Dhaka , Thursday, 17 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি বিজয়নগর থানা পুলিশের অভিযানে ২০বোতল স্কফসহ গ্রেপ্তার-১ নোয়াখালীতে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি বেগমগঞ্জে র‍্যাব-১১ হাতে গ্রেফতার  দুর্যোগে পাশে থাকার অঙ্গীকার হাতিয়ার ৩০ স্বেচ্ছাসেবকের পজিটিভ সরাইল এর উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা নোয়াখালীর বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষকের খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কাউখালীতে কেন্দ্রীয় আশ্রমের তহবিল তসরুপের অভিযোগে বহিষ্কৃত সাবেক কোষাধ্যক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন কাউখালীতে ৪০ বছর পর উচ্ছেদ: কচুয়াকাঠি আধুনিক সেতু নির্মাণের পথ সুগম রামগঞ্জে স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে এডহক কমিটি, শিক্ষাঙ্গনে নতুন প্রত্যাশা পাইকগাছায় ইউএনও’কে নিসচা’র প্রকাশিত ‘নিরাপদ’ বই প্রদান পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা রাতারাতি ‘বিএনপি’, কাজীর দেউড়িতে বসে চাঁদার রফাদফা অন্তঃসত্ত্বা অবস্থায় লালগালিচায় হাঁটলেন মাহিরা স্টোকসের নজরে পিটারসেনের চেয়েও এগিয়ে আছেন ব্রুক গাজায় ধসে পড়ার ঝুঁকিতে প্রায় দুই হাজার ভবন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ তরুণ উদ্ভাবকদের মেধায় নতুন সম্ভাবনা, শেষ হলো বাংলাদেশ ইনোভেশন ফেয়ার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী একনেকে ১ লাখ ৬৮ হাজার কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু সিদ্ধিরগঞ্জে লিথি গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের অবস্থান নারায়ণগঞ্জে সজিব হত্যার জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন বায়ুদূষণের দায়ে নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা মাদারীপুরে রাতের আঁধারে বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে মানববন্ধন ২০ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত ফতুল্লায় কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল

  • Reporter Name
  • আপডেট সময় : 05:57:39 pm, Saturday, 1 August 2026
  • 32 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

বাঁশখালীর বন্যাকবলিত ছনুয়া ইউনিয়নের ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে পাঠ্য-সহায়ক বই ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ছনুয়া উপকূলীয় পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক অনুষ্ঠানে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১২ নম্বর ছনুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমিন ছানুবী। সম্প্রতি ভয়াবহ বন্যায় যেসব শিক্ষার্থীর বই-খাতা ও শিক্ষা সামগ্রী নষ্ট হয়ে যায়, তাদের শিক্ষা কার্যক্রম সচল রাখতে উপকূলীয় পাবলিক লাইব্রেরির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। উপকূলীয় পাবলিক লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সভাপতিত্বে অনুষ্ঠিত উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্যের একান্ত সচিব জিএম সাইফুল ইসলাম, ছনুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আবদুর রশিদ ছানুবী, ছনুয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য নারগিস সুলতানা চৌধুরী, শিক্ষক আফরোজা সুলতানা ও রবিউল হক, ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বাহাদুর আলম, ডা. ফরিদুল ইসলাম, মো. শাহীন আলম, মাওলানা আব্বাস উদ্দিন নুরী, শাকের উল্লাহ রিজভী, আলমগীর কাবর সিকদার, শাখাওয়াত হোসেন, নুরুল আকতার নীরব, রেশমিনা রেশমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল ইসলাম বলেন, “একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা। তাই শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার প্রতি গুরুত্ব দিতে হবে।” তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়ার পাশাপাশি সন্তানদের শিক্ষা ও চরিত্র গঠনে অভিভাবকদের আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠাগারভিত্তিক বইপাঠ একজন শিক্ষার্থীর জ্ঞান, সৃজনশীল চিন্তাশক্তি ও ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, একটি সমৃদ্ধ পাঠাগার শুধু জ্ঞান অর্জনের কেন্দ্র নয়, বরং নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও আদর্শ নাগরিক গঠনের অন্যতম ভিত্তি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সাতকানিয়ায় পিচ্চি জাহিদ হত্যা মামলায় ১২ আসামি গ্রেপ্তার; আসামি আজাদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

নৈতিক ও মানবিক জাতি গঠনের মূল ভিত্তি হলো সুশিক্ষা: এমপি জহিরুল

আপডেট সময় : 05:57:39 pm, Saturday, 1 August 2026