Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের পাঁচবিবিতে দুর্গোৎসব উপলক্ষে ১,৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ লালমনিরহাটে তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা: জেন্ডার সমতা, ডিজিটাল নিরাপত্তা ও অ্যাডভোকেসির ওপর জোর মধুপুরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ফতুল্লায় শ্রমিক দলের প্রতিবাদ মিছিল দুর্গাপূজায় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান এলজিআরডি মন্ত্রীর দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে ৬২ বিজিবি কক্সবাজারে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার মামলার ১ নম্বর পলাতক আসামি গ্রেপ্তার এক দেশ এক কিউআর এই স্লোগান সামনে রেখে মাদারীপুরে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬, ইয়াবাসহ আটক মাদক কারবারি নেত্রকোনার মোহনগঞ্জে রামকৃষ্ণ মন্দিরের পাশে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত উখিয়ায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের মৃত্যু, মালিক-ম্যানেজারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার

ভুলতা হাইওয়ে পুলিশের নজরদারী নেই ঢাকা-সিলেট মহাসড়কে কাঁচাবাজার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:28:11 am, Tuesday, 22 October 2024
  • 118 বার পড়া হয়েছে

ভুলতা হাইওয়ে পুলিশের নজরদারী নেই ঢাকা-সিলেট মহাসড়কে কাঁচাবাজার।।

মোঃআবু কাওছার মিঠু 
  
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ও ভুলতা হাইওয়ে পুলিশের নজরদারীর অভাবে ঢাকা-সিলেট মহাসড়কে দুই তৃতীয়াংশ জুড়ে প্রতিদিন বসছে কাঁচাবাজার। মাসে দুয়েকবার উপজেলা প্রশাসন সকালে উচ্ছেদ অভিযান চালালেও বিকেলে আবার দখল হয়ে যায়। ভুলতা হাইওয়ে পুলিশ ও ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে আধা কিলোমিটারজুড়ে এ কাঁচাবাজার বসছে।
সরেজমিন ঘুরে জানা গেছে- রূপগঞ্জের ভুলতা ফাঁড়ি পুলিশের নাকের ডগায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে ঝুঁকিপূর্ণ কাঁচাবাজারের কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ জনগণসহ যাত্রীদের। উপজেলার সাওঘাট থেকে ভুলতা পর্যন্ত মহাসড়কের একপাশে কাঁচাবাজার ও অপর পাশে কাপড়- জুতা- ফলের দোকানের দখলেই থাকে। ভুলতা ও গোলাকান্দাইল ফ্লাইওভারের নিচে প্রতিনিয়ত বসছে শতাধিক কলা ও আখ বিক্রেতাদের ভাসমান দোকান।
 মহাসড়কের আধা কিলোমিটার জুড়ে প্রতিদিন বাজার বসায় অরক্ষিত মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। মহাসড়ক থেকে কাঁচাবাজার ও ভাসমান এসব দোকানপাট মাঝে মাঝে লোক দেখানো উচ্ছেদ করা হলেও ২-৩ ঘন্টা পরই আবার দখল হয়ে যায়। 
এলাকাবাসী জানান- ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের নিচের চারলেনের সুফল কেড়ে নিচ্ছে মহাসড়কে নানা ধরনের অব্যবস্থাপনা। মহাসড়কের নির্দিষ্ট স্থান পর্যন্ত স্থায়ী-অস্থায়ী স্থাপনা বা বাজার বসা সম্পূর্ণ অবৈধ থাকলেও সড়কের উপর ও সড়ক ঘেঁষে সড়ক ও জনপথ বিভাগের জায়গা র্দীঘদিন ধরে স্থানীয় চাঁদাবাজদের দখলে রয়েছে। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত মহাসড়ক দখল করে বাজার বসানোর ফলে মহাসড়কটি প্রতিনিয়ত অনিরাপদ হয়ে উঠছে।
সরেজমিন ঘুরে দেখা যায়-সকাল থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে বাজার বসে। সেখানে মাছ, তরকারি ও নিত্য প্রয়োজনীয় কাঁচামালসহ কাপড়, জুতা ও ফলের পসরা নিয়ে বসেন দোকানদাররা। বাজার বসার পর সড়কে যান চলাচলের জন্য জায়গা থাকে খুবই কম। এসব স্থানে এসে যানবাহনগুলোকে চলতে হয় অতিরিক্ত সতর্কতা মেনে। ফলে মহাসড়কের মতো ব্যস্ত সড়কের এ স্থানগুলোতে এসে যানজট পোহাতে হয় দূরপাল্লার যানবাহনকে। ভ্যানে করে কিছু ভ্রাম্যমাণ দোকানিদের রাস্তার মাঝে অবস্থান করতে দেখা যায়।
এতে ক্রেতা ও বিক্রেতা দুইপক্ষই থাকেন সড়ক দুর্ঘটনার চরম ঝুঁকিতে। একটু অসাবধানতায় মৃত্যুর আশঙ্কা থাকে। সম্প্রতি এ সকল স্থানে বেশ কয়েকটি দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। এসব বাজারের চাঁদাবাজদের ভাষ্য- মহাসড়কে বাজার বসা বৈধ না অবৈধ এটা তাদের জানা নেই। তারা স্থানীয় প্রশাসনের মাধ্যমেই এসব বাজারের অনুমতি পেয়েছেন। জায়গার অভাবেই মূলত সড়কের উপর বাজার চলে আসে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়-এসব অবৈধ বাজার চাঁদাবাজদের জন্য মাঝে মধ্যে উচ্ছেদ করতে গেলেও হিমশিম খাচ্ছে হাইওয়ে পুলিশ।
ভুলতা হাইওয়ে পুলিশের টিআই আশরাফ জানান, মহাসড়কের নিরাপত্তার স্বার্থে সেখান থেকে বাজার সরিয়ে দিতে আমরা প্রতি সপ্তাহেই তাদেরকে সতর্ক করার পাশাপাশি অভিযান পরিচালনা করছি। টিআই আশরাফ আরো বলেন- ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ যদি আমাদেরকে একটু সহযোগিতা করতেন তাহলে আমরা এসব অবৈধ বাজার মহাসড়ক থেকে পুরোপুরি উচ্ছেদ করতে সক্ষম হবো। তবে আমাদের অভিযান অব্যাহত আছে। এছাড়াও মহাসড়কজুড়ে একাধিক পিকআপ ভ্যান- সিএনজি চালিত অটোরিকশা-ব্যাটারী চালিত অটোরিকশা-প্রাইভেটকার ষ্ট্যান্ড রয়েছে। ফলে যানজট নিরসন করা যাচ্ছে না।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান- এখানে সদ্য যোগদান করেই একাধিকবার মহাসড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছি। অভিযান অব্যাহত আছে। তবে মহাসড়কে ভাসমান দোকান বসা সম্পূর্ণ বেআইনী। ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা-গোলাকান্দাইল এলাকায় উল্টো পথে সিএনজি ও অটোরিকশা চলাচলের কারণেও নিয়মিত সড়ক দুর্ঘটনা এবং যানজটের সৃষ্টি হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

ভুলতা হাইওয়ে পুলিশের নজরদারী নেই ঢাকা-সিলেট মহাসড়কে কাঁচাবাজার।।

আপডেট সময় : 04:28:11 am, Tuesday, 22 October 2024