Dhaka , Friday, 24 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ পাইকগাছায় স্পটে হাটবাজারের চান্দিনা ভিটি লাইসেন্স নবায়ন; রাজস্ব আদায় ত্বরান্বিত ১৮তম নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম কেন ইনস্টাগ্রামে বার্তা আদান-প্রদানে বিভ্রাট দেখা দিয়েছিল? স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান নিয়ে ইসলাম কী বলে চায়ের সঙ্গে বিস্কুটের মতো সাধারণ অভ্যাসেই লুকিয়ে আছে বড় স্বাস্থ্য ঝুঁকি! দেশের তরুণ প্রজন্মকে নিয়ে আমি গর্বিত: টুইঙ্কেল খান্না গার্দিওলার ইতালির কোচ হওয়া নিয়ে যা জানা গেল যন্তর মন্তর অভিমুখে আন্দোলনকারী শিক্ষার্থীদের আটকে দিচ্ছে দিল্লি পুলিশ ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক রাষ্ট্রপতির ‘পদত্যাগ’ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ইনোভারের বিজনেস মিট ও মতবিনিময় সভা অনুষ্ঠিত টঙ্গীতে ছাত্রশিবিরের গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মিছিল নোয়াখালীতে বাসি খাবার বিক্রির অভিযোগে দুই বিরিয়ানি হাউজে জরিমানা মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈধ জাল দেলপাড়া-চিতাশাল সড়কের সংস্কারকাজ পরিদর্শনে নারায়ণগঞ্জ সদর ইউএনও ভক্তের ছদ্মবেশে বাসায় ঢুকে স্বর্ণালংকার লুট গ্রেপ্তার প্রতারক সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজিসহ নানা অপকর্মের বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের বিবৃতি উদ্ধার, ত্রাণ, চিকিৎসাসেবা ও পুনর্বাসনে মাঠে ডিসি জাহিদুল ইসলাম রামগঞ্জ পৌরশহরে সড়ক সংস্কারের ধীরগতি জন দুর্ভোগ চরমে টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত পূবালী ব্যাংকের উদ্যোগে চরভদ্রাসনে ‘এক দেশ এক QR লেনদেন’ শীর্ষক BANGLA QR সভা অনুষ্ঠিত সাত বছর পরকীয়া, বিয়ের মাস পেরোতেই সেই স্ত্রীকে তালাক দিলেন রেলের ডিজির পিএস। মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে রামগঞ্জের এক রেমিটেন্স যোদ্ধার মৃত্যু মধুপুর পৌরবাসীর দুর্ভোগ কমাতে নিরলস ভাবে কাজ করছেন মেয়র প্রার্থী খন্দকার মোতালিব সোনারগাঁয়ে জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন ও কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন কুতুবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান: তিন ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা ১৮ জনের সমস্যা শুনে ডিসি ‘র তাৎক্ষণিক নির্দেশনা; অসহায়দের আর্থিক সহায়তা, ২১ পরিবার পেল ত্রাণ ৫০ লাখ টাকা জলে, এক মাসেই ধসে গেল রাস্তা, অবরুদ্ধ ৫ গ্রামের মানুষ

বরিশালে শুরু হয়েছে অসমাপ্ত সড়ক ব্রীজের কাজ- মান নিয়ে সন্তুষ্টি এলাকাবাসীর।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:30:46 pm, Saturday, 7 September 2024
  • 159 বার পড়া হয়েছে

বরিশালে শুরু হয়েছে অসমাপ্ত সড়ক ব্রীজের কাজ- মান নিয়ে সন্তুষ্টি এলাকাবাসীর।।

বিশেষ প্রতিবেদক।।
   
বরিশাল সদর উপজেলার অসমাপ্ত সড়ক ও ব্রীজের উন্নয়ন কাজ শুরু হয়েছে গেছে। ১০ ইউনিয়নের গ্রামগুলোতে খুবই দ্রুত গতিতে কাজগুলো চলছে এবং এবার ইটের খোয়া ও পাথরের গুনগত মান নিয়েও সন্তুষ্টি প্রকাশ করলেন এলাকাবাসী।
    
সরেজমিনে শনিবার সকাল থেকে বরিশালের চরকাউয়া- টুঙ্গিবাড়িয়া ও চাঁদপুরা ইউনিয়ন ঘুরে সড়ক ও ব্রীজের অসমাপ্ত কাজগুলো চলমান দেখা গেছে। তবে  চরকাউয়া ইউনিয়নের দুটি ব্রীজ ও কালভার্টের কাজ এখনো বন্ধ পাওয়া গেছে। টুঙ্গিবাড়িয়া- সাহেবের হাট সড়ক- পতাং স্কুল সড়কের কাজ এখনো অনুমোদন পায়নি। তবে চলমান অসমাপ্ত সড়কের বাকী কাজ সম্পন্ন হয়েছে। চাঁদপুরা ইউনিয়নের ঘোপের হাট থেকে তালুকদার হাট সড়কের কাজ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে স্থানীয় বাসিন্দা তহিদ তালুকদার বললেন- সাবেক সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এই ইউনিয়নের প্রায় ২০টি সড়কের কাজ শুরু করেছিলেন। তার থাকাবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ নিয়ে তিনি নিজেই অসন্তোষ প্রকাশ করেছিলেন।
একই ঠিকাদার এখন এই কাজ করছে। কিন্তু এবার এই সড়কের ইটের খোয়া ভাঙতে যেয়ে আগুনের ঝলক দেখেছি। চমতকার কাজ হচ্ছে এবার। আবার ওপাশে বাইলাখালি ব্রীজের ঠিকাদার নাসির চমৎকার পাথর এনে জড়ো করছেন। যা চোখে পড়ে। ৮ সেপ্টেম্বর সকালে এই ব্রীজের ঢালাই শুরু হবে বলে জানান তিনি।
একটু হেঁটে ঘোপের হাট পার হতেই ইট বিছানো হেরিংবনের অবস্থা শোচনীয় চোখে পড়ে। এরপরই বাইলাখালি ব্রীজের অসমাপ্ত কাজ চোখে পড়লো। ২০২২ সালের ৯ জুন এই ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এখানে স্থানীয়রা জানালেন- তিনি খুবই ভালো মানুষ ছিলেন। আমরা দলমত নির্বিশেষে পছন্দ করি কারণ- তিনি যা বলতেন তা করতেন।  আমাদের জন্য তিনি এই সড়ক ও ৫টি ব্রীজ কালভার্টের কাজ শুরু করেছিলেন। যা তার আগে আর কেউ করেনি। এই ব্রীজ ও কালভার্টের কাজ তিনটি সমাপ্ত হয়েছে দুটির কাজ বাকী আছে বলে জানালেন বাসিন্দা ইউসুফ হাওলাদার।  
এই সড়ক ধরে একটু এগোতেই আরো একটি ব্রীজের কাজ অসমাপ্ত পড়ে আছে। এখানে পাশাপাশি আরো দুটো ব্রীজের একটি পুরোপুরি সম্পন্ন হয়েছে। 
স্থানীয়রা জানালেন ছাত্র জনতার আন্দোলনের অনেক আগে থেকেই এসব কাজ বন্ধ ছিলো। কাজের মান ভালো না হওয়ায় জাহিদ ফারুক এগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। এ নিয়ে মামলা মোকদ্দমাও ছিলো। এখন অন্তর্বর্তীকালীন সরকারের আদেশে আবার কাজ শুরু হয়েছে। তবে এবার ইট পাথরের গুনগত মান অনেক ভালো বলে জানান তারা।
এবিষয়ে স্থানীয় সরকার প্রকৌশলী বলেন- বর্ষার কারণে সড়কের গুরুত্ব বিচার করে কাজে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এই মুহূর্তে সদর উপজেলার ১০- ১২টি সড়কের কাজ চলছে বলে জানান  উপজেলা প্রকৌশলী মাঈনুল মাহমুদ। তিনি আরো বলেন-  চাঁদপুরা ইউনিয়নের তালুকদার হাট থেকে ঘোপের হাট সড়কের প্রায় এক কিলোমিটার সড়কের কাজ চলমান এবং একমাসের মধ্যে এ কাজ শেষ হবে। আজ সকালে -৮ সেপ্টেম্বর-  বাইলাখালি ব্রীজের ঢালাই শুরু হবে। এই ব্রীজের কাজ শেষ হলে অন্য ব্রীজ ও কালভার্টের কাজ শুরু করা হবে বলে জানান তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে সড়ক নির্মাণ করায় রূপগঞ্জে জলাবদ্ধতায় নগরপাড়া বাজারে কেনাবেচা বন্ধ \ দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ

বরিশালে শুরু হয়েছে অসমাপ্ত সড়ক ব্রীজের কাজ- মান নিয়ে সন্তুষ্টি এলাকাবাসীর।।

আপডেট সময় : 01:30:46 pm, Saturday, 7 September 2024