Dhaka , Friday, 24 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি

ফেসবুকে আপত্তিকর কমেন্ট,চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ

  • Reporter Name
  • আপডেট সময় : 05:57:09 pm, Sunday, 24 July 2022
  • 159 বার পড়া হয়েছে

ফেসবুকে আপত্তিকর কমেন্ট,চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইয়ুব আলীর বিরুদ্ধে আপত্তিকর ফেসবুক কমেন্টসহ নানা অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মিরা ।

গতকাল শনিবার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে সামনে রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের নেতাকর্মিরা এ কর্মসূচি পালন করে।

রামপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোকারম হোসেন বাহারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সেতুমন্ত্রীর ভাগনে রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজীস সালেকিন রিমন, চরফকিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জায়দল হক কচি, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী শাহীন প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইয়ুব আলী সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের সম্মানহানি করে আপত্তিকর ফেসবুক কমেন্ট,ছোট ফেনী নদী থেকে বালু উত্তোলন, মুছাপুর ক্লোজার সংলগ্ন খাস জায়গা দখলের তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়ে ইউপি চেয়ারম্যান মো.আইয়ুব আলীকে আওয়ামীলীগ থেকে বহিষ্কারের দাবি করেন। প্রতিবাদ সভা শেষে বিক্ষুদ্ধ নেতাকর্মিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইয়ুব আলীর কুশপুত্তলিকা দাহ করেন। ইউপি চেয়ারম্যান মো.আইযুব আলী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহনও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার অনুসারী।

কমেন্টের বিষয়ে জানতে চাইলে মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইযুব আলী কমেন্ট করার সত্যতা নিশ্চিত করেন। তবে তার বিরুদ্ধে আনীত অপর অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন বলে তিনি দাবি করেন। চেয়ারম্যান আরো বলেন, ওবায়দুল কাদের আমাদের গর্বের ধন। নোয়াখালীর সাংবাদিক হয়ে কেন এখানে এ কথাটা আসবে,কে হচ্ছেন। আমি ওই সাংবাদিককে ইঙ্গিত করে লিখেছি আমি হব। ঊনি না হলেও সাংবাদিকরা নিউজ করতে পারে না। কে হচ্ছেন? আমরা একজন তৃণমূলের কর্মি। আমার পুনরায় জন্ম হলেও তো ওই পর্যায়ে যেতে পারব না।

কাদের মির্জা ঘোষিত কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল বলেন,এ ধরনের মন্তব্য ন্যাক্কারজনক। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান বলেন, এ ধরনের মন্তব্য দুঃখজনক। এ ধরনের মন্তব্যকারীকে তিনি দল থেকে বহিষ্কারের দাবি করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ জুলাই) নোয়াখালী ২৪ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের লাইক পেজে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আটজন জাতীয় নেতার ছবি দিয়ে জনমত যাচাইয়ে একটি পোস্টে লেখা হয় কে হচ্ছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। ওই পোস্টে সেতুমন্ত্রীর নিজ উপজেলা কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আইয়ুব আলী কমেন্ট করেন আমি হব। ওই পোস্টে তার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়। অনেকে এমন মন্তব্যের কারণ খুঁজতে থাকেন? মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। আর সেই সাথে বইতে শুরু করে নানা সমালোচনা। ঘটনা বেগতিক দেখে ইউপি চেয়ারম্যান এরপর নিজেই কমেন্টটি সরিয়ে নেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

ফেসবুকে আপত্তিকর কমেন্ট,চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ

আপডেট সময় : 05:57:09 pm, Sunday, 24 July 2022