Dhaka , Monday, 7 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

ফতুল্লা বিসিকে ফেয়ার অ্যাপারেলসে শ্রমিক অসন্তোষ, পরিস্থিতি স্বাভাবিক

  • Reporter Name
  • আপডেট সময় : 07:01:01 pm, Monday, 12 January 2026
  • 74 বার পড়া হয়েছে

এস এম রনি, স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বিসিক শিল্পনগরীতে অবস্থিত ফেয়ার অ্যাপারেলস লিমিটেডে বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে।১১ জানুয়ারি সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ ঘটনা ঘটেছে।জানা যায়, গতকাল সকাল থেকে কারখানার শ্রমিকরা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সংক্রান্ত মোট ৮ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল— নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন ও ওভারটাইম পরিশোধ, হেলপারদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ, অর্জিত ছুটির টাকা প্রদান, হাজিরা বোনাস বৃদ্ধি, দুই ঈদে বেসিক অনুযায়ী বোনাস, মাতৃত্বকালীন ছুটিসহ ১২০ দিনের বেতন, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং জয়েনিং ডেট পরিবর্তন করে নতুন আইডি কার্ড চালু না করা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারখানা কর্তৃপক্ষ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বিসিক কর্তৃপক্ষ, বিকেএমইএ, কলকারখানা অধিদপ্তরের প্রতিনিধি ও শ্রমিক নেতাদের সমন্বয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় কারখানার জিএম মোঃ মাহমুদুল হাসান, শ্রমিক নেতা আবু সাঈদ (সভাপতি, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি), নুর হোসেন সর্দার (সভাপতি, বিসিক আঞ্চলিক কমিটি) ও হাসনাত কবির (সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট) উপস্থিত ছিলেন।
আলোচনার মাধ্যমে বেতন ও ওভারটাইম প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে পরিশোধ, হেলপারদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ, হাজিরা বোনাস ৩৫০ টাকা প্রদান, বেসিকের ৫০ শতাংশ হারে দুই ঈদ বোনাস, মাতৃত্বকালীন ছুটিসহ ১২০ দিনের বেতন প্রদানসহ একাধিক বিষয়ে সমঝোতা হয়।
এ অবস্থায় শ্রমিকরা সমঝোতায় সম্মত হলেও, পরে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি এডভোকেট ইসমাইল কারখানার সামনে উপস্থিত হয়ে আরও দুটি নতুন দাবি উত্থাপন করেন। এসব দাবির মধ্যে ছিল দেরিতে কারখানায় প্রবেশজনিত বেতন কর্তন ও আন্দোলনকালে কর্মবিরতির দিনের বেতন কর্তন না করা। নতুন দাবিকে কেন্দ্র করে শ্রমিকরা পুনরায় আন্দোলনে নামলে বিষয়টি অমীমাংসিত থেকে যায়।পরবর্তীতে সন্ধ্যা ৭টার দিকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে যার যার বাসায় ফিরে যান।নুর হোসেন সর্দার ও হাসনাত কবিরের নেতৃত্বে শ্রমিকরা বিসিক এলাকায় মিছিল করেন এবং দাবি পূরণ না হলে সড়ক অবরোধের ঘোষণাও দেন।বর্তমানে সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য,কারখানা মালিক: মোঃ কাশেম,মোট শ্রমিক: ৮৭০ জন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

ফতুল্লা বিসিকে ফেয়ার অ্যাপারেলসে শ্রমিক অসন্তোষ, পরিস্থিতি স্বাভাবিক

আপডেট সময় : 07:01:01 pm, Monday, 12 January 2026