাদুর্ভাব: সতর্কবস্থায় স্বাস্থ্য বিভাগ, ঝুঁকিতে শিশুরা সাজা এড়াতে ৫ বছর আত্মগোপন: আদিতমারীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাদক কারবারি গ্রেপ্তার নিখোঁজের ১১ দিনেও মিলেনি হিফজ ছাত্র তন্ময়ের খোঁজ, দিশেহারা পরিবার নলছিটিতে নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ সড়কের নিরাপত্তা বিঘ্নিত: অবৈধভাবে মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা  মধ্যপ্রাচর যুদ্ধের প্রভাবে রূপগঞ্জে টেক্সটাইল খাতে ধসের আশঙ্কা, লোকসানের মুখে ব্যবসায়ীরা

রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:49:34 pm, Monday, 9 February 2026
  • 33 বার পড়া হয়েছে

এন বি আকাশ,

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির অন্তত ৩০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। শনিবার বিকেলে তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে তারা জামায়াতে ইসলামীতে যুক্ত হন।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, আদর্শিক রাজনীতি, সাংগঠনিক শৃঙ্খলা ও জনসম্পৃক্ত কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে তারা রাজনৈতিক নিপীড়ন, হয়রানি ও কারাবরণের শিকার হন। একই সঙ্গে নিজ দলের ভেতরে দীর্ঘদিন অবমূল্যায়ন ও বঞ্চনার কারণে হতাশ হয়ে পড়েন তারা।
নেতাকর্মীদের ভাষ্য, এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর আদর্শিক অবস্থান, শৃঙ্খলাবদ্ধ সংগঠন এবং ক্রমবর্ধমান জনসমর্থন তাদের নতুন করে আশার আলো দেখিয়েছে।
যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার সাবেক আমির, থানা ও পৌর কর্মপরিষদ সদস্য মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ইসমাইল হোসেন, তারাবো পৌরসভা যুব বিভাগের নেতা মোশারফ হোসেন, মুগরাকুল ইউনিটের সভাপতি সাইফুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারী উল্লেখযোগ্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন মো. আমজাদ হোসেন (সিনিয়র নেতা ও কাউন্সিলর পদপ্রার্থী), মো. বাবু মিয়া (সিনিয়র বিএনপি নেতা) এবং মো. শামীম হোসেন (যুবদল নেতা)। এ ছাড়া বিএনপির বিভিন্ন পর্যায়ের আরও বহু নেতাকর্মী এ সময় জামায়াতে ইসলামীতে যোগ দেন।

অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ নবাগত নেতাকর্মীদের ফুলের মালা পরিয়ে উষ্ণ সংবর্ধনা জানান এবং মিষ্টিমুখ করান। এ সময় যোগদানকারী নেতাকর্মীরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং জামায়াতের আদর্শ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বিপুলসংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসীর অংশগ্রহণে একটি নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করলে পুরো এলাকায় ব্যাপক সাড়া ও রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ সময় স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপগঞ্জে শক্ত অবস্থান তৈরি করবে এবং উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঐতিহ্যের বর্ণিল আবহে পহেলা বৈশাখ: মঙ্গল শোভাযাত্রায় নবযাত্রার স্বপ্নে ঢাকাবাসী

রূপগঞ্জে বিএনপির ৩০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় : 07:49:34 pm, Monday, 9 February 2026