Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

রূপগঞ্জে গাইড বই না কেনায় শিক্ষার্থীকে পিটিয়ে হাতের আঙ্গুল ভেঙ্গে দিলো শিক্ষক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:05:37 pm, Monday, 25 November 2024
  • 249 বার পড়া হয়েছে

রূপগঞ্জে গাইড বই না কেনায় শিক্ষার্থীকে পিটিয়ে হাতের আঙ্গুল ভেঙ্গে দিলো শিক্ষক।।

মোঃ আবু কাওছার মিঠু 
  
 নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
   
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়-মিঠাবো স্কুলে গাইড বই না কেনায় ৭ম শ্রেণির   শিক্ষার্থী তুরা বিশ্বাসকে পিটিয়ে বাম হাতের আঙ্গুল ভেঙ্গে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে  ওই শিক্ষার্থী গত ১৫ দিন যাবত স্কুলে অনুপস্থিত  রয়েছে।  শিক্ষার্থী তুরা বিশ্বাস উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ দিঘি পাড় এলাকার নেপাল বিশ্বাস এর মেয়ে। 
শিক্ষার্থী তুরা বিশ্বাসের পরিবার সূত্রে জানা গেছে  ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থী তুরা বিশ্বাস গাইড বই নিয়ে স্কুলে না আসায় আদর্শ উচ্চ বিদ্যালয়-মিঠাবো স্কুলের সহকারী শিক্ষক সাফায়েতুর রহমান তাকে বেত দিয়ে পিটিয়ে হাতের আঙ্গুলসহ শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা করে । এ ঘটনায় আহত শিক্ষার্থী উন্নত চিকিৎসা না পাওয়ায়  ১০-১২ দিন পর ওই শিক্ষার্থীর হাতের আঙ্গুলে অবস্থা আরো অবনতি হয়। তখন শিক্ষার্থী তুরা বিশ্বাসের অভিভাবক গুরুতর অবস্থায় তাকে স্কুলে নিয়ে আসলে এ ঘটনাটি স্কুলসহ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।  এক পর্যায়ে স্কুলের শিক্ষকদের সমন্বয়ে তাকে চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসাধীন অবস্থায় এক্স-রে রিপোর্টে দেখা যায়  তার হাতের আঙ্গুলটির হাড় ফেটে গেছে। 
এখনো তার হাতের আঙ্গুলের অবস্থা শঙ্কামুক্ত নয়। সে পুরোপুরি সুস্থ্য হতে আরো সময় লাগবে বলে জানা যায়।  
শিক্ষার্থীরা অভিযোগ করে জানান- গত ৫ আগষ্ট স্বৈরাচারি আওয়ামীলীগ সরকার পতনের পর আদর্শ উচ্চ বিদ্যালয়- মিঠাব এর প্রধান শিক্ষিকা মলি আক্তার মিলিকে অব্যাহতি দিতে বাধ্য করা হয়। এরপর আদর্শ উচ্চ বিদ্যালয়- মিঠাব ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুল হককে দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পাওয়ার পর থেকেই এ স্কুলে তিনি প্রত্যেক শিক্ষককে বেত দিয়ে পাঠদান করা বাধ্য করেন। তিনি শিক্ষার্থীদের নানা ভাবে হয়রানি, প্রভাব বিস্তার, খারাপ আচরন ও অনিয়ম চালিয়ে যাচ্ছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুল হক যোগদান করার পরপরই বাইরের বখাটে ছেলেরা স্কুলের ভিতরে এসে শিক্ষার্থীদের মারধর করে আসছে। এ ব্যাপারে তিনি কোনো রকম আইনি ব্যবস্থা নেয়নি। এছাড়াও এ স্কুলে অনেক অনিয় হচ্ছে। আমরা চাই এ স্কুলের প্রভাব বিস্তার,খারাপ আচরন ও অনিয়মসহ শিক্ষার্থীদের বেত মারা বন্ধ হোক। 
এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক সাফায়েতুর রহমান তার আনীত অভিযোগ অস্বীকার করে বলেন ৭ম শ্রেণির ছাত্রী তুরা বিশ্বাসকে গাইড বইয়ের জন্য বেত মারা হয়নি।  তুরা বিশ্বাস ও তার সহপাঠিদেরকে ক্লাসে পড়া না পারায় তাদেরকে শ্বাসন করা হয়েছে। 
তবে তার হাতের আঙ্গুল ভাঙ্গার বিষয়টি আমার জানা ছিলো না। তুরা বিশ্বাসের মা তুরাকে ঘটনার বেশ কয়েকদিন পর হাতের আঙ্গুল ফুলা অবস্থায়  স্কুলে নিয়ে আসলে আমি ও স্কুলের আরো একজন শিক্ষক তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে জানতে পারি একটি আঙ্গুলে একটু ফাঁটা দিয়েছে। তার দ্রুত সুস্থতার জন্য চিকিৎসা চালিয়ে যাচ্ছি। 
এ বিষয়ে আদর্শ উচ্চ বিদ্যালয়- মিঠাবো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুল হক বলেন তুরা বিশ্বাসকে গাইড বইয়ের জন্য মারা হয়নি। গাইড বই দিয়ে স্কুলে পাঠদান নিষেধ। তুরা বিশ্বাসের চিকিৎসা স্কুল কর্তৃপক্ষ বহন করছে। অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন,  শিক্ষা প্রতিষ্ঠানে গাইড বই দিয়ে পাঠদান এবং ক্লাসে বেত নিয়ে যাওয়া সম্পুর্ণ  নিষেধ। শিক্ষক শিক্ষার্থীদের আদর ভালোবাসা দিয়ে পাঠদান করাবে। আদর্শ উচ্চ বিদ্যালয়- মিঠাবো স্কুলের ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

রূপগঞ্জে গাইড বই না কেনায় শিক্ষার্থীকে পিটিয়ে হাতের আঙ্গুল ভেঙ্গে দিলো শিক্ষক।।

আপডেট সময় : 12:05:37 pm, Monday, 25 November 2024