Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন

বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের”— কিশোরগঞ্জে পুলিশের তদন্ত কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য!

  • Reporter Name
  • আপডেট সময় : 08:03:32 pm, Saturday, 11 October 2025
  • 221 বার পড়া হয়েছে

সোহানুর রহমান বাপ্পি, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেছেন, “পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো। রিকশাওয়ালার মার খায় পুলিশ। বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের। আমি অন্য চাকরির চিন্তা করছি।”

গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে স্থানীয় কয়েকজন সাংবাদিকের সঙ্গে বাগবিতণ্ডার সময় ক্ষোভ প্রকাশ করে এমন মন্তব্য করেন তিনি। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সাংবাদিকদের হাতে এসেছে।

এর আগে গত মঙ্গলবার (৭ অক্টোবর) কটিয়াদী মডেল থানায় এক পিকনিকের আয়োজন করা হয়। পিকনিকের পর পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানসহ অন্তত ১০ জন পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে ছয়জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা শেষে ছাড়পত্র নেন। অসুস্থদের মধ্যে ছিলেন হাবিবুল্লাহ খান, উপ-পরিদর্শক (এসআই) বাছেদ মিয়া, কনস্টেবল উজ্জ্বল মিয়া, কাওসার মিয়া, সাদ্দাম হোসেন, সোহাগ মিয়া, সাথী আক্তার ও মো. ওয়াসিমসহ আরও কয়েকজন।

বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর সাংবাদিকরা ওই রাতে থানায় গিয়ে হাবিবুল্লাহ খানের শারীরিক অবস্থার খোঁজ নেন। তখন তিনি ক্ষিপ্ত হয়ে বলেন,

“আমি অসুস্থ ছিলাম কখন? যিনি রিপোর্ট করেছেন, তাকে গিয়ে জিজ্ঞেস করুন। থানায় যদি পিকনিক হয়, সেটা কি নিউজ করার বিষয়?”

সাংবাদিকরা তখন যুক্তি দেন, থানার সদস্যরা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, তাই বিষয়টি সংবাদযোগ্য। জবাবে তিনি বলেন,

“ধরে নিন আমরা থানায় পিকনিক করেছি। এতে কারও কাছ থেকে চাঁদাবাজি করেছি? নিজের টাকায় খাওয়ার অধিকার তো আছে!”

সাংবাদিকরা বিদায় নিতে উদ্যত হলে হাবিবুল্লাহ খান বলেন,

“পুলিশ হয়ে গেছে এখন বানরের মতো। রিকশাওয়ালার মার খায় পুলিশ। বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের। আমি অন্য চাকরির চিন্তা করছি।”

সাংবাদিকরা তার মন্তব্যে আপত্তি জানালে তিনি আরও যোগ করেন,

“বানর হয়ে গেছি তো এখন, তাই বললাম।”

তবে পরে সাংবাদিকদের সঙ্গে এমন মন্তব্য করার বিষয়টি তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে জানতে চাইলে কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হাছান চৌধুরী বলেন,

“এভাবে কথা বলা সমীচীন নয়। কোনো পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের প্রতি ক্ষুব্ধ হতে পারেন না। বিপক্ষে নিউজ হলে তিনি সংশোধন হতে পারেন। বিষয়টি আমি দেখছি। তবে চাকরি করবেন কি করবেন না, সেটা তার ব্যক্তিগত বিষয়।”

স্থানীয় সাংবাদিক মহল বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “আইনের রক্ষক হিসেবে পুলিশের কাছ থেকে এ ধরনের বক্তব্য কাম্য নয়।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ

বানরের খাঁচায় বন্দি করে নাচাচ্ছে আমাদের”— কিশোরগঞ্জে পুলিশের তদন্ত কর্মকর্তার বিস্ফোরক মন্তব্য!

আপডেট সময় : 08:03:32 pm, Saturday, 11 October 2025