Dhaka , Tuesday, 8 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ র‍্যাব-সেনাবাহিনী পরিচয়ে প্রতারণা, স্কুল ছাত্রীকে ধর্ষণ, আটক পারভেজ নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু হাতিয়াতে ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ পিরোজপুরে মাসিক অপরাধ পর্যালোচনা সভা: বিশেষ পারফরম্যান্সে পুরস্কৃত কাউখালী ওসি আনোয়ার হোসেন ধর্মপাশায় পরিত্যক্ত কালিজানা ব্রিজ: ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ, ডেঙ্গু ঠেকাতে চট্টগ্রামে ২ হাজার মসজিদে একযোগে পরিচ্ছন্নতা অভিযান:- ডিসি জাহিদ সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত দেওয়া শুরু নাসীরকে এতদিন যারা তালি দিয়েছেন, এবার কি গালি দেবেন: আব্দুল কাদের সাড়ে ১১ হাজার ডাক্তার নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় দুই শিক্ষার্থীসহ তিন জনকে কুপিয়ে জখম রূপগঞ্জে কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য হলেন কুলাউড়ার জাকির সিদ্দিকী জামাল পাইকগাছা-কয়রা-দাকোপের ১২৮ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান

পাইকগাছার সাবেক ছাত্রনেতা বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:51:59 pm, Wednesday, 28 January 2026
  • 88 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছার সাবেক ছাত্রনেতা ও বিএনপি নেতা এসএম নাজমুল হুদা মিন্টুর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে প্রশাসন ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন তিনি।

এসএম নাজমুল হুদা মিন্টু পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। এর আগে তিনি পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব এবং খুলনা জেলা ছাত্রদলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি এলাকায় তিনি একজন সফল ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক হিসেবে পরিচিত। তার পিতাও ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। মিন্টুর মালিকানায় চাঁদখালী ও গজালিয়ায় দুটি মৎস্য আড়ৎ, চাঁদখালী বাজারে একটি বাগদা চিংড়ি পোনার নার্সিং পয়েন্ট, প্রায় ৩০ বিঘা আয়তনের একটি লিজকৃত মৎস্যঘের রয়েছে। এছাড়া তিনি চাঁদখালী গরুর হাটের ইজারাদার এবং ইটভাটায় কয়লা সরবরাহ ব্যবসাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে, তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে পারেন। এ লক্ষ্যেই রাজনীতি ও ব্যবসার পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে তার উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে চাঁদখালী এলাকার পানি সরবরাহের স্লুইচগেট সংলগ্ন খাল খনন কাজ সম্পন্ন হয়েছে। এছাড়া নিজস্ব অর্থায়নে কানুয়ার ডাঙা এলাকায় একটি সড়ক নির্মাণ করেছেন তিনি। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে নিয়মিত সহযোগিতা করে আসছেন বলেও জানান তিনি।

এসব কর্মকাণ্ডের ফলে এলাকায় তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ছে দাবি করে নাজমুল হুদা মিন্টু বলেন, এই কারণেই রাজনৈতিক প্রতিপক্ষরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, আমার রাজনৈতিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ইব্রাহিম নামের এক ব্যক্তির সঙ্গে আমাকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। যার সঙ্গে আমার রাজনৈতিক, ব্যবসায়িক কিংবা ব্যক্তিগত কোনো ধরনের সম্পর্ক নেই।

তিনি আরও বলেন, “আমার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। কোথাও দখল বা চাঁদাবাজির প্রয়োজন আমার নেই। আমি চেয়ারম্যান প্রার্থী হতে পারি—এই আশঙ্কা থেকেই এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষরা পত্রিকা ও বিভিন্ন মাধ্যমে আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে।

এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাবেক ছাত্রনেতা এসএম নাজমুল হুদা মিন্টু।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

পাইকগাছার সাবেক ছাত্রনেতা বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

আপডেট সময় : 07:51:59 pm, Wednesday, 28 January 2026