Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’

রূপগঞ্জে জামায়াতের অফিস বন্ধের হুমকি বিএনপি নেতা হেলালের আল্টিমেটাম

  • Reporter Name
  • আপডেট সময় : 11:51:07 am, Monday, 26 January 2026
  • 91 বার পড়া হয়েছে

মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নে হাংকুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয় বন্ধ করে দেওয়ার প্রকাশ্যে হুমকি এবং বাধার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি সভাপতির বিরুদ্ধে। দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট হেলাল উদ্দিন জামায়াতের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন জামায়াত ইসলামী কর্মীরা। এই ঘটনাকে কেন্দ্র করে হাংকুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও দলীয় কর্মীদের সূত্রে জানা গেছে, দাউদপুর ইউনিয়নের একটি টিনশেড ঘরে জামায়াতে ইসলামী তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি অস্থায়ী অফিস স্থাপন করে। সেখানে নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা-র ছবি সংবলিত ব্যানার টাঙানো হয়। রবিবার(২৫ জানুয়ারী) সকালে জামায়াত কর্মীরা অফিসে যাওয়ার পর দেখতে পান, কার্যালয়ের মূল প্রবেশপথ অবরোধ করে ট্রাকভর্তি মোটা বালু ও ইটের স্তূপ ফেলে রাখা হয়েছে। এতে কার্যালয়ে ঢোকা বা কোনো প্রচার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। অভিযোগ উঠেছে, গত রাতে স্থানীয় বিএনপির একদল নেতাকর্মী এই কাজ করেছেন যাতে জামায়াত ওই এলাকায় কোনো রাজনৈতিক তৎপরতা চালাতে না পারে।
জামায়াত কর্মীদের অভিযোগ,অ্যাডভোকেট হেলাল উদ্দিনের সরাসরি নির্দেশে এই প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। তিনি এলাকায় জামায়াতের কোনো অফিস থাকতে দেওয়া হবে না বলে(২৪ জানুয়ারী) রাতে প্রকাশ্যে হুমকি দিয়েছেন এবং নেতাকর্মীদের ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
অভিযোগের কেন্দ্রবিন্দুতে অ্যাডভোকেট হেলাল
স্থানীয় জামায়াত নেতাদের দাবি, হেলাল উদ্দিনের নেতৃত্বে বিএনপির একটি দল গত রাতে ঘটনাস্থলে গিয়ে হুমকি দেয়। তারা বলেন, “অ্যাডভোকেট হেলাল সাহেব একজন আইনজীবী হয়েও আইনের শাসন না মেনে গায়ের জোরে আমাদের অফিস বন্ধ করতে চাইছেন। তিনি আমাদের কার্যালয়ের সামনে ইট-বালু ফেলে প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন এবং কর্মীদের মারধরের হুমকি দিচ্ছেন।

দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড হেলাল উদ্দিন বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পুর্ণ মিথ্যা। ইট এবং বালু কে রেখে গেছে আমার জানা নেই।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সবজেল হোসেন বলেন, দাউদপুর ইউনিয়নে হাংকুর এলাকায় জামাতের অফিসের সামনে ইট এবং বালু ফেলার বিষয়ে আমরা অবগত আছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর

রূপগঞ্জে জামায়াতের অফিস বন্ধের হুমকি বিএনপি নেতা হেলালের আল্টিমেটাম

আপডেট সময় : 11:51:07 am, Monday, 26 January 2026