Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া

ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:27:38 pm, Saturday, 5 September 2026
  • 66 বার পড়া হয়েছে

পলাশ সাহা নেত্রকোণা প্রতিনিধি,

মেধা, সাফল্য আর ভবিষ্যতের স্বপ্নকে উৎসাহিত করতে নেত্রকোনার দুর্গাপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাকলজোড়া ইউনিয়ন চাকুরিজীবী কল্যাণ সংস্থার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা- ২০২৬। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলতে সম্মাননা ক্রেস্টের সাতে হাতে তুলে দেওয়া হয়েছে গাছের চারা।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুমুদগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ অর্জনকারী, জেএসসি বৃত্তিপ্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত মোট ১৬ জন কৃতি শিক্ষার্থীকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়। পরে তাদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট। প্রিয় শিক্ষক ও অতিথিদের কাছ থেকে এমন সম্মাননা পেয়ে শিক্ষার্থীদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অভিভাবকদের মধ্যেও ছিল গর্ব ও আনন্দের আবহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাকলজোড়া ইউনিয়ন চাকুরিজীবী কল্যাণ সংস্থার সভাপতি মো. সোহরাব হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার সম্পাদক মো. শাখাওয়াত হোসেন। এ সময় সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল, প্রধান পৃষ্ঠপোষক এস এম সাইফুল্লাহ, কোষাধ্যক্ষ উজ্জ্বল সরকার এবং সম্মানিত সদস্য শাহিদ বেগ, দিলীপ ঘোষ, নাজমা আক্তার, রিপন, শরিফ ও শাহিন তালুকদারসহ সংগঠনের অন্যান্য সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাকৈরগড়া ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিনা নাসরিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক প্রধান শিক্ষক স্বপন সান্যাল, গুজিরকোনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসন্তী রানী সাহা, স্মরণিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মজিবুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বজলুল কাদের, সাধারণ সম্পাদক মোশতাক আহমেদ, নির্বাহী সদস্য খলিলুর রহমান, সাংবাদিক সজিম শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, একটি শিক্ষার্থীর সাফল্যের পেছনে তার নিজের পরিশ্রমের পাশাপাশি পরিবার ও শিক্ষকদের অবদানও অনস্বীকার্য। মেধাবীদের সম্মাননা দিলে তারা যেমন ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা পায়, তেমনি অন্য শিক্ষার্থীরাও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হয়।
তারা আরও বলেন, একটি গাছ যেমন ধীরে ধীরে বেড়ে উঠে একদিন ছায়া দেয়, তেমনি আজকের কৃতি শিক্ষার্থীরাই একদিন সমাজ ও দেশের জন্য আলো ছড়াবে। তাই শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টের পাশাপাশি গাছের চারা তুলে দেওয়ার উদ্যোগটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা

ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা

আপডেট সময় : 08:27:38 pm, Saturday, 5 September 2026