Dhaka , Saturday, 1 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই:- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল। ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি বিশ্বকাপ ট্রফি বিক্রি করে বিতর্কের মুখে ফ্রান্সের ফুটবলার যমজ কনে, যমজ বর, যমজ পুরোহিত, যমজ সহকারী – সম্পন্ন হলো ‘ঐতিহাসিক’ এক বিয়ে হু হু করে বাড়ছে কাঁচামরিচের দাম ‘জৈন্তাপুরে পাটওয়ারীর গাড়িবহরকে কড়া নিরাপত্তায় সীমান্ত পার করে দেওয়া হয়’ — হামলার দাবি নাকচ ওসির বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার রূপগঞ্জে বেড়েই চলছে মাদক সেবনকারীদের অত্যাচার, রেহাই পাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানও, মাদক বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান ডিএসসিসি অঞ্চল-৮ এর উদ্যোগে ৬৬ নম্বর ওয়ার্ডে ‘ক্লিনিং ডে’ কর্মসূচি পালন মধুপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, তিন শতাধিক রোগীর চিকিৎসাসেবা মধুপুরে দুর্বৃত্তের হাতে বিএনপি নেতার মা খুন বিকাশ এজেন্টের আত্মসাৎ করা টাকা উদ্ধার করে ভুক্তভোগীর হাতে তুলে দিল রামু থানা পুলিশ সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) এর বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ সম্পন্ন রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু ‘গণতন্ত্র মা দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা সরাইলে থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার সন্দেহভাজনসহ ৬ জন গ্রেপ্তার নোয়াখালীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ রূপগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াত ইসলামী আলোচনা সভা ও মিছিল কাঁচা মরিচের দামে আগুন, সাধারণ মানুষ দিশেহারা গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন চরভদ্রাসনে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নির্মিত কাঠের সেতুর উদ্বোধন সম্পূর্ণ। চন্দনাইশ উপজেলার বরকলে মাদকবিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত “বন্ধু মহল প্রবাসী”র উদ্যোগে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ” চন্দনাইশে আশা’র মোলভীবাজার শাখার ২৫ লক্ষ টাকা অনুদান প্রদান চট্টগ্রাম প্রেস ক্লাবের নেতৃবৃন্দকে শিক্ষামন্ত্রীর অভিবাদন

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

  • Reporter Name
  • আপডেট সময় : 05:20:31 pm, Saturday, 1 August 2026
  • 2 বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক,

ফ্রান্সে ভয়াবহ দাবানলের আতঙ্কে বিলাসবহুল বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে গেছেন হলিউড তারকা জর্জ ক্লুনি ও তার মানবাধিকার আইনজীবী স্ত্রী আমাল ক্লুনি।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ব্রিগনোলসের কাছে অবস্থিত ক্লুনি দম্পতির বিশাল ‘ডোমেইন দ্যু ক্যানাদেল’ এস্টেটের কাছাকাছি হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা বাড়ি ছেড়ে যান।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের সরিয়ে নেওয়ার কোনো বাধ্যবাধকতা ছিল না। তবে সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় ক্লুনি দম্পতি স্বেচ্ছায় নিরাপদ স্থানে যাওয়ার সিদ্ধান্ত নেন।

স্থানীয় মেয়রের কাছে পাঠানো এক চিঠিতে জর্জ ক্লুনি জানান, ভয়াবহ এই পরিস্থিতিতে তাদের বাড়িটি নিরাপদ থাকবে কি না, তা নিয়ে তারা নিশ্চিত নন। একই সঙ্গে সংকট মোকাবিলায় স্থানীয় সম্প্রদায়ের পাশে থাকার অঙ্গীকারও করেন তিনি।

প্রায় ১৭০ হেক্টর জায়গাজুড়ে গড়ে ওঠা এই বিলাসবহুল সম্পত্তিতে রয়েছে ১৮ শতকের একটি ঐতিহাসিক ম্যানর হাউস, লেক, সুইমিং পুল এবং বিস্তীর্ণ আঙুরের বাগান।

এদিকে, ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ব্যাপক বনভূমি পুড়ে গেছে। ব্রিগনোলস এলাকায় আগুনের কারণে কয়েকশ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে শত শত দমকলকর্মী কাজ করছেন। ব্যবহার করা হচ্ছে পানি বহনকারী বিশেষ হেলিকপ্টারও। উদ্ধার ও অগ্নিনির্বাপণ অভিযানে কয়েকজন দমকলকর্মী আহত হয়েছেন।

দাবানলের ভয়াবহতা বাড়তে থাকায় জর্জ ও আমাল ক্লুনির বাড়ির নিরাপত্তা নিয়ে এখনো উদ্বেগ রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

আপডেট সময় : 05:20:31 pm, Saturday, 1 August 2026