
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন এবং নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে জেলার অন্যতম মডেল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নীত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মোঃ মামুন মাহমুদ।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, মাদ্রাসা ব্যবস্থাপনা পরিষদের সদস্য, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, নৈতিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বাস্তবিক জ্ঞান ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। এ সময় মাদ্রাসার শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ ও অবকাঠামোর উন্নয়ন এবং প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ ও মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

























