
কক্সবাজার অফিস,
চট্টগ্রামের মিরসরাইয়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়ার যুবক মুরাদ নিহত হয়েছেন।
জানা গেছে, মো. মুরাদ সৌদিয়া মার্সিডিজ নামে একটি যাত্রীবাহী পরিবহনে চাকরি করতেন। রোববার (২৮ সেপ্টেম্বর) ভোর রাত আনুমানিক ৩টার দিকে বাসটি মিরসরাই এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত মুহাম্মদ মুরাদ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়ার মুহাম্মদ হারেছ মাঝির পুত্র।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ গ্রামের বাড়িতে এনে দাফনের প্রস্তুতি চলছে।

























