Dhaka , Monday, 8 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই ৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা কিমের বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের উদ্যোগে ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল পুলিশ প্রটোকল ও সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন জঙ্গল হতে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার, ৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬

বৃষ্টি পানি ধরে রাখার মতো ক্ষমতা ঢাকা শহরের নেই – মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:50 am, Friday, 11 June 2021
  • 426 বার পড়া হয়েছে

বৃষ্টি পানি ধরে রাখার মতো ক্ষমতা ঢাকা শহরের নেই - মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

দৈনিক  আজকের বাংলা ডেস্ক

বর্ষা মৌসুমের বৃষ্টি পানি ধরে রাখার মতো ক্ষমতা ঢাকা শহরের নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, আমরা লক্ষ্য করেছি, অপরিকল্পিতভাবে যে ঢাকা শহর গড়ে উঠেছে; বর্ষা মৌসুমে যে বৃষ্টি হয় তা ধরে রাখার ক্ষমতা শহরের নেই।

তাই বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

গতকাল বুধবার নগরীর যাত্রাবাড়ীতে শহীদ শেখ রাসেল পার্ক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা উল্লেখ করেন।

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা অনুযায়ী ব্যাপক কর্মযজ্ঞ নেওয়া হয়েছে উল্লেখ করে মেয়র তাপস বলেন, প্রাথমিক পর্যায়ে আমাদের স্বল্পমেয়াদি কাজ হলো, স্তূপ আকারে যে বর্জ্য ছিল সেগুলো পরিস্কার করা, যাতে পানি নিস্কাশন ও পানি প্রবাহের সুযোগটা হয়। মধ্যমেয়াদি কিছু কার্যক্রম নিয়েছি। সেটা হলো, যেখানে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন, নর্দমাগুলোকে সম্প্রসারণ করা প্রয়োজন, আধারের জায়গাটা সম্প্রসারণ করা প্রয়োজন, সেসব জায়গাতে অবকাঠানো উন্নয়ন করা। এরই মাঝে আমরা দরপত্র সম্পন্ন করেছি, কাজ চলছে। প্রায় ১০৩ কোটি টাকার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম আমরা নিয়েছি। পরবর্তী সময়ে হবে দীর্ঘমেয়াদি প্রকল্প বাস্তবায়ন। আমরা মহাপরিকল্পনা প্রণয়ন করছি।

জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রমকে স্বল্পমেয়াদি উল্লেখ করে মেয়র তাপস বলেন, বর্তমানে যে ধারণক্ষমতা আছে, যে অবকাঠামো আছে, সেখানে যেন অন্ততপক্ষে পানি যেতে পারে, নিস্কাশন হতে পারে এবং পরে তা নদীতে প্রবাহিত হতে পারে। আমরা এ পর্যন্ত যতটুকু করেছি, তাতে কিছু সুফল পাচ্ছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে মধ্যমেয়াদি কার্যক্রমে আমাদের সফল হতে হবে এবং দীর্ঘমেয়াদি কার্যক্রমে আমাদের হাত দিতে হবে।

এ সময় খেলার মাঠ ও উন্মুক্ত স্থানগুলোতে কোনোভাবেই কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না- মন্তব্য করে তিনি বলেন, এসব স্থানকে আধুনিকভাবে সজ্জিত করলে মানুষ একটু উন্মুক্ত জায়গা পায়; শিশু-কিশোররা আনন্দঘনভাবে খেলাধুলা করতে পারে।

তিনি বলেন, ডিএসসিসির ১১ নম্বর ওয়ার্ডে র্যাবের উদ্যোগে খেলার মাঠে অবকাঠামো উন্নয়ন কার্যক্রম চলমান। কিন্তু নগরীতে খেলার মাঠের সংকট রয়েছে। আমরা বারবার গণপূর্তকে চিঠি দিয়েছি; র্যাব কর্তৃপক্ষ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কয়েক দফা আলাপ করেছি। খেলার মাঠ, উন্মুক্ত স্থানগুলোতে কোনোভাবেই কোনো ভবন নির্মাণ করতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রীরও এ ব্যাপারে নির্দেশনা আছে। সেটাও আমি সবার নজরে এনেছি। আশা করব, তারা সেটা অচিরেই ছেড়ে দেবে।

এর আগে তিনি নগরীর সিআইডি অফিস সংলগ্ন শান্তিনগরে অন্তর্র্বতীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) উদ্বোধন, মালিবাগ মোড় থেকে চানমারি পর্যন্ত ওয়াসার নর্দমা পরিদর্শন এবং পরে কাজী আলাউদ্দীন রোডের জলাবদ্ধতা নিরসন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ডিএসসিসির প্রধান

নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত

বৃষ্টি পানি ধরে রাখার মতো ক্ষমতা ঢাকা শহরের নেই – মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আপডেট সময় : 12:22:50 am, Friday, 11 June 2021