Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা

  • Reporter Name
  • আপডেট সময় : 01:03:07 pm, Saturday, 1 August 2026
  • 56 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা),

জগদ্বিখ্যাত বিজ্ঞানী, প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, বিজ্ঞান লেখক ও দেশীয় শিল্পায়নের অন্যতম পথিকৃৎ আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী আগামী ২ আগস্ট ২০২৬। এ উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও পাইকগাছা উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী-কাটিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। তিনি ভুবনমোহিনী দেবী ও স্থানীয় জমিদার হরিশচন্দ্র রায়ের পুত্র। বনেদি পরিবারের সন্তান হলেও ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী, তীক্ষ্ণবুদ্ধি ও প্রত্যুৎপন্নমতি।

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ‘পি. সি. রায়’ নামেই সমধিক পরিচিত। তিনি ছিলেন একজন প্রখ্যাত রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক, কবি ও বিজ্ঞান লেখক। দেশীয় শিল্প বিকাশে তাঁর অসামান্য অবদানের কারণে তাঁকে ভারতীয় শিল্পায়নের অন্যতম অগ্রদূত হিসেবে বিবেচনা করা হয়। তিনি ভারতের প্রথম ও অন্যতম বৃহৎ রাসায়নিক ও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস’-এর প্রতিষ্ঠাতা।

উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে তিনি ইউরোপের বিভিন্ন দেশে অধ্যয়ন করেন এবং একাধিক ডিগ্রি অর্জন করেন। ১৮৮৮ সালে দেশে ফিরে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ প্রায় ২৪ বছর তিনি ওই প্রতিষ্ঠানে অধ্যাপনা করেন। অধ্যাপনার পাশাপাশি রসায়ন বিষয়ে নতুন নতুন গবেষণায় নিজেকে নিয়োজিত রাখেন।

নিজ বাসভবনে দেশীয় ভেষজ উপাদান নিয়ে গবেষণার মধ্য দিয়ে তিনি গবেষণাকর্ম শুরু করেন। তাঁর নিজস্ব গবেষণাগার থেকেই পরবর্তীকালে ‘বেঙ্গল কেমিক্যাল’-এর যাত্রা শুরু হয়। ১৯০১ সালে প্রতিষ্ঠানটি কলকাতার মানিকতলায় প্রায় ৪৫ একর জমিতে স্থানান্তর করা হয় এবং এর নামকরণ করা হয় ‘বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড’। পরবর্তীকালে প্রতিষ্ঠানটি ভারতীয় উপমহাদেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

১৮৯৫ সালে আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ‘মারকিউরাস নাইট্রাইট’ আবিষ্কার করে বিশ্বজুড়ে বিজ্ঞানী মহলে আলোড়ন সৃষ্টি করেন। এটি তাঁর অন্যতম প্রধান বৈজ্ঞানিক আবিষ্কার হিসেবে বিবেচিত। গবেষণাজীবনে তিনি একাধিক যৌগিক লবণ ও থায়োএস্টার নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা ও আবিষ্কার করেন।

গভীর দেশপ্রেম ও স্বদেশপ্রীতি তাঁকে ইউরোপ থেকে দেশে ফিরিয়ে এনেছিল। দেশে ফিরে তিনি শিক্ষা, বিজ্ঞানচর্চা ও দেশীয় শিল্পের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেন। বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তাঁর ছিল গভীর অনুরাগ। তিনি শিক্ষার্থীদের সহজভাবে বোঝানোর জন্য বাংলায় পাঠদান করতেন এবং তাঁর অসাধারণ বাচনভঙ্গি ও ব্যক্তিত্বের মাধ্যমে সহজেই ছাত্রদের মন জয় করতেন।

আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ছিলেন উদার, অসাম্প্রদায়িক ও মানবতাবাদী চেতনার অধিকারী। বিজ্ঞান, শিক্ষা, শিল্প ও সমাজ উন্নয়নে তাঁর অসামান্য অবদান আজও মানুষকে অনুপ্রাণিত করে। কিংবদন্তি এই বিজ্ঞানী ও মনীষীর প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানাচ্ছেন তাঁর জন্মভূমির মানুষ।

এদিকে, আগামী ২ আগস্ট আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে খুলনা জেলা প্রশাসন ও পাইকগাছা উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি তাঁর জীবন, কর্ম ও বিজ্ঞানচর্চার ওপর আলোচনা অনুষ্ঠিত হবে।

পাইকগাছা উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, “আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আমরা আশা করছি, সকলের সহযোগিতায় মনীষীর জন্মবার্ষিকী সফল ও সার্থকভাবে উদযাপিত হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

আচার্য পি. সি. রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত পাইকগাছা

আপডেট সময় : 01:03:07 pm, Saturday, 1 August 2026