Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

রূপগঞ্জের আদুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিশু বলাৎকার।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:23:27 pm, Sunday, 19 October 2025
  • 94 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ২নং ওয়ার্ডের আদুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় আট বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। ধর্ষণের অভিযোগ উঠেছে হিফজ বিভাগের সহকারী শিক্ষক হোসাইনের বিরুদ্ধে। আজ রবিবার সকাল ১১টায় এলাকাবাসী ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদে এলাকাবাসী দাবি করেন, অভিযুক্ত হোসাইন দীর্ঘদিন ধরে কোমলমতি শিশু শিক্ষার্থীদের যৌন নির্যাতন করে আসছিলেন। অতীতেও একাধিক অভিযোগ উঠলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এবারের ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, এবং এলাকাবাসী সংগঠিত হয়ে প্রতিবাদে নেমে আসে। এলাকাবাসীর দাবি,
হোসাইনকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) নিশ্চিত করা এবং মাদ্রাসার সুপারিনটেনডেন্ট সাইফুল ইসলাম সিরাজীর পদত্যাগ।
তদন্তে গাফিলতির অভিযোগে মাদ্রাসা কর্তৃপক্ষের জবাবদিহিতা
নির্যাতিত শিশুর চিকিৎসা ও সুরক্ষার পূর্ণ ব্যবস্থা ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ।
বিক্ষোভে নেতৃত্ব দেন গোলাকান্দাইল ইউনিয়নের যুবদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসাইন, যুবদল নেতা সুমন হোসাইন, নাহিদসহ ওয়ার্ডের বিভিন্ন গ্রামের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। তারা জানান, “এই ঘটনা শুধু একটি শিশুর ওপর নৃশংসতা নয়, বরং পুরো সমাজের মূল্যবোধে আঘাত। বারবার এমন ঘটনা ঘটলেও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া অত্যন্ত লজ্জাজনক।”
সুমন হোসাইন বলেন, “আমাদের গ্রামে কোমলমতি শিশুদের নিরাপদ শিক্ষালয় তৈরি করতে হবে। বারবার একই ধরনের ঘটনা ঘটার পরেও কর্তৃপক্ষ চুপ কেন? আমরা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই। প্রয়োজনে এই আন্দোলন আমরা আরও জোরদার করবো।”

স্থানীয়রা আরও দাবি করেন, মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম সিরাজী বিগত সময়ে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন, যার কারণে পূর্বের ঘটনাগুলো ধামাচাপা দেওয়া সম্ভব হয়েছে।
বর্তমানে ভুক্তভোগী শিশু গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এলাকাবাসী ও সংশ্লিষ্টরা এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

রূপগঞ্জের আদুরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় শিশু বলাৎকার।

আপডেট সময় : 06:23:27 pm, Sunday, 19 October 2025