Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

পূর্বাচল তিনশোফিট সড়কে ফুটওভারব্রিজসহ বিভিন্ন দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট সময় : 02:00:25 pm, Thursday, 2 October 2025
  • 98 বার পড়া হয়েছে

মোঃ রাকিবুল ইসলাম, পূর্বাচল প্রতিনিধি:

পূর্বাচল তিনশোফিট সড়কে ফুটওভারব্রিজ, জেব্রা ক্রসিং ও ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে সড়কের মস্তুল এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ। কর্মসূচির কারণে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পূর্বাচল তিনশোফিট সড়ক নির্মাণকালে মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। অথচ এ অঞ্চলের দুই পাশে রয়েছে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও আবাসন প্রকল্প। প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ ঝুঁকি নিয়ে সড়ক পারাপার হয়। কিন্তু সড়কটিতে নেই কোনো পুলিশ বক্স, নেই জেব্রা ক্রসিং। ফলে বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেল, প্রাইভেটকার ও ট্রাকের ধাক্কায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, কেড়ে নিচ্ছে নিরীহ মানুষের প্রাণ।

স্থানীয়দের দাবি, সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত হওয়ার পর থেকে কুড়িল বিশ্বরোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে শুধু মস্তুল এলাকায় প্রাণ হারিয়েছেন প্রায় ২০ জন। শুধু গত দুই মাসেই এই সড়কে মোটরসাইকেল, অটোরিকশা, প্রাইভেটকার ও ট্রাক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী, শ্রমজীবী, প্রবাসফেরতসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছিলেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, রাজধানীর কুড়িল প্রগতি সরণি থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ১২.৫ কিলোমিটার বিস্তৃত পূর্বাচল তিনশোফিট সড়ক প্রতিদিনই পরিণত হচ্ছে মৃত্যুর ফাঁদে। চৌদ্দ লেনবিশিষ্ট এ সড়কে গাড়ি চলে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে। উল্টো পথে গাড়ি চলা, নিরাপত্তাহীন রাস্তা, ফুটওভারব্রিজের অভাব এবং জেব্রা ক্রসিং না থাকায় পথচারীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বসুন্ধরা আবাসন প্রকল্প এলাকায় প্রতিটি পয়েন্টে ওভারব্রিজ নির্মাণ হলেও মস্তুল ও পিংক সিটি এলাকায় প্রাণঘাতী দুর্ঘটনার পরও কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। অথচ জনগণের করের টাকায় সরকার পরিচালিত হলেও সাধারণ মানুষের প্রাণের দাবিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না।

তারা দ্রুত মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুটওভারব্রিজ নির্মাণ, জেব্রা ক্রসিং চিহ্নিতকরণ ও পুলিশ বক্স স্থাপনের দাবি জানান। অন্যথায় তারা আরও বড় ধরনের কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

পূর্বাচল তিনশোফিট সড়কে ফুটওভারব্রিজসহ বিভিন্ন দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় : 02:00:25 pm, Thursday, 2 October 2025