Dhaka , Monday, 8 June 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার ৪ কোটি টাকা মূল্যের ৮০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক, জব্দ প্রাইভেটকার চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শুনানি শিগগিরই ৭ বছর পর উত্তর কোরিয়ায় শি জিনপিং, লালগালিচা সংবর্ধনা কিমের বাংলাদেশ সিরিজ চ্যালেঞ্জিং হবে : অস্ট্রেলিয়া অধিনায়ক বছরে ১ লাখ ৮০ হাজার বার পরিষ্কার করা হয় মসজিদে নববী নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ রূপগঞ্জে পানি শোধনাগার প্রকল্প চালু হলে দিনে ৫০ কোটি লিটার বিশুদ্ধ পানি ঢাকা শহরে সরবরাহ করা যাবে- মির্জা ফখরুল নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭ কালীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত ডেপুটি স্পিকারের উদ্যোগে ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল পুলিশ প্রটোকল ও সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে ভূমি প্রতিমন্ত্রীর আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল আকস্মিক পরিদর্শন জঙ্গল হতে কাতার প্রবাসী চুয়েট প্রকৌশলী অপহরনের দুই ঘন্টার মধ্যে উদ্ধার, ৪ অপহরণকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শরীয়তপুরে প্রধান শিক্ষক সুজিত কর্মকারের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে ১৪২ কেজি জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা লালমনিরহাটে বিশ্ব পরিবেশ দিবসের মানববন্ধন: নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ও পরিবেশ আইন সংশোধনের দাবি রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু জঙ্গল সলিমপুরের আলিনগর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারে’র শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে মতবিনিময় গ্রীন চট্টগ্রাম গড়তে লাগানো হচ্ছে ১০ লক্ষ গাছ:- মেয়র ডা. শাহাদাত রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, গ্রাম পুরুষ শূন্য, গ্রেফতার ২ দুই দশকের মধ্যে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপের বাকি ৪ দিন : ভাইদের গোলের কীর্তি ব্যাংক সংস্কারে রাজনৈতিক সুশাসন জরুরি : তথ্যমন্ত্রী বিএসএফের ‘মানসিক ভারসাম্যহীন’ যুবককে পুশ ইনের চেষ্টা উচ্চ আদালতে রামিসার মামলার শুনানি এগিয়ে আনতে সুপারিশ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, পাল্টাপাল্টি অগ্নিসংযোগ, আহত ৬

বাংলাদেশের তৈরি পোশাক বাজার দখল করেছে ইউরোপ ও আমেরিকায়।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:56:57 pm, Friday, 9 July 2021
  • 292 বার পড়া হয়েছে

বাংলাদেশের তৈরি পোশাক বাজার দখল করেছে ইউরোপ ও আমেরিকায়।

মোঃ সিরাজুল মনির ।।

করোনাকালেও সুদিনের আভাস পাচ্ছে তৈরি পোশাক খাত। পরিবর্তিত কিছু পরিস্থিতি এখন বাংলাদেশের অনুকূলে। এর মধ্যে অন্যতম প্রতিযোগী মিয়ানমারে উত্তাল সামরিক পরিস্থিতি। আরেক প্রতিযোগী ভারতে অতিমারি করোনার মারাত্মক প্রকোপ। এ দুটি দেশ থেকে ক্রেতাদের রপ্তানি অর্ডার বাংলাদেশে স্থানান্তর হচ্ছে। প্রধান বাজার ইউরোপ ও আমেরিকায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে। চাহিদা আবার স্বাভাবিক হয়ে আসছে। এর সুফল পাচ্ছে দেশের পোশাক খাত।

এর বাইরে আরও কিছু ক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে রয়েছে দেশের পোশাক খাত। রানা প্লাজা ধসের পর ক্রেতাদের তত্ত্বাবধানে ব্যয়বহুল সংস্কারের সুফলও পাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি নিরাপদ ও উন্নত পরিবেশে পোশাক উৎপাদন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক নৈতিক মান নিরীক্ষা (এথিক্যাল অডিট) সূচকে দ্বিতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ। কোনো কারখানার উৎপাদন ব্যবস্থায় আন্তর্জাতিক মান যাচাইয়ে এথিক্যাল অডিট পরিচালনা করে চীনভিত্তিক প্রতিষ্ঠান কিউআইএম। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবস্থাপনা পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকেঞ্জির এক প্রতিবেদনে বলা হয়েছে, পোশাক কারখানার নিরাপদ পরিবেশ এবং সরবরাহ চেইনে দায়িত্বশীলতা বিবেচনায় বাংলাদেশের পোশাক খাত এখন প্রথম সারির।

এসব কারণে পোশাক খাতের রপ্তানি আদেশ অনেক বেড়েছে। অন্তত ১০ জন উদ্যোক্তার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ওয়াল্ট ডিজনি বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছে গত শুক্রবার। রানা প্লাজা ধসের পর যুক্তরাষ্ট্রের এই ব্র্যান্ড বাংলাদেশ ছেড়ে যায়। ২০১৩ সালের ২৪ এপ্রিল ওই দুর্ঘটনার পরপরই ৫০ কোটি ডলারের রপ্তানি আদেশ বাংলাদেশ থেকে সরিয়ে নেয়।

বছরে বাংলাদেশ থেকে কম-বেশি ২০০ কোটি ডলারের পোশাক সংগ্রহ করত এ প্রতিষ্ঠানটি।

ভারত ও মিয়ানমার থেকে রপ্তানি আদেশ বাংলাদেশে স্থানান্তর সম্পর্কে এমবি নিটের ব্যবস্থাপনা পরিচালক এবং বিকেএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, যেসব ক্রেতা ও ব্র্যান্ড তার কাছ থেকে এবং একই সঙ্গে মিয়ানমার ও ভারত থেকে পণ্য নেন; তাদের কাছ থেকে এখন তিন গুণ রপ্তানি আদেশ পাচ্ছেন। ভারতের করোনার মারাত্মক পরিস্থিতি এবং মিয়ানমারের অশান্ত সামরিক পরিস্থিতির কারণে খুব স্বাভাবিক কারণেই ক্রেতারা ওই দুই দেশ থেকে কিছু অর্ডার সরিয়ে নিচ্ছেন। কেননা, সময়মতো পণ্য বুঝে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। ফলে অতিরিক্ত যেসব রপ্তানি আদেশ তারা পাচ্ছেন, তার একটা অংশ ভারত ও মিয়ানমার থেকে স্থানান্তর হয়ে এসেছে। তবে ভারত-মিয়ানমার থেকে স্থানান্তর প্রক্রিয়ায় কোন ক্রেতার কাছে কী সংখ্যক রপ্তানি আদেশ পাওয়া গেছে; ব্যবসার স্বার্থে সে তথ্য জানাতে চাননি তিনি।

হান্নান গ্রুপের চেয়ারম্যান এবিএম শামসুদ্দিন বলেন, গত এক মাসে তার গ্রুপের কারখানাগুলোর রপ্তানি আদেশ হয়েছে তিন গুণ। যুক্তরাষ্ট্রের অনেক ক্রেতা এখন বাংলাদেশে রপ্তানি আদেশ দিচ্ছে। পর্যাপ্ত রপ্তানি আদেশ থাকায় অনেক ক্রেতাকে ফিরিয়ে দিচ্ছেন তারা। তিনি বলেন, ইউরোপ-আমেরিকায় শতভাগ টিকা দেওয়া শেষ হয়েছে। এ কারণে মার্কেট এবং বিভিন্ন ব্র্যান্ডের ফ্লোর খুলে দিয়েছে। চাহিদা বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের রপ্তানি আদেশ বেড়েছে। এ ছাড়া গ্রীষ্ফ্ম মৌসুমকে কেন্দ্র করে রপ্তানি আদেশ বেড়েছে।

বিজিএমইএর সহ সভাপতি বলেন, ক্রেতাদের সঙ্গে দরকষাকষিতে কয়েকটি বিষয়ে সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন তারা। রানা প্লাজা ধসের পর দুঃসময়ে যারা বাংলাদেশ ছেড়ে গেছে, করোনার প্রথম ঢেউয়ের সময় যারা বেশি চাপ দিয়েছে এবং অন্যায়ভাবে রপ্তানি আদেশ বাতিল করেছে; তাদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে। এ ছাড়া সামর্থ্যের বেশি রপ্তানি আদেশ নিয়ে যাতে আবার অনুমোদনহীন সাব-কন্ট্রাক্টিং কারখানায় যেতে না হয়, সে বিষয়েও সতর্ক করা হয়েছে।

ফতুল্লা অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান এবং ইতাল অ্যাডওয়েজের ব্যবস্থাপনা পরিচালক সরওয়ার আহম্মেদ জানিয়েছেন, সাধারণত জ্যাকেট আইটেমই বেশি করে মিয়ানমার। তাদের কারখানায় নতুন আসা রপ্তানি আদেশের একটা বড় অংশই জ্যাকেট। আগামীতে ভারত ও মিয়ানমার থেকে আরও রপ্তানি আদেশ আসবে বলে আশাবাদী তারা। তবে এদের কেউ ক্রেতার নাম উল্লেখ করতে রাজি হননি।

জানতে চাইলে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, কিছু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পর উদ্যোক্তারা শিল্পকে পুনর্গঠনের চ্যালেঞ্জ নেন। প্রায় এক দশক ধরে উদ্যোক্তাদের অক্লান্ত পরিশ্রম, কারখানার নিরাপত্তা খাতে হাজার কোটি টাকা ব্যয় এবং সরকার, ক্রেতাপ্রতিষ্ঠান-উন্নয়ন সহযোগীদের সহায়তায় বাংলাদেশের পোশাক শিল্প এখন সারাবিশ্বে নিরাপদ শিল্পের রোল মডেল। যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) ‘লিড প্লাটিনাম’ সনদ পেয়েছে দেশের ১৪৩টি পোশাক কারখানা। শিল্পপ্রতিষ্ঠান ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ ১০০টি কারখানার মধ্যে ৩৯টিই বাংলাদেশের। এসবের সুফল পাচ্ছে পোশাক খাত। এ ধারাবাহিকতা ধরে রাখতে সব শ্রমিকের জন্য টিকা নিশ্চিত করা প্রয়োজন।

দেশের মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশ আসে পোশাক রপ্তানি থেকে। সর্বশেষ তথ্য অনুযায়ী, সদ্য সমাপ্ত অর্থবছরের শেষ ১১ মাসে দুই হাজার ৮৫৬ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। দেশের মুদ্রায় তা প্রায় আড়াই লাখ কোটি টাকা।

চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী এম এ সালাম বলেন, বিশ্বের অনেক গার্মেন্টস ফ্যাক্টরিিির সাথে বাংলাদেশের কারখানাগুলো প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। আমাদের কাজের মান ভালো হওয়ার কারণে ইউরোপ ও আমেরিকায় এর চাহিদা বেশিি। তাই আগামীর সম্ভাবনা থাকে বিভিন্ন সহযোগিতার মাধ্যমেে এগিয়ে নিয়ে যেতে হবে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ডেঙ্গু নিয়ন্ত্রণে চট্টগ্রাম মডেল সফল, অ্যাম্বুলেন্স ভাড়া হবে নির্ধারিত ও স্বচ্ছ:- মেয়র ডা. শাহাদাত

বাংলাদেশের তৈরি পোশাক বাজার দখল করেছে ইউরোপ ও আমেরিকায়।

আপডেট সময় : 04:56:57 pm, Friday, 9 July 2021