Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

রূপগঞ্জে বিআরটিসি বাসে চরম দুরবস্থা: যাত্রী সেবা নয়, দুর্ভোগের প্রতীক 

  • Reporter Name
  • আপডেট সময় : 06:45:17 pm, Monday, 22 September 2025
  • 144 বার পড়া হয়েছে
মোঃ আবু কাওছার মিঠু, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জসহ রাজধানী ও আশপাশের রুটে চলাচলকারী বিআরটিসি আর্টিকুলার বাসগুলো এখন যাত্রী ভোগান্তির প্রতীক হয়ে উঠেছে। যাত্রী সেবার পরিবর্তে এসব বাসের অব্যবস্থাপনা, অনিয়ম আর দুর্নীতিই প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে।
যাত্রীদের অভিযোগ, অধিকাংশ বাসের সিট ভাঙা, অনেক সিট রশি দিয়ে টেনে রাখা হয়েছে। বাসের মেঝেতে বড় বড় ছিদ্র হয়ে গেছে, ছাদ দিয়ে বৃষ্টির পানি পড়ে ভিজে যায় যাত্রী ও মালপত্র। চলাচলের অনুপযোগী হয়েও এসব বাস প্রতিদিন রাস্তায় নামানো হচ্ছে, যা যাত্রীদের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, বাসের ফ্যান-লাইট খুলে ফেলা হয়েছে, ফলে গরমে যাত্রীদের নাভিশ্বাস উঠছে। তবুও ভাড়ায় কোনো ছাড় নেই। বরং যাত্রীসেবার নামে কর্তৃপক্ষ বাড়তি ভাড়া চাপিয়ে দিচ্ছে। যাত্রীদের মতে, “ভাঙাচোরা বাসে চড়া ভাড়া দিয়ে ভ্রমণ করতে হচ্ছে—এ যেন এক অমানবিক নির্যাতন।” অভিযোগ উঠেছে, বিআরটিসির রাজস্ব আদায়ে চলছে অতি মাত্রার চাপ। লিজ পার্টিগুলোকে অমানবিকভাবে জুলুমের শিকার হতে হচ্ছে। বাস পরিচালনার দায়ভার যারা বহন করছে, তাদের উপর অবৈধ রাজস্ব আদায়ের কারণে যাত্রী সেবা আরো অবনতির দিকে যাচ্ছে।
ভুক্তভোগী যাত্রীরা বলছেন, সরকারিভাবে পরিচালিত বিআরটিসির এ চিত্র হতাশাজনক। যাত্রীসেবা নিশ্চিত করার কথা থাকলেও প্রতিদিন তারা হয়রানি, ভোগান্তি আর নিরাপত্তাহীনতার শিকার হচ্ছেন। মেঝেতে যেভাবে ভেঙ্গে গেছে পায়ের চাপে যেকোন সময় যাত্রীরা বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে।
ঢাকাগামী যাত্রী রবিউল আউয়াল অভিযোগ করে বলেন, আমি প্রতিদিন মায়ার বাড়ি ষ্টেশন থেকে কুড়িল যাই একটু বৃষ্টি হলেই ছাদ দিয়ে পানি পড়ে, কোন কোন সিটের নিচ দিয়ে রাস্তার ময়লা চাকার মাধ্যমে গাড়ির ভিতরে এসে যায়, এতে করে পড়নের পোষাক নষ্ট হয়ে যায়। একটু রোদ্রে রাস্তার ধুলা বালিতে একাকার হয়। তাছাড়া বেশির ভাগ ফ্যান নষ্ট থাকায় গাদাগাধি করে যাতায়াতের কারনে গরমে অতিষ্ট হয়ে যেতে হয়। সিটের অতিরিক্ত যাত্রী বোঝাই করে চলে এসব বিআরটিসি বাস। অনেক যাত্রী ভাঙ্গা সিটের কারনে বসে না গিয়ে দাড়িয়ে গন্তব্যে যেতে হয়।
বিআরটিসি আর্টিকুলার বাসের অব্যবস্থাপনা নিয়ে কথা হয় ট্রাফিক ইনিষ্পেক্টর আমির হোসেন এর সাথে তিনি বলেন, কিছু বাস ভাঙ্গা এবং সংস্কার প্রয়োজন এটা আমরাও জানি কিন্তু ডিপো গাজিপুর হওয়াতে আমরা সময়মত মেরামত করতে চাইলেও পারি না। তবে কিছু গাড়ি মেরামতের জন্য ডিপোতে নেয়া হয়েছে, সেগুলো চলাচলের উপযোগী করে রাস্তায় দিতে পারলে আরো কিছু বাস আগামী কিছু দিনের মধ্যে মেরামতের জন্য ডিপোতে নেয়া হবে। তখন সমস্যা কিছুটা লাগব হবে।
এ ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ হয়, বিআরটিসি গাজীপুর ডিপো ম্যানেজার খাইরুল ইসলামের সাথে তিনি বলেন, আমরা কিছু বিষয়ে প্রতিবন্ধকতার মধ্যে আছি, সরকার যে পরিমান বাজেট দেয় তা দিয়ে আমরা কুলিয়ে উঠতে পারি না। তবে কিছু বাসের মেরামত চলছে, আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিক্তিতে আরো কিছু বাসের মেরামত করবো। তবে যাত্রীসেবার মান নিয়ে এক প্রশ্নের জবাবে  এই কর্মকর্তা বলেন, যাত্রীসেবার মান বাড়াতে আমরা চেষ্টা করে যাচ্ছি। শতভাগতো আর সম্ভব নয়,তবে আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

রূপগঞ্জে বিআরটিসি বাসে চরম দুরবস্থা: যাত্রী সেবা নয়, দুর্ভোগের প্রতীক 

আপডেট সময় : 06:45:17 pm, Monday, 22 September 2025