Dhaka , Thursday, 16 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

প্রার্থিতা ফিরে পেলেন টাঙ্গাইল-১ আসনের মোহাম্মদ আলী

  • Reporter Name
  • আপডেট সময় : 06:40:57 pm, Saturday, 10 January 2026
  • 51 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রার্থিতা ফিরে পেয়েছেন।
এর আগে প্রাথমিক যাচাই-বাছাইয়ে মোহাম্মদ আলীর জমা দেওয়া ১ শতাংশ ভোটারের তালিকার মধ্যে একজনের তথ্য নিয়ে অসংগতি দেখা দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।
শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত আপিল শুনানিতে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
শুনানি শেষে সাংবাদিকদের মোহাম্মদ আলী বলেন, আমি মোহাম্মদ আলী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পত্র দাখিল করেছি। আমার এক শতাংশ ভোটারের মধ্যে নয়জন ভোটার যাচাই-বাছাইয়ে সঠিক পাওয়া যায়। একটি ভোটার সঠিক না পাওয়ায় আমার মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরে আমি যথাসময়ে আপিল করি। আজ বিজ্ঞ কমিশন আমার আপিল শুনানি করেছেন।
ব্যারিস্টার আশরাফ বলেন, একজন ভোটারের নম্বর ভুল থাকায় যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। অথচ বিধিমালা অনুযায়ী সরেজমিনে যাচাই-বাছাই করার নিয়ম রয়েছে। সে ক্ষেত্রে ওই ভোটারকে উপস্থিত করে তার কাছে জিজ্ঞাসা করা হয়নি। তার ঠিকানা ও ফোন নম্বর দেওয়া হয়েছিল। মহামান্য নির্বাচন কমিশনে আপিল করার পর শুনানির একেবারে শুরুতেই কমিশন আমাদের আপিল মঞ্জুর করেন।
তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্টের মধুপুর-ধনবাড়ী আসনে নির্বাচনে অংশগ্রহণে আর কোনো প্রতিবন্ধকতা রইল না। তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি এখন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের একজন বৈধ স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

প্রার্থিতা ফিরে পেলেন টাঙ্গাইল-১ আসনের মোহাম্মদ আলী

আপডেট সময় : 06:40:57 pm, Saturday, 10 January 2026