Dhaka , Tuesday, 14 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সিএমপি, ৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি-ডিপিডিটির সমঝোতা স্মারক স্বাক্ষর ও প্রশিক্ষণ অনুষ্ঠিত রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০ কোটি টাকার বাজেট ঘোষণা, উদ্বৃত ৩কোটি টাকা টানা বর্ষণে রূপগঞ্জের গোলাকান্দাইলে জলাবদ্ধতা, পানিবন্দি লক্ষাধিক মানুষ পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগেলো চসিককে হস্তান্তর করা হবে: – প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবার সম্মিলিত প্রচেষ্টাই আধুনিক নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব ।। অধ্যাপক মামুন মাহমুদ…।। ‘জুরাসিক পার্ক’ তারকা স্যাম নিল আর নেই বেলিংহামের চোট, আর্জেন্টিনা ম্যাচে খেলবেন তো? খামেনিসহ সব হত্যার বিচার নিশ্চিত করবে ইরান দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করেই আইএমএফের সঙ্গে নতুন প্রোগ্রাম হবে: অর্থমন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম আর নেই কুড়িগ্রামে একসঙ্গে যমজ তিন বোনের ট্যালেন্টপুল বৃত্তি অর্জন প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ২৫ কোটি বৃক্ষায়ন, সবুজ হোক দেশ, সুন্দর হোক পরিবেশ নরসিংদী টানা বর্ষণে জলাবদ্বতা, বিপাকে সাধারণ মানুষ বিশ্ব জনসংখ্যা দিবসে পাইকগাছায় ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব পুরস্কার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বন্যাদুর্গতদের জন্য বিপিসির ত্রাণ প্রদান বন্যাদুর্গত মানুষের পাশে চট্টগ্রাম জেলা পুলিশ রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানের সামনে বালু ফেলার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে , বাঁধা দেওয়ায় হামলা, আহত -১০ রূপগঞ্জে ৪৪বস্তা চিনি ও ডাকাতের কাজে ব্যবহৃত হয় একটি ট্রাকসহ ৩জন ডাকাত সদস্য গ্রেফতার সাতকানিয়ার দক্ষিণ রূপকানিয়ায় বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াতে ইসলামী ইমারত নির্মাণ আইনের কঠোর প্রয়োগের নির্দেশ, নকশাবহির্ভূত ভবনে ‘জিরো টলারেন্স’ সাতকানিয়ায় বন্যায় নিহত শিশু ইসমাইলের পরিবারকে জামায়াতের সমবেদনা ও আর্থিক সহায়তা পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মেয়র ডা. শাহাদাত ও সংসদ সদস্যরা চমেক হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী দম্পতি গ্রেফতার পাহাড়ের পাদদেশে আর কোনো বসতি নয়, ক্ষতিগ্রস্ত সবাইকে পুনর্বাসন করা হবে:- প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মধুপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা রাজনগরের মনসুরনগরে বন্যার্ত ৩০০ পরিবারের মাঝে এমপি এম. নাসের রহমানের ত্রাণ বিতরণ রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক আনন্দভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

বস্তায় ভরে ৮টি কুকুর ছানাকে পানিতে ফেলে হত্যা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:22:44 pm, Monday, 1 December 2025
  • 111 বার পড়া হয়েছে
পাবনা প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে ৮টি জীবিত কুকুরছানাকে বস্তায় ভরে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ঈশ্বরদী উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়ন এর বিরুদ্ধে।
‎ঘটনা জানাজানি হতেই উপজেলা জুড়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে অভিযোগ থেকে নিজেকে বাঁচাতে নয়ন দায় চাপিয়েছেন তার স্ত্রীর ওপর। ইতোমধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
‎রবিবার ৩০ নভেম্বর রাতে কোনো এক সময়ে এ নৃশংস কাজটি করা হয় বলে ধারণা করা হচ্ছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে পুকুরের পাশে বস্তার ভেতর ছানাগুলোর মৃতদেহ পাওয়া যায়।
‎সরেজমিনে গিয়ে দেখা যায়, মাটিতে পড়ে আছে আটটি নিথর ছোট প্রাণ। আর পাশে মা কুকুরটির আর্তনাদ, কান্নায় যেন পাগল প্রায় অবস্থা। পরিচিত এই কুকুরটিকে সবাই ভালো বেসে ‘টম’ নামে ডাকতেন। দীর্ঘদিন ধরে সে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের এক কোণে থাকত, সবারই প্রিয় ছিল।
‎প্রায় এক সপ্তাহ আগে টম আটটি বাচ্চা প্রসব করেছিল। স্বাভাবিকভাবেই চলে যাচ্ছিল তাদের দিন। কিন্তু রবিবার সকাল থেকেই অস্থিরভাবে ছুটোছুটি করতে দেখা যায় টমকে। পরে জানা যায় তার বাচ্চাগুলোকে খুঁজে না পেয়ে এমন আচরণ করছে।
‎অফিসের কর্মকর্তারা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তা নয়ন ও তার স্ত্রী মিলেই বস্তায় ভরে জীবন্ত অবস্থায় ছানাগুলোকে পুকুরে ফেলে দিয়েছেন। একদিন পর মিলেছে তাদের মরদেহ।
‎স্থানীয় বাসিন্দা সাগর হোসেন রনি বলেন, এভাবে জীবিত কুকুর ছানা গুলোকে হত্যা করা গণহত্যার মতোই অপরাধ। যে নিরীহ প্রাণীকে এভাবে মেরে ফেলতে পারে, সে মানুষকেও মারতে দ্বিধা করবে না। তিনি দ্রুত দোষীদের বিচার দাবি করেন।
‎অভিযুক্ত নয়ন অবশ্য দাবি করেছেন, তিনি এ কাজ করেননি। তার বক্তব্য, আমার স্ত্রী এটা করেছে। জানতে পেরে আমি তাকে বকা দিয়েছি।
‎ঘটনার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। তিনি বলেন, আমি ঘটনা শুনেছি। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের পাশে ছানাগুলোর মরদেহ মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের ২০ কোটি ৬৬ লাখ ১২ হাজার টাকা বাজেট ঘোষণা করা হয়েছে

বস্তায় ভরে ৮টি কুকুর ছানাকে পানিতে ফেলে হত্যা

আপডেট সময় : 08:22:44 pm, Monday, 1 December 2025