Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০ সৌন্দর্যবর্ধনের নামে চুক্তি লঙ্ঘন করে স্থাপনা করা চলবেনা:- মেয়র ডা. শাহাদাত মধুপুরের অরণখোলা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত রামুতে ডাকাতির প্রস্তুতি কালে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার! পাইকগাছায় কৃষি উন্নয়নে লো লিফট পাম্প স্থাপন; পরিদর্শনে সংশ্লিষ্টরা পাইকগাছায় খাল খনন কার্যক্রমে প্রশাসনের মনিটরিং বানরসহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার: রায়পুরে চাঞ্চল্য সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা নোয়াখালীতে ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে আবারও বিক্ষোভ পলাশে স্বামীর পরকীয়ায় স্ত্রীর আত্মহত্যা রূপগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীম মিয়া বহিষ্কৃত ফরিদপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন। চোরাই কাপড় যুবদল নেতার গোডাউনে মজুদ, স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার পকেটে চিপস, ভেতরে ১ হাজার ইয়াবা সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২ পরিচয় মিললেও মিলছে না স্বজন, কুড়িগ্রাম হাসপাতালে যুবকের মরদেহ হিমাগারের সংরক্ষণ রামগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে পানপাড়া ও আঙ্গার পাড়া চ্যাম্পিয়ন অপরাধ দমনে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন রামু থানায় কর্মরত এসআই আনোয়ার হোসেন লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুলে আধুনিক ও মনস্তাত্ত্বিক শিক্ষা পরিবেশের সূচনা: ১৫ বিজিবি’র অধিনায়কের বিশেষ উদ্যোগ জলাবদ্ধতা কমাতে সমন্বিত উদ্যোগের নির্দেশ মেয়রের হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ রূপগঞ্জে ১১ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার হত্যা মাদকসহ ডজন মামলার পলাতক আসামি রূপগঞ্জে গ্রেফতারের পর পুলিশের উপর হামলা করে সন্ত্রাসী শামীমকে ছিনতাই, অভিযানে গ্রেফতার-১৩ দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়নে তারেক রহমানের সরকার অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল রাঙ্গামাটিতে ছাত্রদলের নবঘোষিত জেলা কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংঘর্ষ নগরীর জলাবদ্ধতা নিরসনে ৬টি কমিটি করে দিলেন মেয়র রূপগঞ্জে সড়ক নির্মাণ কাজের অনিয়ম, কাদাযুক্ত মাটি ও পুরনো পিচসহ নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, আটক-২ রূপগঞ্জে তারাবো পৌরসভায় মাদক, চুরি ও ছিনতাই নির্মূলে সচেতনতামূলক সভা

বিকেএমইএ কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে পুলিশ ভ্যান হস্তান্তর

  • Reporter Name
  • আপডেট সময় : 08:54:18 pm, Wednesday, 17 December 2025
  • 41 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও শিল্প পুলিশ-৪-এর জন্য ০৬টি পুলিশ ভ্যান হস্তান্তর করা হয়েছে। বুধবার বিকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অবঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী। এছাড়া শিল্প পুলিশ প্রধান ও অতিরিক্ত আইজিপি গাজী জসিম উদ্দিন, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিকসহ জেলা ও শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশের বিপুল সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকেএমইএ কর্তৃক হস্তান্তরকৃত এসব পুলিশ ভ্যান নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কে নির্বাচনে অংশ নেবে আর কে নেবে না, তা সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। নিরাপত্তাহীনতার অভিযোগ থাকলে অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে তার কারণ জানা যাবে। তিনি জুলাই গণঅভ্যুত্থানে ওসমান হাদির ভূমিকার কথাও উল্লেখ করেন।
অনুষ্ঠান চলাকালে বিকেএমইএ নেতারা নারায়ণগঞ্জ শহরের তীব্র যানজটের কথা তুলে ধরে তা নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের দাবি জানান।
অনুষ্ঠান শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় বিকেএমইএ গেইটে নিউ জেনারেশন বাংলাদেশ (এনজিবি) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে সাত দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা স্মারকলিপি গ্রহণ করে বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে মাদকবিরোধী অভিযান, আটক ৫০

বিকেএমইএ কার্যালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে পুলিশ ভ্যান হস্তান্তর

আপডেট সময় : 08:54:18 pm, Wednesday, 17 December 2025