Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা নগরীর একসেস রোডে ইন্টারনেট সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত ০৮ (আট) আসামী গ্রেফতার কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো গাড়িতে ইয়াবা পাচার, আটক ৩ রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা রূপগঞ্জে যুবলীগ নেতার দখলে থাকা কৃষকের জমি উদ্ধার করে দিয়ে প্রশংসায় ভাসছেন ছাত্রদল নেতা বন্যার্ত মানুষের পাশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীতে চউকের চাল বিতরন ‘ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই’ আর্জেন্টিনার ‘স্পেশাল’ অনুরোধ রাখল ফিফা আন্তর্জাতিক বাজারে বাড়ল তেলের দাম টানা দুই দফায় ভরিতে কত কমল স্বর্ণের দাম ফারাক্কার চেয়ে বড় মরণফাঁদ হচ্ছে নেতৃত্ব সংস্কারের গুরুত্ব অনুধাবনে ব্যর্থতা: নাসির উদ্দীন পাটোয়ারীর পোস্ট প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিপর্যস্ত ও লুণ্ঠিত শিক্ষাব্যবস্থাকে বিনির্মাণ করব: মাহ্দী আমিন চট্টগ্রামের আনোয়ারায় বন্যাকবলিত এলাকায় এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ বন্যা পরবর্তী পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার:- দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘এক টাকায় শিক্ষা’র এক দশক পূর্তি উদযাপন নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে বৃষ্টি হলেই ডুবে যায় গাজীপুর নগরী, মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান বাঁশখালীর বন্যাকবলিত অঞ্চলে এ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের ত্রাণ বিতরণ চট্টগ্রামের বন্যাদুর্গত ১৫০০ পরিবারের পাশে রিজভী আহম্মেদ ও প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; দ্রুত সুষম ত্রাণ ও পুনর্বাসনের নির্দেশ চট্টগ্রামে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করল চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রামগঞ্জের পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য PUNAB National Award 2026: ‘Bangla Innovator’ পেল স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড

বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচনে দুর্নীতির অভিযোগ।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:53:57 am, Monday, 19 February 2024
  • 129 বার পড়া হয়েছে

বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচনে দুর্নীতির অভিযোগ।।

মোঃআবু কাওছার মিঠু
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
রাজধানীর যাত্রাবাড়ী থানার দনিয়া বর্ণমালা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গভর্নিং বডির নির্বাচনকে ঘিরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। আগের কমিটি বহাল রেখে আগামী ২৩ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
অবিভাবক প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি পদে যারা নির্বাচন করছেন তাদের অভিযোগ, আগের কমিটির সভাপতি আব্দুস সালাম বাবু ও অধ্যক্ষ তাদের কোটি কোটি টাকার অনিয়ম, দুর্নীতি আড়াল করার জন্য নতুন কমিটিতে তাদের মনোনীতদের যে কোনো উপায়ে বিজয়ী করার জন্য নানা অপকৌশলসহ সব ধরণের অনিয়ম করে চলেছেন। এসব বিষয়ে ঢাকা জেলা প্রশাসকের কাছে একাধিক লিখিত অভিযোগও দেয়া হয়েছে। সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক-শিক্ষা ও আইসিটি-বরাবরে এক আবেদনে বলা হয়েছে, নির্বাচনে শিক্ষক প্রতিনিধি পদে কলেজ ও স্কুল শাখায় শিক্ষকদের ভোটার তালিকায় কলেজ ও স্কুল শাখার শিক্ষকদের আলাদা করা হয়নি। এমনকি ভোটার তালিকায় অধ্যক্ষ, দুই জন সহকারী প্রধান শিক্ষক, একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ও একজন সহকারি লাইব্রেরীয়ানের নাম অন্তর্ভূক্ত করা হয়েছে। অথচ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন প্রবিধান-২০০৯ এবং সংশোধনী-২০১৭ ইং এর ২ এর-থ-ধারায় বলা হয়েছে, অধ্যক্ষ ও সহকারি প্রধান শিক্ষক ভোটার হতে বা ভোট দিতে পারবেন না। এ বিষয়ে অধ্যক্ষকে জানানোর পর কোনো প্রতিকার মেলে নি।
নির্বাচনে ভোটার তালিকা চূড়ান্ত করা হয় গত ১ জানুয়ারি ২০২৪। ২ জানুয়ারি চূড়ান্ত তালিকায় গভর্নিং বডির সভাপতি ও অধ্যক্ষ স্বাক্ষর করেন। অথচ ভোটার তালিকা পর্যালোচনা করে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে ভর্তি হয়েছে এমন শিক্ষার্থীর অবিভাবককেও ভোটার করা হয়েছে। যেমন, ৬৮২ নং ভোটারের পোষ্য বা সন্তান ভর্তি হয়েছে জানুয়ারির ২২ তারিখে। ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, রোল ২২৬। সে ভর্তি হয়েছে জানুয়ারির ২ তারিখে। অথচ বর্তমান সভাপতির পক্ষের না হওয়ায় তার অবিভাবককে ভোটার করা হয়নি। পক্ষান্তরে ৮ম শ্রেণির শিক্ষার্থী নাজমুল ইসলাম-রোল ৩১৪-৩ জানুয়ারি ভর্তি হওয়ার পরেও তার অবিভাবককে ভোটার বানানো হয়েছে। এমনিভাবে ৭ম শ্রেণির রোল ৩১০ থেকে ৩২৩ রোল পর্যন্ত সব শিক্ষার্থী জানুয়ারির ১৩ তারিখে ভর্তি হওয়ার পরেও তাদের অবিভাবকদের ভোটার বানানো হয়েছে। যাদের ভোটার নম্বর ক্রমানুসারে ৬৬৮  থেকে ৬৮২ পর্যন্ত। যথাক্রমে ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে জানুয়ারি মাসের মাঝামাঝি বা তারও পরে। অথচ এদের বেশিরভাগ অবিভাবককে ভোটার বানানো হয়েছে। অন্যদিকে, বর্তমান সভাপতির দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদকারী মো. নাজিম উদ্দিন সরকার-পিন্টু-তার মেয়েকে জানুয়ারি মাসের ২৩ তারিখে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি করানোর কারণে তার অবিভাবক প্রতিনিধি পদের মনোনয়ন বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসন অফিসের সহকারী কমিশনার-শিক্ষা-ও প্রিজাইডিং অফিসার মো. শফিকুল ইসলাম। অথচ জানুয়ারির ২৩ তারিখে বা তারও পরে ভর্তি হওয়ার অনেক অবিভাবকও ভোটার হয়েছেন। জানুয়ারির ২২ তারিখে সন্তানকে ভর্তি করে ভোটার হয়েছেন ৬৮২ নং ভোটার। শুধু তাই নয়, মৃত ব্যক্তি এবং একই শিক্ষার্থীর অবিভাবক হিসাবে একাধিক ভোটারের নাম স্থান পেয়েছে ভোটার তালিকায়। নুসরাত জাহান নামে দশম শ্রেণির শিক্ষার্থীর-রোল ৪৫৪-পিতা মৃত হারুন অর রশীদ। ভোটার তালিকায় এই মৃত ব্যক্তির নামও আছে। নাম আছে দশম শ্রেণির মাহবুবা স্বপ্নার মৃত পিতা মোস্তাফিজুর রহমানেরও। ভোটার তালিকায় ২৬০২ এবং ২৬০৩ নম্বরে একই অবিভাবকের নাম। একইভাবে ২৬০৪ ও ২৬০৫ নম্বর, ২৬০৮ ও ২৬০৯ নম্বর ভোটারও একই ব্যক্তি। নির্বাচনে প্রতিন্দ্বন্দ্বিতাকারী অবিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের আশঙ্কা জাল জালিয়াতির মাধ্যমে বর্তমান সভাপতি ও অধ্যক্ষের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার জন্য এসবই ষড়যন্ত্র  ও দূরভিসন্ধিমূলক কূট-কৌশল। যে কৌশলে দুই যুগের বেশি সময় ধরে সভাপতি ও অধ্যক্ষ কোটি কোটি টাকা লোপাট করেও রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ

বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচনে দুর্নীতির অভিযোগ।।

আপডেট সময় : 03:53:57 am, Monday, 19 February 2024