
শওকত আলম, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলায় চা বাগান রাবার বাগানের ভেতর থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকালে বাগানে কাজ করতে গেলে স্থানীয়দের চোখে প্রথমে ঘটনাটি পড়ে। পরে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় জমায়।
এলাকাবাসী জানান, সকালে প্রতিদিনের মতো কাজ করতে এসে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে রামু থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। তবে সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলছে।
এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থান: রামু চা বাগান রাবার বাগান, কক্সবাজার।

























