Dhaka , Saturday, 25 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ লালমনিরহাটে মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস পালনের তোড়জোড়: প্রস্তুতি সভা সম্পন্ টেকনাফে বিদেশি পিস্তলসহ ১ মানবপাচারকারী কোস্ট গার্ডের হাতে আটক আমাদের সম্মিলিত লক্ষ্য একটাই, আগামীর সুন্দর দুর্গাপুর : ডেপুটি স্পিকার কায়সার কামাল পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের দ্বিতীয় দিনের কর্মসূচি পালিত স্থানীয় সরকার নির্বাচন হবে কঠিন চ্যালেঞ্জ: পানি সম্পদ মন্ত্রী রানা প্লাজা ট্র্যাজেডির বিচার দাবিতে নারায়ণগঞ্জে লাল পতাকা র‍্যালী আড়াইহাজারে জমি বিরোধে সংঘর্ষ, আহত ৩—একজনের অবস্থা গুরুতর ইসলামি আদর্শের ভিত্তিতে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জামায়াতে ইসলামীর লক্ষ্য: মাওঃ আব্দুল হালিম রূপগঞ্জে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ল পিকআপ ভ্যান রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন চট্টগ্রামে অত্যাধুনিক হাসপাতাল এবং পার্ক গড়তে চান মেয়র ডা. শাহাদাত হোসেন দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়:- নির্দেশ পার্বত্য মন্ত্রীর সরকারের এক ইঞ্চি জমির রাজস্ব ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না:- ভূমি প্রতিমন্ত্রী জরাজীর্ণ টিনের ঘরে পাঠদান, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৬ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬’এর উদ্বোধন রাজাপুরে খাল পুনঃখননে অনিয়ম: পরিদর্শনে গিয়ে অসঙ্গতি পেলেন ইউএনও বেগমগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ অভিযানে ৭ লাখ ৮০ হাজার টাকা জরিমানা – বগুড়ায় কুপিয়ে-পিটিয়ে হত্যা, দিনের আলোতেই নৃশংসতা শিকার রকি ০৩ জন পেশাদার মাদক কারবারির পরিহিত স্যান্ডেল হতে ৩২৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম শহরকে ভালোবাসতে না পারলে উন্নয়ন টেকসই হবে না”:- চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি পূর্বাচলে মাদক ব্যবসায়ী ও প্লট খেকোদের বিরুদ্ধে সোচ্চার বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন জঙ্গল সলিমপুরের ত্রাস ‘নলা কাসেম’ বিদেশি পিস্তলসহ গ্রেফতার মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উদ্বোধন রূপগঞ্জে ইলেকট্রিশিয়ান অপহরণ মামলায় গ্রেফতার ৫ জরাজীর্ণ টিনের ঘরেই চলছে পাঠদান কার্যক্রম, বিনা বেতনে পড়াচ্ছেন শিক্ষকরা রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ি বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘ ৩২ বছরেও সরকারীকরণ হয়নি

পানছড়ি ভ্রাতঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আহ্বানে পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 07:42:19 pm, Friday, 5 August 2022
  • 143 বার পড়া হয়েছে

পানছড়ি ভ্রাতঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আহ্বানে পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে মানববন্ধন

এস চাঙমা সত্যজিৎ
বিশেষ প্রতিনিধি।।

ভ্রাতৃঘাতি সংঘাতের পথ পরিহার করে আন্দোলনে সামিল হবার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)’র প্রধান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমার প্রতি আহ্বান জানিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার পৃথক পৃথকভাবে দুই জায়গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটি।

আজ পানছড়ি উপজেলার চেঙ্গী ইউনিয়নের মনিপুর এলাকায় ও লোগাং ইউনিয়নের বাবুরো পাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ২০১৮ সালে জেএসএস-ইউপিডিএফ’র মধ্যকার হওয়া সমঝোতা মেনে চলার আহ্বান জানানো হয়।

আজ সকাল ১০টায় ২নং চেঙ্গী ইউনিয়নের মনিপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে পানছড়ি ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির সদস্য সচিব কালাচাঁদ চাকমার সভাপতিত্বে ও কমিটির সদস্য সঞ্জয় চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ২নং চেঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা, ভ্রাতৃঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির সদস্য অনিল চন্দ্র চাকমা ও ৪নং লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভূমিধর রোয়াজা। আর এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক বরুন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পরিণীতা চাকমা ও বৃহত্তর পার্বত্য চট্রগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ময় চাকমা।

অন্যদিকে, বাবুরো পাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে পানছড়ি ভ্রাতিঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান শান্তিজীবন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে ১নং লোগাং ইউনিয়নের চেয়ারম্যান জয় কুমার চাকমার সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মানেক পুদি চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের পানছড়ি উপজেলার সভাপতি এস মঙ্গল চাকমা প্রমুখ।

অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান শান্তি জীবন চাকমা পার্বত্য চট্টগ্রামের ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহ্বানে বক্তব্যের সাথে একটি স্বরচিত কবিতা পাঠ করেন। এতে তিনি সকল ভেদাভেদ ও হানাহানি ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমে ঝাঁপিয়ে পড়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধ না হলে পাহাড়ি জনগণের ক্ষতি ছাড়া কোন কিছুই লাভ হবে না। দীর্ঘ সময় ধরে চলা ভ্রাতৃঘাতি সংঘাতে জাতির যে ক্ষতি হয়েছে তা কোনভাবেই পূরণ হওয়ার সম্ভব নয়। তাই সকলকে ভ্রাতৃঘাতি সংঘাতের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য ঐক্যবদ্ধ হতে হবে। তিনি ইতি পূর্বে ‌ইউপিডিএফ-জেএসএস’র মধ্যেকার হওয়া সমঝোতা মেনে সংঘাত পরিহারের আহ্বান জানিয়েছেন।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা একটি বিশেষ মহলের ইন্ধনে জেএসএস নতুন করে ভ্রাতৃঘাতি সংঘাত শুরু করেছে উল্লেখ করে বলেন, ইউপিডিএফ’র পক্ষ থেকে বার বার সংঘাত বন্ধের আহ্বান ও চুক্তি বাস্তবায়নের আন্দোলনে সহযোগিতার আশ্বাস দেওয়ার পরও জেএসএস ইউপিডিএফ’র সাথে হওয়া সমঝোতা লঙ্ঘন করে সংঘাতমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা কারোরই কাম্য নয়। তাঁরা আরও বলেন, জনগণ আর ভাইয়ে ভাইয়ে সংঘাত, হানাহানি দেখতে চায় না, ঐক্যবদ্ধভাবে অধিকার আদায়ের আন্দোলন দেখতে চায়।

তাঁরা আরও বলেন, আমরা সবাই শান্তিতে থাকতে চাই, একতাবদ্ধ থাকতে চাই। সেজন্য আমরা আজকে এই মানববন্ধন থেকে অচিরেই সংঘাত বন্ধ করে শান্তি স্থাপনের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতি ভ্রাতৃঘাতি সংঘাত পরিহার করার আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাসাসের উদ্যোগে মরহুম লোকমান হোসেন ফকির এর মৃত্যু বার্ষিকী পালন

পানছড়ি ভ্রাতঘাতি সংঘাত প্রতিরোধ কমিটির আহ্বানে পানছড়িতে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : 07:42:19 pm, Friday, 5 August 2022