
সরওয়ার কামাল(কক্সবাজার)।।
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মিজ্জিরপাড়া এলাকায় অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।
২রা আগষ্ট বিকাল সাড়ে ৫টায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াছিনের নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা জুলফিকার জয়,কালারমারছড়ার বিট অফিসার মোঃ আবুল কালাম সহ মহেশখালী থানার
পুলিশের যৌথ অভিযান চালিয়ে অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন জানান, মহেশখালীতে অবৈধ সকল করাতকল পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
কেননা এই অবৈধ করাতকলের কারণে বনাঞ্চল ও সামাজিক বনায়ন ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গেছে এবং পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে।

























