Dhaka , Sunday, 1 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক কুড়িগ্রাম সরকারি কলেজে জিপিএ-৫ প্রাপ্তিতে বড় ধস, ১১৯ থেকে নেমে ৪১ শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন প্রকৃতির মাঝে হারিয়ে গেলেন প্রভা, সঙ্গী কে? ব্যালন ডি’অর না জিতলেও ইয়ামালকে নিয়ে যে কারণে গর্বিত ফ্লিক অন্তঃসত্ত্বা নারীদের জন্য বড় দুঃসংবাদ বাংলাদেশকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যেসব শর্ত লংমার্চ থেকে জামায়াত আমিরের হুংকার ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজির দায়িত্বে ছিলেন সানি, গ্রেপ্তার নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টের নির্বাচনে টিপু সেক্রেটারি, পাঁচ সদস্য নির্বাচিত রূপগঞ্জে নোয়াপাড়া বাজার ইয়াং স্টার্স মোহনার উদ্যোগে নৌভ্রমণ অনুষ্ঠিত পাইকগাছা পুলিশের অভিযানে অপহৃত দুই ব্যবসায়ী উদ্ধার; আটক ২ শ্রীপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত টেকনাফে আলোচিত বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার এইচএসসিতে ৯৯.০৭ শতাংশ পাস, সামসুল হক খান কলেজে জিপিএ-৫ পেয়েছে ২২৮ শিক্ষার্থী বরিশালে ফাঁকা কলেজ ক্যাম্পাস, পাশের হার ৪৪.৮৪: একজনও পাস করেনি ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রেসক্লাব পাইকগাছার জরুরি সভা অনুষ্ঠিত সাফল্যের ধারাবাহিকতায় আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ ওসির সঙ্গে প্রেসক্লাব পাইকগাছার সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ‘১১ দলীয় জোটের লংমার্চে দুর্নীতি- চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছি- ভাঙ্গায় শফিকুর রহমান। গাইবান্ধায় কর্জে হাসানা ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত দীঘিনালায় ধানখেতের আইলে মিলল আহত গন্ধগোকুল, উদ্ধার করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ শেরেবাংলার অসাম্প্রদায়িক আদর্শ অনুসরণের আহ্বান ববি উপাচার্যের : বাংলার বাঘ ফাউন্ডেশনের স্মরণসভা ও গুণিজন সংবর্ধনা সরকার গঠনের ১৫ দিন না যেতেই সরকারের সমালোচনা শুরু করেন জামাত- এমপি খোকন তালুকদারের ময়মনসিংহে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়, স্বাস্থ্যসেবাসহ মানবকল্যাণে কাজ করতে চান দুলাল উদ্দিন পূর্বধলায় পুলিশের মাদকবিরোধী অভিযান: ৪ পিস ইয়াবাসহ যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড তাহসিফের মৃত্যু: ‘আসল সত্য’ উদঘাটন চায় রাওয়া মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির আন্তজেলা চক্রের ৬ সদস্য গ্রেপ্তার, চট্টগ্রাম ও কুমিল্লায় অভিযান; ২টি মাইক্রোবাস ও ৬ লাখ টাকা মূল্যের ব্যাটারি উদ্ধার ডিসি জাহিদের উদ্যোগে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক যাচ্ছে পুনর্ব্যবহারে ধর্মপাশায়,শিক্ষার্থীর ছেঁড়া জামা নিজ হাতে সেলাই করে দিলেন প্রধান শিক্ষক, প্রশংসায় ভাসছেন নাইলা বেগম

বেগম খালেদা জিয়াই প্রথম মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চালু করেছেন: রফিকুল ইসলাম জামাল

  • Reporter Name
  • আপডেট সময় : 09:04:41 pm, Wednesday, 17 December 2025
  • 284 বার পড়া হয়েছে

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 32;

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, বাংলাদেশে বীর সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের জন্য সম্মানী ভাতা ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সর্বপ্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছেন। আজ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থাকার কারণেই মুক্তিযোদ্ধারা কিছুটা হলেও সম্মানিত বোধ করতে পারছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম জামাল বলেন, স্বাধীনতার পরেও মুক্তিযুদ্ধে শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা হয়নি। মুক্তিযুদ্ধের সঠিক তালিকাও তৈরি হয়নি। যার ফলে বারবার মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন, আজ হয়তো অস্ত্র ধরার শক্তি নেই—কিন্তু সত্যিকারের মুক্তিযুদ্ধের ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার সময় এসেছে। এই দায়িত্ব আপনাদেরই নিতে হবে। তিনি আরও বলেন, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একটি নির্বাচন আসছে। সেই নির্বাচন আপনাদের মোকাবেলা করতে হবে, আপনাদের দিকনির্দেশনা দিতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, জামায়াতের আমীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মঞ্চে উঠে বক্তব্য দিয়েছেন। যারা ১৯৭১ সালে আমাদের মা-বোনদের ইজ্জত নিয়েছিল, যারা মুক্তিযোদ্ধাদের বাড়িতে হানাদার বাহিনী নিয়ে গিয়ে ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছিল এবং সম্পদ লুট করেছিল—তারা আজ মুক্তিযোদ্ধাদের মঞ্চে উঠে দাঁড়াচ্ছে। এই অবস্থা চলতে দেওয়া যাবে না। এখান থেকেই এদেশের মানুষকে মুক্তি পেতে হবে।

রফিকুল ইসলাম জামাল বলেন, গত ৫৪ বছর ধরে আমরা শুনে আসছি—আমরা শহীদ মিনারে ফুল দিতে গেলে নাকি পূজা করি। আগামীতে তারা (জামায়াতে ইসলামী) ক্ষমতায় এলে আমরা শহীদ মিনারে ফুল দিতে পারবো কি না, তা নিয়েই ভয়ের মধ্যে আছি। আমরা স্মৃতিসৌধে গেলে তারা বলে সেটাও নাকি পূজা। আমরা শহীদদের স্মরণ করার জন্য শহীদ মিনারে যেতে পারবো কি না—এই প্রশ্ন আজ সামনে এসেছে।

তিনি আরও বলেন, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি—এই জাতীয় সংগীতের প্রতি সম্মান জানিয়ে আমরা জাতীয় পতাকাকে সম্মান করে দাঁড়াই। তারা বলে এটা নাকি হিন্দুর লেখা, এই জাতীয় সংগীত বাংলাদেশের নয়। আমাদের জাতীয় সংগীত থাকবে কি না—এই সিদ্ধান্ত আজ মুক্তিযোদ্ধাদেরই দিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, ১৯৭১ সালের প্রতিশোধ নেওয়ার চেষ্টা তারা করবে। তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকারে থাকবে মুক্তিযোদ্ধার দল, বিরোধী দলেও থাকবে মুক্তিযোদ্ধার দল। কোনোভাবেই পাকিস্তানের সহযোগীদের বাংলাদেশ শাসন করতে দেওয়া যাবে না।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহজাহান মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুম বিল্লাহ পারভেজ, যুবদলের সদস্য সচিব সৈয়দ নাজমুল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক মৃধাসহ রাজাপুর উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওস্তাদ আজিজুল ইসলামের বাঁশির সুরে বিমোহিত দর্শক

বেগম খালেদা জিয়াই প্রথম মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় চালু করেছেন: রফিকুল ইসলাম জামাল

আপডেট সময় : 09:04:41 pm, Wednesday, 17 December 2025