Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • Reporter Name
  • আপডেট সময় : 02:15:56 pm, Sunday, 18 January 2026
  • 84 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:

‎শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের সারেং কান্দি এলাকায় অবস্থিত মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত এই ধর্মীয় অনুষ্ঠানে এলাকার ধর্মপ্রাণ মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কোষাধ্যক্ষ রোকনুজ্জামান তালুকদার রোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল জাজিরা উপজেলা শাখার সভাপতি মোঃ সেকেন্দার মুন্সী।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দল বিলাসপুর ইউনিয়নের সভাপতি মোঃ হাবুল মুন্সী, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মুফতি হিফজুর রহমান, প্রধান শিক্ষক ও মুহতামিম, মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসা।

‎প্রধান অতিথির বক্তব্যে রোকনুজ্জামান তালুকদার রোকন বলেন, দ্বীনি শিক্ষা একটি জাতির নৈতিক ভিত্তি গড়ে তোলে। আজকের এই শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল শুধু একটি মাদরাসার কার্যক্রম শুরু নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে কোরআন ও সুন্নাহর আলোয় আলোকিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসা এলাকার শিশু-কিশোরদের সঠিক দ্বীনি শিক্ষায় গড়ে তুলতে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

‎তিনি আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয় রোধ করতে হলে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে আমরা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মানবিক সমাজ বিনির্মাণ করতে পারি। মাদরাসার সার্বিক উন্নয়ন ও অগ্রগতির জন্য তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎বিশেষ অতিথির বক্তব্যে মোঃ সেকেন্দার মুন্সী বলেন, নূরানী মাদরাসা শিশুদের কোরআনের সঙ্গে পরিচিত করার প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে এই এলাকায় দ্বীনি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচিত হলো। এখান থেকে গড়ে ওঠা শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির জন্য আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে ইনশাআল্লাহ।
‎তিনি আরও বলেন, একটি মাদরাসা শুধু শিক্ষার কেন্দ্র নয়, বরং এটি সমাজ গঠনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই মাদরাসার শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটির আন্তরিক প্রচেষ্টা প্রশংসার দাবিদার। তিনি মাদরাসার সার্বিক সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

‎দোয়া মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ গুরুত্বপূর্ণ আলোচনা করেন। আমন্ত্রিত আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মাহবুব সাহেব, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা ইউনুছ সাহেব, হাফেজ মাওলানা জাফর আহমদ, মাওলানা নাইমুজ্জামান, মাওলানা খলিরুর রহমান, হাফেজ মাওলানা রুহুল আমিন, হাফেজ মাওলানা অলিউল্লাহ সাহেব, হাফেজ মাওলানা জহিরুল ইসলামসহ আরও অনেকে।

‎বক্তারা বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে নূরানী মাদরাসার ভূমিকা অপরিসীম। এই মাদরাসা এলাকার শিশু-কিশোরদের কোরআন ও ইসলামী শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং মাদরাসার উত্তরোত্তর উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

মুন্সী বাড়ি নূরানী হাফেজিয়া মাদরাসার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : 02:15:56 pm, Sunday, 18 January 2026